১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৫৬৫.৫৯ +৫৯.৯৫ | DS30: ২,১০০.২৫ +১৪.৫১ | লেনদেন: ১২,২০১.৪৯ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৫৬৫.৫৯ +৫৯.৯৫ | DS30: ২,১০০.২৫ +১৪.৫১ | লেনদেন: ১২,২০১.৪৯ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৫৬৫.৫৯ +৫৯.৯৫ | DS30: ২,১০০.২৫ +১৪.৫১ | লেনদেন: ১২,২০১.৪৯ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৫৬৫.৫৯ +৫৯.৯৫ | DS30: ২,১০০.২৫ +১৪.৫১ | লেনদেন: ১২,২০১.৪৯ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ |
আন্তর্জাতিক

ইরানের সঙ্গে স্থায়ী চুক্তি চান ট্রাম্প, মানতে হবে যে শর্ত

ইরানের সঙ্গে স্থায়ী চুক্তি চান ট্রাম্প, মানতে হবে যে শর্ত
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সংগৃহীত

ইরানের সঙ্গে স্থায়ী চুক্তি করতে চান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমন চুক্তি করতে চান, যাতে ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের কোনো প্রেসিডেন্টই ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরির সুযোগ দিতে না পারেন। অন্যদিকে, ওয়াশিংটনের সঙ্গে আলোচনায় বসতে আগ্রহী হলেও নতুন করে যুদ্ধ শুরু হবে না—এমন নিশ্চয়তা চায় তেহরান।

শনিবার (২১ নভেম্বর) ফক্স নিউজকে টেলিফোনে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এসব কথা বলেন।

ট্রাম্প অভিযোগ করেন, ইরান বারবার চুক্তি ভঙ্গ করেছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতায় পৌঁছানোর পরদিনই তারা সেই চুক্তি থেকে সরে যায়।

‘রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ফক্স নিউজকে ট্রাম্প বলেন, ‘আমি এমন একটি চুক্তি করতে যাচ্ছি, যা স্থায়ী হবে।’ তিনি আরও বলেন, ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের কোনো প্রশাসন যেন নীতির পরিবর্তন করে ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জনের সুযোগ দিতে না পারে, তা নিশ্চিত করতে চান তিনি।’

— আন্তর্জাতিক ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমরা একটি চুক্তি করি, আর পরদিনই তারা সেটি ভেঙে ফেলে।’ তাই এবার এমন একটি সমঝোতা করতে চান, যা স্থায়ী হবে।

আরও পড়ুন চলন্ত ট্রেন থামিয়ে ২০০ কোটি টাকার পণ্য লুট চলন্ত ট্রেন থামিয়ে ২০০ কোটি টাকার পণ্য লুট আন্তর্জাতিক ১৪ মিনিট আগে

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ফক্স নিউজকে ট্রাম্প বলেন, ‘আমি এমন একটি চুক্তি করতে যাচ্ছি, যা স্থায়ী হবে।’

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • ইরানের সঙ্গে স্থায়ী চুক্তি করতে চান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
  • শনিবার (২১ নভেম্বর) ফক্স নিউজকে টেলিফোনে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এসব কথা বলেন।
  • ট্রাম্প অভিযোগ করেন, ইরান বারবার চুক্তি ভঙ্গ করেছে।
  • মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমরা একটি চুক্তি করি, আর পরদিনই তারা সেটি ভেঙে ফেলে।’ তাই এবার এমন একটি সমঝোতা করতে চান, যা স্থায়ী হবে।

তিনি আরও বলেন, ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের কোনো প্রশাসন যেন নীতির পরিবর্তন করে ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জনের সুযোগ দিতে না পারে, তা নিশ্চিত করতে চান তিনি।

ইরানে সরকার পরিবর্তনের বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান নিয়েও কথা বলেন ট্রাম্প। তিনি দাবি করেন, এরই মধ্যে ইরানের নেতৃত্বের একাধিক গোষ্ঠীর সঙ্গে যুক্তরাষ্ট্রকে কাজ করতে হয়েছে।

ট্রাম্প বলেন, ‘আমরা এখন তৃতীয় গোষ্ঠীর সঙ্গে কাজ করছি। এটিকে আপনারা চূড়ান্ত সরকার পরিবর্তনও বলতে পারেন।’

ইরানের বর্তমান নেতৃত্ব আগের তুলনায় আলোচনার ক্ষেত্রে কিছুটা বেশি বাস্তববাদী হতে পারে বলে মন্তব্য করেন তিনি। তবে তাদের সঙ্গে সমঝোতায় পৌঁছানো এখনো কঠিন বলে জানান মার্কিন প্রেসিডেন্ট।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় আগ্রহ দেখিয়েছে ইরানও। তবে নতুন করে যুদ্ধ শুরু হবে না—এমন নিশ্চয়তা চায় তেহরান।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ইরান ডেইলিকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, মধ্যস্থতাকারীদের মাধ্যমে যুক্তরাষ্ট্রের সঙ্গে বার্তা আদান-প্রদান অব্যাহত রয়েছে। তেহরান এমন একটি চুক্তি চায়, যা ভবিষ্যতে আর কোনো যুদ্ধের আশঙ্কা তৈরি করবে না।

আরাগচি জানান, আলোচনায় এগিয়ে যাওয়ার আগে যুক্তরাষ্ট্র যে সত্যিকার অর্থেই সমঝোতায় আগ্রহী, তার নিশ্চয়তা চায় ইরান। এ বিষয়ে আস্থা তৈরির বিভিন্ন পদক্ষেপ নিয়েও মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনা হয়েছে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের পারমাণবিক নীতিতে পরিবর্তনের বিষয়ে অভ্যন্তরীণভাবে আলোচনা চলছে। তবে এ বিষয়ে চীন ও রাশিয়া পরিবর্তনের বিরোধিতা করছে।

ইরান ডেইলিকে দেওয়া বক্তব্যে তিনি বলেন, বিষয়টি অত্যন্ত বিস্তৃত ও গুরুত্বপূর্ণ। এ নিয়ে ইরানের ভেতরেও সমর্থক ও বিরোধী—দুই পক্ষ রয়েছে।

আরাগচি জানান, ইরানের অন্যতম প্রধান শর্ত হলো উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম দেশের ভেতরেই রাখা। তবে এ বিষয়ে একটি ন্যায্য সমাধানে পৌঁছানো সম্ভব বলে মনে করেন তিনি।

তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক আলোচনায় ইরান প্রস্তুত। তবে দেশের মর্যাদা ক্ষুণ্ন হয় কিংবা যুদ্ধের ময়দানে অর্জিত সাফল্য নষ্ট হয়—এমন কোনো চুক্তি মেনে নেবে না তেহরান।

আরাগচির ভাষায়, ‘আমরা একটি ভালো, সম্মানজনক ও মর্যাদাপূর্ণ চুক্তি চাই। এমন চুক্তি চাই, যা ভবিষ্যতে আর কোনো যুদ্ধের পথ বন্ধ করবে।’

আন্তর্জাতিক থেকে আরও

ইরানে বিদ্যুৎ সংকট চরমে, দিনে দুই ঘণ্টা লোডশেডিং ইরানে বিদ্যুৎ সংকট চরমে, দিনে দুই ঘণ্টা লোডশেডিংমধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রভাবে ভয়াবহ বিদ্যুৎ সংকটে পড়েছে ইরান। দেশটির গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ায় আগে থেকেই থাকা… ৮ ঘণ্টা আগে প্রেসিডেন্ট জেলেনস্কির জন্মশহরে রাশিয়ার ‘ট্রিপল-ট্যাপ’ হামলা প্রেসিডেন্ট জেলেনস্কির জন্মশহরে রাশিয়ার ‘ট্রিপল-ট্যাপ’ হামলাইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির জন্মশহর ক্রিভি রিহে রাশিয়ার ভয়াবহ ‘ট্রিপল-ট্যাপ’ হামলায় সাত বছর বয়সী এক শিশুসহ দুজন নিহত হয়েছেন।… ৯ ঘণ্টা আগে ট্রাম্পের কাছে বন্ধু হলেও পুতিন আমাদের কাছে খুনি: জেলেনস্কি ট্রাম্পের কাছে বন্ধু হলেও পুতিন আমাদের কাছে খুনি: জেলেনস্কিরাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘বন্ধু’ বলায় কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট… ২৩ ঘণ্টা আগে ৬ ফরাসি নাগরিককে যাবজ্জীবন কারাদণ্ড দিল ইরান ৬ ফরাসি নাগরিককে যাবজ্জীবন কারাদণ্ড দিল ইরানসন্ত্রাসীগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) সঙ্গে যুক্ত থাকার দায়ে ছয় ফরাসি নাগরিককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন ইরাকের একটি আদালত। বুধবার (১৮… ৩ দিন আগে

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

ইরানের সঙ্গে স্থায়ী চুক্তি চান ট্রাম্প, মানতে হবে যে শর্ত

২২ নভেম্বর ২০২৬, ৯:৫৪ এএম · আন্তর্জাতিক

ইরানের সঙ্গে স্থায়ী চুক্তি করতে চান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমন চুক্তি করতে চান, যাতে ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের কোনো প্রেসিডেন্টই ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরির সুযোগ দিতে না পারেন। অন্যদিকে, ওয়াশিংটনের সঙ্গে আলোচনায় বসতে আগ্রহী হলেও নতুন করে যুদ্ধ শুরু হবে না—এমন নিশ্চয়তা চায় তেহরান।

ফটোকার্ড

ইরানের সঙ্গে স্থায়ী চুক্তি চান ট্রাম্প, মানতে হবে যে শর্ত

ইরানের সঙ্গে স্থায়ী চুক্তি চান ট্রাম্প
মানতে হবে যে শর্ত

ইরানের সঙ্গে স্থায়ী চুক্তি চান ট্রাম্প
মানতে হবে যে শর্ত

শিরোনাম
শিশুকে বাঁচাতে গাড়িবহর নিয়ে হাসপাতালে ছুটলেন হুইপ দুলুসাড়ে ৭ কেজি স্বর্ণের পেস্টসহ গ্রেপ্তার তিনজন ৫ দিনের রিমান্ডেচলন্ত ট্রেন থামিয়ে ২০০ কোটি টাকার পণ্য লুটপ্রতিমন্ত্রী অমিতের নেতৃত্বে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিলবিআইডব্লিউটিসিতে ৪ ক্যাটাগরির পদে ৩৩ জনের চাকরির সুযোগজাতীয় ঐক্যের আগে একদলীয় সংবিধান সংশোধন কমিটি ভাঙতে হবে: নাহিদএআই দিয়ে নকল কেলেঙ্কারিতে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রীচলতি মাসে ডেঙ্গুতে ১০০ মৃত্যুন্যাশনাল একাডেমিয়া-ইন্ডাস্ট্রি ফ্রেমওয়ার্ক চূড়ান্ত করা হচ্ছে: ড. মামুনচাচা শ্বশুরের বল্লমের আঘাতে যুবদল নেতা নিহত