১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৫৬৫.৫৯ +৫৯.৯৫ | DS30: ২,১০০.২৫ +১৪.৫১ | লেনদেন: ১২,২০১.৪৯ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৫৬৫.৫৯ +৫৯.৯৫ | DS30: ২,১০০.২৫ +১৪.৫১ | লেনদেন: ১২,২০১.৪৯ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৫৬৫.৫৯ +৫৯.৯৫ | DS30: ২,১০০.২৫ +১৪.৫১ | লেনদেন: ১২,২০১.৪৯ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৫৬৫.৫৯ +৫৯.৯৫ | DS30: ২,১০০.২৫ +১৪.৫১ | লেনদেন: ১২,২০১.৪৯ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ |
আন্তর্জাতিক

ইরানে বিদ্যুৎ সংকট চরমে, দিনে দুই ঘণ্টা লোডশেডিং

ইরানে বিদ্যুৎ সংকট চরমে, দিনে দুই ঘণ্টা লোডশেডিং
দেশজুড়ে পর্যায়ক্রমে লোডশেডিং শুরু করার সিদ্ধান্ত নিয়েছে ইরানি কর্তৃপক্ষ সংগৃহীত

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রভাবে ভয়াবহ বিদ্যুৎ সংকটে পড়েছে ইরান। দেশটির গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ায় আগে থেকেই থাকা বিদ্যুৎ ও জ্বালানি সংকট আরও তীব্র হয়েছে। এ পরিস্থিতিতে রোববার (২২ নভেম্বর) থেকে দেশজুড়ে পর্যায়ক্রমে লোডশেডিং শুরুর সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

ইরানের জাতীয় বিদ্যুৎ কোম্পানির প্রধান মোহাম্মদ আল্লাহদাদ জানিয়েছেন, রোববার থেকে বিদ্যুৎ সরবরাহে বিধিনিষেধ আরোপ করা হবে। এলাকাভেদে প্রতি দুই দিনে একবার প্রায় দুই ঘণ্টা অথবা প্রতিদিন সর্বোচ্চ দুই ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হতে পারে।

দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, ইরানের জ্বালানি অবকাঠামোতে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার কারণে শীত মৌসুমের আগেই বিদ্যমান জ্বালানি সংকট আরও ভয়াবহ হয়ে উঠেছে। তিনি বলেন, দেশের গ্যাস অবকাঠামোতে হামলার ফলে পরিস্থিতির আরও অবনতি হয়েছে। সামনে শীতকালে ইরানকে জ্বালানি ও বিদ্যুৎ সরবরাহ নিয়ে কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হবে বলেও সতর্ক করেন তিনি।

‘দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, ইরানের জ্বালানি অবকাঠামোতে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার কারণে শীত মৌসুমের আগেই বিদ্যমান জ্বালানি সংকট আরও ভয়াবহ হয়ে উঠেছে।’

— আন্তর্জাতিক ডেস্ক

বিশ্বের অন্যতম বৃহৎ তেল ও গ্যাসের মজুত রয়েছে ইরানে। এরপরও দীর্ঘদিন ধরে অভ্যন্তরীণ জ্বালানির চাহিদা পূরণে হিমশিম খাচ্ছে দেশটি।

আরও পড়ুন চলন্ত ট্রেন থামিয়ে ২০০ কোটি টাকার পণ্য লুট চলন্ত ট্রেন থামিয়ে ২০০ কোটি টাকার পণ্য লুট আন্তর্জাতিক ১৪ মিনিট আগে

এ ছাড়া ইরানের বিদ্যুৎ সরবরাহব্যবস্থা অনেক পুরোনো। বছরের পর বছর পর্যাপ্ত বিনিয়োগ না হওয়ায় দেশটির বিদ্যুৎ অবকাঠামো দুর্বল হয়ে পড়েছে। কয়েক দশক ধরে পশ্চিমা দেশগুলোর আরোপিত নিষেধাজ্ঞাও এ খাতের উন্নয়ন ও আধুনিকায়নে বাধা সৃষ্টি করেছে।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রভাবে ভয়াবহ বিদ্যুৎ সংকটে পড়েছে ইরান।
  • ইরানের জাতীয় বিদ্যুৎ কোম্পানির প্রধান মোহাম্মদ আল্লাহদাদ জানিয়েছেন, রোববার থেকে বিদ্যুৎ সরবরাহে বিধিনিষেধ আরোপ করা হবে।
  • দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, ইরানের জ্বালানি অবকাঠামোতে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার কারণে শীত মৌসুমের আগেই বিদ্যমান জ্বালানি সংকট আরও ভয়াবহ হয়…
  • বিশ্বের অন্যতম বৃহৎ তেল ও গ্যাসের মজুত রয়েছে ইরানে।

এর মধ্যে চলমান যুদ্ধে বিদ্যুৎ ও গ্যাস অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ায় সংকট আরও জটিল হয়েছে। ফলে শীত মৌসুমে সাধারণ মানুষের পাশাপাশি শিল্পকারখানা ও ব্যবসাপ্রতিষ্ঠানও বিদ্যুৎ সরবরাহের সমস্যায় পড়তে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে।

আন্তর্জাতিক থেকে আরও

প্রেসিডেন্ট জেলেনস্কির জন্মশহরে রাশিয়ার ‘ট্রিপল-ট্যাপ’ হামলা প্রেসিডেন্ট জেলেনস্কির জন্মশহরে রাশিয়ার ‘ট্রিপল-ট্যাপ’ হামলাইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির জন্মশহর ক্রিভি রিহে রাশিয়ার ভয়াবহ ‘ট্রিপল-ট্যাপ’ হামলায় সাত বছর বয়সী এক শিশুসহ দুজন নিহত হয়েছেন।… ৯ ঘণ্টা আগে ইরানের সঙ্গে স্থায়ী চুক্তি চান ট্রাম্প, মানতে হবে যে শর্ত ইরানের সঙ্গে স্থায়ী চুক্তি চান ট্রাম্প, মানতে হবে যে শর্তইরানের সঙ্গে স্থায়ী চুক্তি করতে চান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমন চুক্তি করতে চান, যাতে ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের কোনো… ৯ ঘণ্টা আগে ট্রাম্পের কাছে বন্ধু হলেও পুতিন আমাদের কাছে খুনি: জেলেনস্কি ট্রাম্পের কাছে বন্ধু হলেও পুতিন আমাদের কাছে খুনি: জেলেনস্কিরাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘বন্ধু’ বলায় কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট… ২৩ ঘণ্টা আগে ৬ ফরাসি নাগরিককে যাবজ্জীবন কারাদণ্ড দিল ইরান ৬ ফরাসি নাগরিককে যাবজ্জীবন কারাদণ্ড দিল ইরানসন্ত্রাসীগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) সঙ্গে যুক্ত থাকার দায়ে ছয় ফরাসি নাগরিককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন ইরাকের একটি আদালত। বুধবার (১৮… ৩ দিন আগে

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

ইরানে বিদ্যুৎ সংকট চরমে, দিনে দুই ঘণ্টা লোডশেডিং

২২ নভেম্বর ২০২৬, ১০:০৯ এএম · আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রভাবে ভয়াবহ বিদ্যুৎ সংকটে পড়েছে ইরান। দেশটির গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ায় আগে থেকেই থাকা বিদ্যুৎ ও জ্বালানি সংকট আরও তীব্র হয়েছে। এ পরিস্থিতিতে রোববার (২২ নভেম্বর) থেকে দেশজুড়ে পর্যায়ক্রমে লোডশেডিং শুরুর সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

ফটোকার্ড

ইরানে বিদ্যুৎ সংকট চরমে, দিনে দুই ঘণ্টা লোডশেডিং

ইরানে বিদ্যুৎ সংকট চরমে
দিনে দুই ঘণ্টা লোডশেডিং

ইরানে বিদ্যুৎ সংকট চরমে
দিনে দুই ঘণ্টা লোডশেডিং

শিরোনাম
শিশুকে বাঁচাতে গাড়িবহর নিয়ে হাসপাতালে ছুটলেন হুইপ দুলুসাড়ে ৭ কেজি স্বর্ণের পেস্টসহ গ্রেপ্তার তিনজন ৫ দিনের রিমান্ডেচলন্ত ট্রেন থামিয়ে ২০০ কোটি টাকার পণ্য লুটপ্রতিমন্ত্রী অমিতের নেতৃত্বে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিলবিআইডব্লিউটিসিতে ৪ ক্যাটাগরির পদে ৩৩ জনের চাকরির সুযোগজাতীয় ঐক্যের আগে একদলীয় সংবিধান সংশোধন কমিটি ভাঙতে হবে: নাহিদএআই দিয়ে নকল কেলেঙ্কারিতে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রীচলতি মাসে ডেঙ্গুতে ১০০ মৃত্যুন্যাশনাল একাডেমিয়া-ইন্ডাস্ট্রি ফ্রেমওয়ার্ক চূড়ান্ত করা হচ্ছে: ড. মামুনচাচা শ্বশুরের বল্লমের আঘাতে যুবদল নেতা নিহত