১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৫০০.৮৪ +৯.০৫ | DS30: ২,০৮৮.৪৯ +৫.০৬ | লেনদেন: ৮,১৯৯.০৩ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৫০০.৮৪ +৯.০৫ | DS30: ২,০৮৮.৪৯ +৫.০৬ | লেনদেন: ৮,১৯৯.০৩ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৫০০.৮৪ +৯.০৫ | DS30: ২,০৮৮.৪৯ +৫.০৬ | লেনদেন: ৮,১৯৯.০৩ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৫০০.৮৪ +৯.০৫ | DS30: ২,০৮৮.৪৯ +৫.০৬ | লেনদেন: ৮,১৯৯.০৩ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ |
জাতীয়

সরকার নির্ধারিত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রি নিশ্চিত করতে অভিযান

সরকার নির্ধারিত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রি নিশ্চিত করতে অভিযান
সংগৃহীত

সরকার নির্ধারিত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রি নিশ্চিত করতে দেশব্যাপী বিশেষ তদারকি অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতর। ঢাকা মহানগরসহ দেশের ১৬ জেলায় পরিচালিত এ অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে ৩৯টি প্রতিষ্ঠানকে মোট ৪ লাখ ২৬ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার (৩ অক্টোবর) অধিদফতরের ২৩টি দল একযোগে ডিলার, পাইকারি ও খুচরা পর্যায়ের গ্যাস সিলিন্ডার বিক্রয়কারী প্রতিষ্ঠানে এ অভিযান চালায়। বাণিজ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখা, গ্যাস সিলিন্ডারের স্বাভাবিক সরবরাহ নিশ্চিত করা এবং সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি ঠেকাতে এ তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়।

‘বিজ্ঞপ্তিতে বলা হয়, বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখা, গ্যাস সিলিন্ডারের স্বাভাবিক সরবরাহ নিশ্চিত করা এবং সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি ঠেকাতে এ তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়।’

— জি বাংলা ডেস্ক

অভিযানে ব্যবসাপ্রতিষ্ঠানে মূল্যতালিকা প্রদর্শন, ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণ ও সরবরাহ, সিলিন্ডারের নিরাপত্তাবিধি মানা হচ্ছে কি না এবং মেয়াদোত্তীর্ণ সিলিন্ডার বিক্রি করা হচ্ছে কি না—এসব বিষয় যাচাই করা হয়।

আরও পড়ুন দুদকের মুখোমুখি মেঘনা আলম, কী জানতে চাইল কমিশন? দুদকের মুখোমুখি মেঘনা আলম, কী জানতে চাইল কমিশন? জাতীয় ১২ ঘণ্টা আগে

এ ছাড়া ব্যবসায়ীদের কৃত্রিম সংকট সৃষ্টি, অযৌক্তিকভাবে গ্যাস সিলিন্ডার মজুত এবং সরবরাহে প্রতিবন্ধকতা তৈরি থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। দৃশ্যমান স্থানে হালনাগাদ মূল্যতালিকা প্রদর্শন এবং সরকার নির্ধারিত দামে সিলিন্ডার বিক্রির বিষয়েও তাঁদের সতর্ক করা হয়।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • সরকার নির্ধারিত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রি নিশ্চিত করতে দেশব্যাপী বিশেষ তদারকি অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতর।
  • শনিবার (৩ অক্টোবর) অধিদফতরের ২৩টি দল একযোগে ডিলার, পাইকারি ও খুচরা পর্যায়ের গ্যাস সিলিন্ডার বিক্রয়কারী প্রতিষ্ঠানে এ অভিযান চালায়।
  • বিজ্ঞপ্তিতে বলা হয়, বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখা, গ্যাস সিলিন্ডারের স্বাভাবিক সরবরাহ নিশ্চিত করা এবং সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে ব…
  • অভিযানে ব্যবসাপ্রতিষ্ঠানে মূল্যতালিকা প্রদর্শন, ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণ ও সরবরাহ, সিলিন্ডারের নিরাপত্তাবিধি মানা হচ্ছে কি না এবং মেয়াদোত্তীর্ণ সিলিন্ডার বি…

ভোক্তাদের গ্যাস সিলিন্ডার কেনার আগে ওজন, সিল, মেয়াদ ও দৃশ্যমান ত্রুটি পরীক্ষা করার পরামর্শ দিয়েছে অধিদফতর। একই সঙ্গে মূল্যতালিকা যাচাই করে পণ্য কেনা এবং ক্রয়ের সময় রশিদ বা ভাউচার সংগ্রহ করতে বলা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্যাস সিলিন্ডার বিক্রিতে কোনো অনিয়ম দেখা গেলে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতরের হটলাইন ১৬১২১-এ অভিযোগ করা যাবে।

বাজারে শৃঙ্খলা ও ন্যায্যমূল্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে অধিদফতর।

জাতীয় থেকে আরও

জাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুরের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুরের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎবাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপুর থেকে পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে। কেন্দ্রটির প্রথম ইউনিট থেকে… ১৬ ঘণ্টা আগে গ্লোবাল শিল্ডে ৪১৫ কোটি টাকার অনুদান পেতে যাচ্ছে বাংলাদেশ গ্লোবাল শিল্ডে ৪১৫ কোটি টাকার অনুদান পেতে যাচ্ছে বাংলাদেশজলবায়ু পরিবর্তনের অভিঘাত ও দুর্যোগজনিত আর্থিক ঝুঁকি মোকাবিলায় গ্লোবাল শিল্ড কর্মসূচির আওতায় বাংলাদেশ অন্তত ৩০ মিলিয়ন ইউরো বা প্রায় ৪১৫ কোটি… ১৬ ঘণ্টা আগে আজ একনেক সভায় উঠছে ২১ প্রকল্প আজ একনেক সভায় উঠছে ২১ প্রকল্পজাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা আজ বুধবার (১৮ নভেম্বর) অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী ও একনেকের সভাপতি তারেক রহমানের… ১৬ ঘণ্টা আগে উপজেলা পর্যন্ত স্বাস্থ্যব্যবস্থা পুনর্গঠনে দক্ষতা কাজে লাগাতে হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী উপজেলা পর্যন্ত স্বাস্থ্যব্যবস্থা পুনর্গঠনে দক্ষতা কাজে লাগাতে হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রীজাতীয় পর্যায় থেকে জেলা ও উপজেলা পর্যন্ত দেশের স্বাস্থ্যব্যবস্থা পুনর্গঠনে চিকিৎসকদের দক্ষতা, আধুনিক জ্ঞান ও উন্নত চিকিৎসা সরঞ্জামের যথাযথ… ১৭ ঘণ্টা আগে

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

সরকার নির্ধারিত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রি নিশ্চিত করতে অভিযান

৪ অক্টোবর ২০২৬, ৪:৩১ এএম · জাতীয়

সরকার নির্ধারিত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রি নিশ্চিত করতে দেশব্যাপী বিশেষ তদারকি অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতর। ঢাকা মহানগরসহ দেশের ১৬ জেলায় পরিচালিত এ অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে ৩৯টি প্রতিষ্ঠানকে মোট ৪ লাখ ২৬ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।

ফটোকার্ড

সরকার নির্ধারিত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রি নিশ্চিত করতে অভিযান

সরকার নির্ধারিত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রি নিশ্চিত করতে অভিযান

সরকার নির্ধারিত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রি নিশ্চিত করতে অভিযান

শিরোনাম
নবীগঞ্জে গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে আগুনদুদকের মুখোমুখি মেঘনা আলম, কী জানতে চাইল কমিশন?‘তোরা ঝুলবি রশিতে, এটাই তোদের নিয়তি’ডিএনসিসি প্রশাসক মিল্টনের ব্যক্তিগত কার্যালয়ে হামলা ও ভাঙচুরআওয়ামী লীগ নেতাকর্মী পেলেই নিতে হবে থানায়: নির্দেশ ইশরাকেরআজ বিশ্বের দ্বিতীয় দূষিত বায়ুর শহর ঢাকাআবার জুলাইয়ের মতো রাজপথে নামতে আমরা প্রস্তুত: শিবির সেক্রেটারিঢাকা জেলা পুলিশ সুপারের বাসভবনের গেটে ককটেল বিস্ফোরণআবিদুল ইসলাম খান/‘হাসিনা ফিরবে না, না মানে না’লন্ডনে এনসিপির ওপর আ. লীগের হামলা: ব্রিটিশ এমপির কড়া প্রতিক্রিয়া