১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৫০০.৮৪ +৯.০৫ | DS30: ২,০৮৮.৪৯ +৫.০৬ | লেনদেন: ৮,১৯৯.০৩ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৫০০.৮৪ +৯.০৫ | DS30: ২,০৮৮.৪৯ +৫.০৬ | লেনদেন: ৮,১৯৯.০৩ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৫০০.৮৪ +৯.০৫ | DS30: ২,০৮৮.৪৯ +৫.০৬ | লেনদেন: ৮,১৯৯.০৩ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৫০০.৮৪ +৯.০৫ | DS30: ২,০৮৮.৪৯ +৫.০৬ | লেনদেন: ৮,১৯৯.০৩ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ |
বিনোদন

বক্স অফিসে ‘দৃশ্যম ৩’ ঝড়, অজয়কে নিয়ে মালয়ালি দর্শকদেরও প্রশংসা

বক্স অফিসে ‘দৃশ্যম ৩’ ঝড়, অজয়কে নিয়ে মালয়ালি দর্শকদেরও প্রশংসা
সংগৃহীত

মুক্তির প্রথম দিনেই বক্স অফিসে দারুণ সাড়া ফেলেছে অজয় দেবগন অভিনীত ‘দৃশ্যম ৩: দ্য কনক্লুশন’। শুক্রবার (২ অক্টোবর) প্রেক্ষাগৃহে মুক্তির পর ছবিটি প্রথম দিনেই ভারতে ৬৬ দশমিক ৭৫ কোটি রুপি নেট আয় করেছে বলে ট্রেড রিপোর্টে জানানো হয়েছে। বিশ্বব্যাপী প্রথম দিনের আয় দাঁড়িয়েছে প্রায় ৯৫ কোটি রুপি। এটি অজয় দেবগনের ক্যারিয়ারের এখন পর্যন্ত সবচেয়ে বড় ওপেনিং।

তবে শুধু হিন্দিভাষী দর্শকরাই নন, ছবিটি নিয়ে মালয়ালি দর্শকদের মধ্যেও আলোচনা তৈরি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন প্রতিক্রিয়ায় কেউ কেউ মূল মালয়ালম সংস্করণের তুলনায় অজয় দেবগনের হিন্দি সংস্করণটির নির্মাণ ও সমাপ্তির প্রশংসা করেছেন।

সম্প্রতি এক মালয়ালম কনটেন্ট ক্রিয়েটরের রিভিউ ভিডিও নিয়েও আলোচনা হয়েছে। সেখানে তিনি বলেন, হিন্দি ‘দৃশ্যম’ ফ্র্যাঞ্চাইজির আগের ছবিগুলো নিয়ে তার আগ্রহ ছিল না। কিন্তু তৃতীয় পর্বের নির্মাণ ও গল্পের সমাপ্তি তাকে মুগ্ধ করেছে।

‘সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন প্রতিক্রিয়ায় কেউ কেউ মূল মালয়ালম সংস্করণের তুলনায় অজয় দেবগনের হিন্দি সংস্করণটির নির্মাণ ও সমাপ্তির প্রশংসা করেছেন।’

— বিনোদন ডেস্ক

ওই কনটেন্ট ক্রিয়েটরের ভাষ্য, হিন্দি ছবির নির্মাতারা যেভাবে ‘দৃশ্যম’ গল্পের সমাপ্তি টেনেছেন, তা প্রশংসনীয়। মূল মালয়ালম সংস্করণের পরিচালক জিতু জোসেফের সহায়তা ছাড়াই নতুন চিত্রনাট্যে গল্পটি এগিয়ে নেওয়ার বিষয়টিও তিনি উল্লেখ করেন।

আরও পড়ুন পরবর্তী জেমস বন্ড রবার্ট প্যাটিনসন পরবর্তী জেমস বন্ড রবার্ট প্যাটিনসন বিনোদন ১ দিন আগে

সামাজিক যোগাযোগমাধ্যমের মন্তব্যেও একই ধরনের প্রতিক্রিয়া দেখা গেছে। কিছু মালয়ালি দর্শক হিন্দি সংস্করণের নির্মাণের প্রশংসা করে বলেছেন, তাদের কাছে এটি মূল ছবির তুলনায় বেশি জমজমাট মনে হয়েছে। তবে মোহনলালের ভক্তদের কেউ কেউ এর সঙ্গে একমত নন। তাদের মতে, অভিনয়ের দিক থেকে মোহনলালের বিজয় সালগাঁওকর চরিত্রের সঙ্গে তুলনা চলে না।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • মুক্তির প্রথম দিনেই বক্স অফিসে দারুণ সাড়া ফেলেছে অজয় দেবগন অভিনীত ‘দৃশ্যম ৩: দ্য কনক্লুশন’।
  • তবে শুধু হিন্দিভাষী দর্শকরাই নন, ছবিটি নিয়ে মালয়ালি দর্শকদের মধ্যেও আলোচনা তৈরি হয়েছে।
  • সম্প্রতি এক মালয়ালম কনটেন্ট ক্রিয়েটরের রিভিউ ভিডিও নিয়েও আলোচনা হয়েছে।
  • ওই কনটেন্ট ক্রিয়েটরের ভাষ্য, হিন্দি ছবির নির্মাতারা যেভাবে ‘দৃশ্যম’ গল্পের সমাপ্তি টেনেছেন, তা প্রশংসনীয়।

উল্লেখ্য, হিন্দি ‘দৃশ্যম’ ও ‘দৃশ্যম ২’ ছিল জিতু জোসেফ পরিচালিত মালয়ালম ছবির রিমেক। তবে তৃতীয় পর্বে এসে সেই ধারাবাহিকতা বদলেছে। ‘দৃশ্যম ৩: দ্য কনক্লুশন’ নতুন গল্প ও চিত্রনাট্যে তৈরি হয়েছে এবং এটিকেই হিন্দি ফ্র্যাঞ্চাইজির শেষ পর্ব হিসেবে উপস্থাপন করা হচ্ছে। ছবিটি পরিচালনা করেছেন অভিষেক পাঠক।

ছবিতে অজয় দেবগনের সঙ্গে অভিনয় করেছেন তাবু, শ্রিয়া সরন, ইশিতা দত্ত, রজত কাপুর ও জয়দীপ আহলাওয়াতসহ অন্যরা। অজয় আবারও বিজয় সালগাঁওকর চরিত্রে অভিনয় করেছেন।

মুক্তির প্রথম দিনে ৬৬ দশমিক ৭৫ কোটি রুপি নেট আয় করে ছবিটি অজয়ের আগের সব ছবির ওপেনিং রেকর্ড ছাড়িয়ে গেছে। ভারতের গ্রস আয় ছিল প্রায় ৮০ দশমিক ১০ কোটি রুপি এবং বিদেশি বাজার থেকে এসেছে প্রায় ১৫ কোটি রুপি। ফলে বিশ্বব্যাপী প্রথম দিনের গ্রস আয় দাঁড়িয়েছে আনুমানিক ৯৫ দশমিক ১০ কোটি রুপি।

বিনোদন থেকে আরও

স্পর্শ না করেও যৌন হেনস্থা, পরিচালকের বিরুদ্ধে অভিনেত্রীর অভিযোগ স্পর্শ না করেও যৌন হেনস্থা, পরিচালকের বিরুদ্ধে অভিনেত্রীর অভিযোগবলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর ক্যারিয়ারের শুরুর দিকের এক তিক্ত অভিজ্ঞতা শেয়ার করেছেন। ২০১১ সালে একটি ছবির শুটিং চলাকালে এক পরিচালকের আচরণে… ২ দিন আগে কিংবদন্তি সংগীতশিল্পী রিচার্ড স্টারবান মারা গেছেন কিংবদন্তি সংগীতশিল্পী রিচার্ড স্টারবান মারা গেছেনগ্র্যামি পুরস্কারজয়ী গসপেল সংগীতের জনপ্রিয় দল ‘দ্য ওক রিজ বয়েজ’-এর বেস ভোকালিস্ট ও কান্ট্রি মিউজিক হল অব ফেমের সদস্য রিচার্ড স্টারবান মারা… ৩ দিন আগে পাঁচ দশকের অভিনয়জীবনের অবসান, না ফেরার দেশে চলে গেলেন দক্ষিণী অভিনেতা গিরি বাবু পাঁচ দশকের অভিনয়জীবনের অবসান, না ফেরার দেশে চলে গেলেন দক্ষিণী অভিনেতা গিরি বাবুদক্ষিণী সিনেমার বর্ষীয়ান অভিনেতা গিরি বাবু মারা গেছেন। শনিবার (১৪ নভেম্বর) ৮৩ বছর বয়সে শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। পাঁচ দশকের দীর্ঘ… ৩ দিন আগে কেরালা চলচ্চিত্র উৎসবে লড়বে বাংলাদেশের ‘বনলতা সেন’ কেরালা চলচ্চিত্র উৎসবে লড়বে বাংলাদেশের ‘বনলতা সেন’ভারতের কেরালা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৩১তম আসরের মূল প্রতিযোগিতা বিভাগে জায়গা করে নিয়েছে নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বলের সিনেমা ‘বনলতা… ৩ দিন আগে

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

বক্স অফিসে ‘দৃশ্যম ৩’ ঝড়, অজয়কে নিয়ে মালয়ালি দর্শকদেরও প্রশংসা

৪ অক্টোবর ২০২৬, ৬:৪২ এএম · বিনোদন

মুক্তির প্রথম দিনেই বক্স অফিসে দারুণ সাড়া ফেলেছে অজয় দেবগন অভিনীত ‘দৃশ্যম ৩: দ্য কনক্লুশন’। শুক্রবার (২ অক্টোবর) প্রেক্ষাগৃহে মুক্তির পর ছবিটি প্রথম দিনেই ভারতে ৬৬ দশমিক ৭৫ কোটি রুপি নেট আয় করেছে বলে ট্রেড রিপোর্টে জানানো হয়েছে। বিশ্বব্যাপী প্রথম দিনের আয় দাঁড়িয়েছে প্রায় ৯৫ কোটি রুপি। এটি অজয় দেবগনের ক্যারিয়ারের এখন।

ফটোকার্ড

বক্স অফিসে ‘দৃশ্যম ৩’ ঝড়, অজয়কে নিয়ে মালয়ালি দর্শকদেরও প্রশংসা

বক্স অফিসে ‘দৃশ্যম ৩’ ঝড়, অজয়কে নিয়ে মালয়ালি দর্শকদেরও প্রশংসা

বক্স অফিসে ‘দৃশ্যম ৩’ ঝড়, অজয়কে নিয়ে মালয়ালি দর্শকদেরও প্রশংসা

শিরোনাম
নবীগঞ্জে গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে আগুনদুদকের মুখোমুখি মেঘনা আলম, কী জানতে চাইল কমিশন?‘তোরা ঝুলবি রশিতে, এটাই তোদের নিয়তি’ডিএনসিসি প্রশাসক মিল্টনের ব্যক্তিগত কার্যালয়ে হামলা ও ভাঙচুরআওয়ামী লীগ নেতাকর্মী পেলেই নিতে হবে থানায়: নির্দেশ ইশরাকেরআজ বিশ্বের দ্বিতীয় দূষিত বায়ুর শহর ঢাকাআবার জুলাইয়ের মতো রাজপথে নামতে আমরা প্রস্তুত: শিবির সেক্রেটারিঢাকা জেলা পুলিশ সুপারের বাসভবনের গেটে ককটেল বিস্ফোরণআবিদুল ইসলাম খান/‘হাসিনা ফিরবে না, না মানে না’লন্ডনে এনসিপির ওপর আ. লীগের হামলা: ব্রিটিশ এমপির কড়া প্রতিক্রিয়া