১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৫০০.৮৪ +৯.০৫ | DS30: ২,০৮৮.৪৯ +৫.০৬ | লেনদেন: ৮,১৯৯.০৩ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৫০০.৮৪ +৯.০৫ | DS30: ২,০৮৮.৪৯ +৫.০৬ | লেনদেন: ৮,১৯৯.০৩ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৫০০.৮৪ +৯.০৫ | DS30: ২,০৮৮.৪৯ +৫.০৬ | লেনদেন: ৮,১৯৯.০৩ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৫০০.৮৪ +৯.০৫ | DS30: ২,০৮৮.৪৯ +৫.০৬ | লেনদেন: ৮,১৯৯.০৩ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ |
জাতীয়

জাতীয় নিরাপদ সড়ক দিবসের তারিখ পরিবর্তনের দাবি

জাতীয় নিরাপদ সড়ক দিবসের তারিখ পরিবর্তনের দাবি
সংগৃহীত

জাতীয় নিরাপদ সড়ক দিবসের বর্তমান তারিখ ২২ অক্টোবর পুনর্বিবেচনা করে ১১ জুলাই অথবা ২৯ জুলাই নির্ধারণের দাবি জানিয়েছে নিরাপদ সড়ক আন্দোলন।

রোববার (৪ অক্টোবর) সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে এ দাবি জানিয়ে আবেদন করেছে সংগঠনটি।

আবেদনে বলা হয়, ২০১৮ সালে নিরাপদ সড়কের দাবিতে গড়ে ওঠা ঐতিহাসিক ছাত্র আন্দোলনের ধারাবাহিকতায় নিরাপদ সড়ক আন্দোলন প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি সড়ক নিরাপত্তা বিষয়ে শিক্ষা ও প্রশিক্ষণ, গবেষণা, অ্যাডভোকেসি, ভুক্তভোগীদের সহায়তা ও বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে।

‘তাই দিবসটির তারিখ নির্ধারণের ক্ষেত্রে আমাদের দেশের সড়ক নিরাপত্তার ইতিহাস, রোড ক্র্যাশে নিহতদের স্মৃতি এবং নিরাপদ সড়কের দাবিতে গণমানুষের ঐতিহাসিক আন্দোলনকে গুরুত্ব দেওয়া প্রয়োজন।’ সংগঠনটি মনে করে, ১১ জুলাই অথবা ২৯ জুলাইয়ের যেকোনো একটি তারিখ জাতীয় নিরাপদ সড়ক দিব…’

— জি বাংলা ডেস্ক

সংগঠনটির মতে, জাতীয় নিরাপদ সড়ক দিবসের তারিখ এমন হওয়া উচিত, যা সড়ক দুর্ঘটনায় নিহতদের স্মরণ, শিক্ষার্থী ও তরুণদের নিরাপত্তার অঙ্গীকার এবং নিরাপদ সড়কের দাবিতে ঐতিহাসিক নাগরিক-শিক্ষার্থী অংশগ্রহণকে প্রতিফলিত করে।

আরও পড়ুন দুদকের মুখোমুখি মেঘনা আলম, কী জানতে চাইল কমিশন? দুদকের মুখোমুখি মেঘনা আলম, কী জানতে চাইল কমিশন? জাতীয় ১২ ঘণ্টা আগে

২০১১ সালের ১১ জুলাই চট্টগ্রামের মিরসরাইয়ে শিক্ষার্থীদের বহনকারী একটি গাড়ি দুর্ঘটনার শিকার হলে ৪৫ জন নিহত হন। নিহতদের মধ্যে ৪৩ জনই ছিলেন শিক্ষার্থী। এ কারণে দিনটি শিক্ষার্থী, তরুণ ও নাগরিকদের নিরাপত্তার গুরুত্বপূর্ণ স্মারক হতে পারে বলে মনে করে সংগঠনটি।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • জাতীয় নিরাপদ সড়ক দিবসের বর্তমান তারিখ ২২ অক্টোবর পুনর্বিবেচনা করে ১১ জুলাই অথবা ২৯ জুলাই নির্ধারণের দাবি জানিয়েছে নিরাপদ সড়ক আন্দোলন।
  • রোববার (৪ অক্টোবর) সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে এ দাবি জানিয়ে আবেদন করেছে সংগঠনটি।
  • আবেদনে বলা হয়, ২০১৮ সালে নিরাপদ সড়কের দাবিতে গড়ে ওঠা ঐতিহাসিক ছাত্র আন্দোলনের ধারাবাহিকতায় নিরাপদ সড়ক আন্দোলন প্রতিষ্ঠিত হয়।
  • সংগঠনটির মতে, জাতীয় নিরাপদ সড়ক দিবসের তারিখ এমন হওয়া উচিত, যা সড়ক দুর্ঘটনায় নিহতদের স্মরণ, শিক্ষার্থী ও তরুণদের নিরাপত্তার অঙ্গীকার এবং নিরাপদ সড়কের দাবিতে ঐতিহ…

অন্যদিকে, ২০১৮ সালের ২৯ জুলাই ঢাকার বিমানবন্দর সড়কে শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থীর মৃত্যুর পর নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের নেতৃত্বে আন্দোলন শুরু হয়। পরে আন্দোলনটি দেশব্যাপী ছড়িয়ে পড়ে এবং ব্যাপক জনসম্পৃক্ততার মধ্য দিয়ে গুরুত্বপূর্ণ নাগরিক আন্দোলনে রূপ নেয়।

নিরাপদ সড়ক আন্দোলনের সভাপতি আবদুল্লাহ মেহেদি দীপ্ত বলেন, ‘জাতীয় নিরাপদ সড়ক দিবসের মূল উদ্দেশ্য হওয়া উচিত সড়কে মানুষের জীবন ও নিরাপত্তার বিষয়টিকে সামনে রাখা। তাই দিবসটির তারিখ নির্ধারণের ক্ষেত্রে আমাদের দেশের সড়ক নিরাপত্তার ইতিহাস, রোড ক্র্যাশে নিহতদের স্মৃতি এবং নিরাপদ সড়কের দাবিতে গণমানুষের ঐতিহাসিক আন্দোলনকে গুরুত্ব দেওয়া প্রয়োজন।’

সংগঠনটি মনে করে, ১১ জুলাই অথবা ২৯ জুলাইয়ের যেকোনো একটি তারিখ জাতীয় নিরাপদ সড়ক দিবস হিসেবে নির্ধারণ করা হলে দিবসটি আরও অর্থবহ ও জনসম্পৃক্ত হয়ে উঠবে। এ বিষয়ে সড়ক নিরাপত্তা বিশেষজ্ঞ, শিক্ষার্থী প্রতিনিধি, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ও ভুক্তভোগী পরিবারের সদস্য, নাগরিক সমাজ এবং সংশ্লিষ্ট সংগঠনগুলোর মতামত নেওয়ারও আহ্বান জানিয়েছে তারা।

সরকার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে জাতীয় নিরাপদ সড়ক দিবসের তারিখ পুনর্নির্ধারণে প্রয়োজনীয় উদ্যোগ নেবে বলে আশা প্রকাশ করেছে নিরাপদ সড়ক আন্দোলন।

জাতীয় থেকে আরও

জাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুরের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুরের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎবাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপুর থেকে পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে। কেন্দ্রটির প্রথম ইউনিট থেকে… ১৬ ঘণ্টা আগে গ্লোবাল শিল্ডে ৪১৫ কোটি টাকার অনুদান পেতে যাচ্ছে বাংলাদেশ গ্লোবাল শিল্ডে ৪১৫ কোটি টাকার অনুদান পেতে যাচ্ছে বাংলাদেশজলবায়ু পরিবর্তনের অভিঘাত ও দুর্যোগজনিত আর্থিক ঝুঁকি মোকাবিলায় গ্লোবাল শিল্ড কর্মসূচির আওতায় বাংলাদেশ অন্তত ৩০ মিলিয়ন ইউরো বা প্রায় ৪১৫ কোটি… ১৬ ঘণ্টা আগে আজ একনেক সভায় উঠছে ২১ প্রকল্প আজ একনেক সভায় উঠছে ২১ প্রকল্পজাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা আজ বুধবার (১৮ নভেম্বর) অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী ও একনেকের সভাপতি তারেক রহমানের… ১৬ ঘণ্টা আগে উপজেলা পর্যন্ত স্বাস্থ্যব্যবস্থা পুনর্গঠনে দক্ষতা কাজে লাগাতে হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী উপজেলা পর্যন্ত স্বাস্থ্যব্যবস্থা পুনর্গঠনে দক্ষতা কাজে লাগাতে হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রীজাতীয় পর্যায় থেকে জেলা ও উপজেলা পর্যন্ত দেশের স্বাস্থ্যব্যবস্থা পুনর্গঠনে চিকিৎসকদের দক্ষতা, আধুনিক জ্ঞান ও উন্নত চিকিৎসা সরঞ্জামের যথাযথ… ১৭ ঘণ্টা আগে

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

জাতীয় নিরাপদ সড়ক দিবসের তারিখ পরিবর্তনের দাবি

৪ অক্টোবর ২০২৬, ১:০১ পিএম · জাতীয়

জাতীয় নিরাপদ সড়ক দিবসের বর্তমান তারিখ ২২ অক্টোবর পুনর্বিবেচনা করে ১১ জুলাই অথবা ২৯ জুলাই নির্ধারণের দাবি জানিয়েছে নিরাপদ সড়ক আন্দোলন।

ফটোকার্ড

জাতীয় নিরাপদ সড়ক দিবসের তারিখ পরিবর্তনের দাবি

জাতীয় নিরাপদ সড়ক দিবসের তারিখ পরিবর্তনের দাবি

জাতীয় নিরাপদ সড়ক দিবসের তারিখ পরিবর্তনের দাবি

শিরোনাম
নবীগঞ্জে গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে আগুনদুদকের মুখোমুখি মেঘনা আলম, কী জানতে চাইল কমিশন?‘তোরা ঝুলবি রশিতে, এটাই তোদের নিয়তি’ডিএনসিসি প্রশাসক মিল্টনের ব্যক্তিগত কার্যালয়ে হামলা ও ভাঙচুরআওয়ামী লীগ নেতাকর্মী পেলেই নিতে হবে থানায়: নির্দেশ ইশরাকেরআজ বিশ্বের দ্বিতীয় দূষিত বায়ুর শহর ঢাকাআবার জুলাইয়ের মতো রাজপথে নামতে আমরা প্রস্তুত: শিবির সেক্রেটারিঢাকা জেলা পুলিশ সুপারের বাসভবনের গেটে ককটেল বিস্ফোরণআবিদুল ইসলাম খান/‘হাসিনা ফিরবে না, না মানে না’লন্ডনে এনসিপির ওপর আ. লীগের হামলা: ব্রিটিশ এমপির কড়া প্রতিক্রিয়া