১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৫৬৫.৫৯ +৫৯.৯৫ | DS30: ২,১০০.২৫ +১৪.৫১ | লেনদেন: ১২,২০১.৪৯ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৫৬৫.৫৯ +৫৯.৯৫ | DS30: ২,১০০.২৫ +১৪.৫১ | লেনদেন: ১২,২০১.৪৯ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৫৬৫.৫৯ +৫৯.৯৫ | DS30: ২,১০০.২৫ +১৪.৫১ | লেনদেন: ১২,২০১.৪৯ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৫৬৫.৫৯ +৫৯.৯৫ | DS30: ২,১০০.২৫ +১৪.৫১ | লেনদেন: ১২,২০১.৪৯ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ |
আন্তর্জাতিক

পাকিস্তানি সুন্দরী গোয়েন্দার ফাঁদে ভারতীয় নৌবাহিনীর সদস্য

পাকিস্তানি সুন্দরী গোয়েন্দার ফাঁদে ভারতীয় নৌবাহিনীর সদস্য
সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যমে ‘হানিট্র্যাপে’ পড়ে পাকিস্তানি এক গোয়েন্দা এজেন্টকে ভারতের নৌবাহিনীর সংবেদনশীল তথ্য পাচারের অভিযোগে এক নাবিককে গ্রেফতার করা হয়েছে। শনিবার (৩ অক্টোবর) তামিলনাড়ুর কোয়েম্বাটোরের একটি নৌ প্রশিক্ষণকেন্দ্র থেকে প্রদীপ মুখার্জি (৩১) নামের ওই নাবিককে গ্রেফতার করে অন্ধ্রপ্রদেশ পুলিশের কাউন্টার ইন্টেলিজেন্স (সিআই) সেল। খবর হিন্দুস্তান টাইমস ও পিটিআইয়ের।

পশ্চিমবঙ্গের বাসিন্দা প্রদীপ ২০১৪ সালে ভারতীয় নৌবাহিনীতে যোগ দেন। তিনি বিশাখাপত্তনমভিত্তিক ইস্টার্ন নেভাল কমান্ডের অধীনে কর্মরত ছিলেন। গ্রেফতারের সময় তিনি কোয়েম্বাটোরের আইএনএস অগ্রণীতে একটি ম্যানেজমেন্ট ডেভেলপমেন্ট কোর্সে অংশ নিচ্ছিলেন এবং প্রায় এক সপ্তাহ ধরে সেখানে অবস্থান করছিলেন।

তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, কয়েক মাস আগে সামাজিক যোগাযোগমাধ্যমে এক নারী প্রদীপের সঙ্গে যোগাযোগ করেন। ওই নারী পাকিস্তানি গোয়েন্দা সংস্থার সঙ্গে যুক্ত বলে সন্দেহ করছেন তদন্তকারীরা। পরে অনলাইন যোগাযোগের মাধ্যমে ওই নারী প্রদীপের কাছ থেকে সংবেদনশীল সামরিক তথ্য সংগ্রহ করেন বলে অভিযোগ উঠেছে।

‘শনিবার (৩ অক্টোবর) তামিলনাড়ুর কোয়েম্বাটোরের একটি নৌ প্রশিক্ষণকেন্দ্র থেকে প্রদীপ মুখার্জি (৩১) নামের ওই নাবিককে গ্রেফতার করে অন্ধ্রপ্রদেশ পুলিশের কাউন্টার ইন্টেলিজেন্স (সিআই) সেল।’

— আন্তর্জাতিক ডেস্ক

তদন্তকারীদের দাবি, পাচার করা তথ্যের মধ্যে বিশাখাপত্তনম নৌঘাঁটির কৌশলগত নৌসম্পদ, যুদ্ধজাহাজের চলাচল এবং ঘাঁটির কার্যক্রমসংক্রান্ত সংবেদনশীল তথ্য থাকতে পারে। তবে ঠিক কী পরিমাণ তথ্য পাচার হয়েছে, তা এখনো তদন্ত করে দেখা হচ্ছে।

আরও পড়ুন চলন্ত ট্রেন থামিয়ে ২০০ কোটি টাকার পণ্য লুট চলন্ত ট্রেন থামিয়ে ২০০ কোটি টাকার পণ্য লুট আন্তর্জাতিক ২৪ মিনিট আগে

কাউন্টার ইন্টেলিজেন্স সেল সন্দেহজনক ডিজিটাল কার্যক্রম শনাক্ত করার পর প্রদীপকে নজরদারিতে রাখে। এরপর নৌবাহিনীর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি নিয়ে কোয়েম্বাটোরের প্রশিক্ষণকেন্দ্র থেকে তাকে গ্রেফতার করা হয়।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • সামাজিক যোগাযোগমাধ্যমে ‘হানিট্র্যাপে’ পড়ে পাকিস্তানি এক গোয়েন্দা এজেন্টকে ভারতের নৌবাহিনীর সংবেদনশীল তথ্য পাচারের অভিযোগে এক নাবিককে গ্রেফতার করা হয়েছে।
  • পশ্চিমবঙ্গের বাসিন্দা প্রদীপ ২০১৪ সালে ভারতীয় নৌবাহিনীতে যোগ দেন।
  • তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, কয়েক মাস আগে সামাজিক যোগাযোগমাধ্যমে এক নারী প্রদীপের সঙ্গে যোগাযোগ করেন।
  • তদন্তকারীদের দাবি, পাচার করা তথ্যের মধ্যে বিশাখাপত্তনম নৌঘাঁটির কৌশলগত নৌসম্পদ, যুদ্ধজাহাজের চলাচল এবং ঘাঁটির কার্যক্রমসংক্রান্ত সংবেদনশীল তথ্য থাকতে পারে।

গ্রেফতারের পর তাকে অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়ায় নেওয়া হয়েছে। সেখানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। তদন্তের মাধ্যমে এ ঘটনায় আরও কেউ জড়িত কি না এবং কথিত তথ্য পাচারের পূর্ণ পরিধি কী ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।

কর্তৃপক্ষের ভাষ্য, সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক ‘হানিট্র্যাপ’ ব্যবহার করে সংবেদনশীল তথ্য সংগ্রহের অভিযোগে এ তদন্ত শুরু হয়েছে। প্রদীপের বিরুদ্ধে অভিযোগের বিষয়ে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তথ্য পাচারের পূর্ণ চিত্র স্পষ্ট নয়।

আন্তর্জাতিক থেকে আরও

ইরানে বিদ্যুৎ সংকট চরমে, দিনে দুই ঘণ্টা লোডশেডিং ইরানে বিদ্যুৎ সংকট চরমে, দিনে দুই ঘণ্টা লোডশেডিংমধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রভাবে ভয়াবহ বিদ্যুৎ সংকটে পড়েছে ইরান। দেশটির গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ায় আগে থেকেই থাকা… ৯ ঘণ্টা আগে প্রেসিডেন্ট জেলেনস্কির জন্মশহরে রাশিয়ার ‘ট্রিপল-ট্যাপ’ হামলা প্রেসিডেন্ট জেলেনস্কির জন্মশহরে রাশিয়ার ‘ট্রিপল-ট্যাপ’ হামলাইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির জন্মশহর ক্রিভি রিহে রাশিয়ার ভয়াবহ ‘ট্রিপল-ট্যাপ’ হামলায় সাত বছর বয়সী এক শিশুসহ দুজন নিহত হয়েছেন।… ৯ ঘণ্টা আগে ইরানের সঙ্গে স্থায়ী চুক্তি চান ট্রাম্প, মানতে হবে যে শর্ত ইরানের সঙ্গে স্থায়ী চুক্তি চান ট্রাম্প, মানতে হবে যে শর্তইরানের সঙ্গে স্থায়ী চুক্তি করতে চান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমন চুক্তি করতে চান, যাতে ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের কোনো… ৯ ঘণ্টা আগে ট্রাম্পের কাছে বন্ধু হলেও পুতিন আমাদের কাছে খুনি: জেলেনস্কি ট্রাম্পের কাছে বন্ধু হলেও পুতিন আমাদের কাছে খুনি: জেলেনস্কিরাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘বন্ধু’ বলায় কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট… ২৩ ঘণ্টা আগে

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

পাকিস্তানি সুন্দরী গোয়েন্দার ফাঁদে ভারতীয় নৌবাহিনীর সদস্য

৫ অক্টোবর ২০২৬, ৫:০৫ এএম · আন্তর্জাতিক

সামাজিক যোগাযোগমাধ্যমে ‘হানিট্র্যাপে’ পড়ে পাকিস্তানি এক গোয়েন্দা এজেন্টকে ভারতের নৌবাহিনীর সংবেদনশীল তথ্য পাচারের অভিযোগে এক নাবিককে গ্রেফতার করা হয়েছে। শনিবার (৩ অক্টোবর) তামিলনাড়ুর কোয়েম্বাটোরের একটি নৌ প্রশিক্ষণকেন্দ্র থেকে প্রদীপ মুখার্জি (৩১) নামের ওই নাবিককে গ্রেফতার করে অন্ধ্রপ্রদেশ পুলিশের কাউন্টার।

ফটোকার্ড

পাকিস্তানি সুন্দরী গোয়েন্দার ফাঁদে ভারতীয় নৌবাহিনীর সদস্য

পাকিস্তানি সুন্দরী গোয়েন্দার ফাঁদে ভারতীয় নৌবাহিনীর সদস্য

পাকিস্তানি সুন্দরী গোয়েন্দার ফাঁদে ভারতীয় নৌবাহিনীর সদস্য

শিরোনাম
আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা গ্রেপ্তারশিশুকে বাঁচাতে গাড়িবহর নিয়ে হাসপাতালে ছুটলেন হুইপ দুলুসাড়ে ৭ কেজি স্বর্ণের পেস্টসহ গ্রেপ্তার তিনজন ৫ দিনের রিমান্ডেচলন্ত ট্রেন থামিয়ে ২০০ কোটি টাকার পণ্য লুটপ্রতিমন্ত্রী অমিতের নেতৃত্বে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিলবিআইডব্লিউটিসিতে ৪ ক্যাটাগরির পদে ৩৩ জনের চাকরির সুযোগজাতীয় ঐক্যের আগে একদলীয় সংবিধান সংশোধন কমিটি ভাঙতে হবে: নাহিদএআই দিয়ে নকল কেলেঙ্কারিতে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রীচলতি মাসে ডেঙ্গুতে ১০০ মৃত্যুন্যাশনাল একাডেমিয়া-ইন্ডাস্ট্রি ফ্রেমওয়ার্ক চূড়ান্ত করা হচ্ছে: ড. মামুন