১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৫৬৫.৫৯ +৫৯.৯৫ | DS30: ২,১০০.২৫ +১৪.৫১ | লেনদেন: ১২,২০১.৪৯ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৫৬৫.৫৯ +৫৯.৯৫ | DS30: ২,১০০.২৫ +১৪.৫১ | লেনদেন: ১২,২০১.৪৯ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৫৬৫.৫৯ +৫৯.৯৫ | DS30: ২,১০০.২৫ +১৪.৫১ | লেনদেন: ১২,২০১.৪৯ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৫৬৫.৫৯ +৫৯.৯৫ | DS30: ২,১০০.২৫ +১৪.৫১ | লেনদেন: ১২,২০১.৪৯ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ |
শিক্ষা

হামলার ফুটেজ না দেওয়ায় সিসিটিভির হার্ডডিক্স খুলে নিলেন সাংবাদিকরা

হামলার ফুটেজ না দেওয়ায় সিসিটিভির হার্ডডিক্স খুলে নিলেন সাংবাদিকরা
সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় গুরুতর আহত চারজনসহ অন্তত ১০ সাংবাদিক আহত হয়েছেন। হামলার ঘটনার সিসিটিভি ফুটেজ না পাওয়ায় সোমবার সকালে শহীদ জিয়াউর রহমান হলের প্রভোস্টের কক্ষ থেকে সিসিটিভির হার্ডডিস্ক খুলে নেন বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকেরা।

রোববার রাত সাড়ে ৮টার দিকে শহীদ জিয়াউর রহমান হলের সামনে হামলার ঘটনা ঘটে। আহত চার সাংবাদিক হলেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আরিফ উজ্জামান কোরবান, আগামীর সময়ের প্রতিনিধি জাহিদুল ইসলাম, দ্য ডেইলি স্টারের প্রতিনিধি নূর আহসান মৃদুল এবং দৈনিক সমকালের প্রতিনিধি মাঈনুল ইসলাম রাজু। তাঁদের প্রথমে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

সাংবাদিকদের অভিযোগ, হামলার সময় ছাত্রদলের নেতাকর্মীরা দেশীয় অস্ত্র নিয়ে তাঁদের ওপর হামলা করেন। হামলার ছবি ও ভিডিওতে ছাত্রদলের নেতাকর্মীদের দেখা যাওয়ার দাবি করে বিভিন্ন সংবাদমাধ্যম প্রতিবেদন প্রকাশ করেছে। তবে রাবি ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী হামলার জন্য ছাত্রশিবিরকে দায়ী করে এটিকে ‘ভুল বোঝাবুঝি’ হিসেবে উল্লেখ করেছেন।

‘আহত চার সাংবাদিক হলেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আরিফ উজ্জামান কোরবান, আগামীর সময়ের প্রতিনিধি জাহিদুল ইসলাম, দ্য ডেইলি স্টারের প্রতিনিধি নূর আহসান মৃদুল এবং দৈনিক সমকালের প্রতিনিধি মাঈনুল ইসলাম রাজু।’

— জি বাংলা ডেস্ক

হামলার ঘটনায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সহসভাপতি আহসান হাবিবসহ কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ উঠেছে। তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য এই প্রতিবেদনে পাওয়া যায়নি।

আরও পড়ুন কবি নজরুল কলেজের সামনে ককটেল বিস্ফোরণ, আহত ২ কবি নজরুল কলেজের সামনে ককটেল বিস্ফোরণ, আহত ২ শিক্ষা ১৭ মিনিট আগে

এদিকে, হামলার ঘটনার সিসিটিভি ফুটেজ সংগ্রহের জন্য হল প্রভোস্টের সহযোগিতা চান সাংবাদিকেরা। তাঁদের দাবি, ফুটেজ দিতে অস্বীকৃতি জানানো হলে সোমবার সকাল সাড়ে ১০টার দিকে তাঁরা প্রভোস্টের কক্ষ থেকে সিসিটিভির হার্ডডিস্ক খুলে নেন।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে।
  • রোববার রাত সাড়ে ৮টার দিকে শহীদ জিয়াউর রহমান হলের সামনে হামলার ঘটনা ঘটে।
  • সাংবাদিকদের অভিযোগ, হামলার সময় ছাত্রদলের নেতাকর্মীরা দেশীয় অস্ত্র নিয়ে তাঁদের ওপর হামলা করেন।
  • হামলার ঘটনায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সহসভাপতি আহসান হাবিবসহ কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ উঠেছে।

সাংবাদিকেরা বলেন, ব্যক্তিগত উদ্দেশ্যে হার্ডডিস্ক নেওয়া হয়নি। হামলার প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন ও জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে সিসিটিভি ফুটেজ গুরুত্বপূর্ণ। ফুটেজ নষ্ট বা পরিবর্তন করা হতে পারে—এমন আশঙ্কা থেকে হার্ডডিস্কটি নেওয়া হয়েছে। ফুটেজ সংগ্রহের পর এটি যথাযথ কর্তৃপক্ষের কাছে ফেরত দেওয়া হবে বলেও জানান তাঁরা।

হামলার প্রতিবাদে বিশ্ববিদ্যালয় প্রশাসনের মাধ্যমে মামলা করা, দুপুর ১২টার মধ্যে অভিযুক্তদের গ্রেপ্তার নিশ্চিত করা, হামলায় জড়িত শিক্ষার্থীদের ছাত্রত্ব বাতিল এবং পড়াশোনা শেষ করা ব্যক্তিদের সনদ বাতিলের দাবি জানিয়েছেন সাংবাদিকেরা। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নন—এমন অভিযুক্তদের ক্যাম্পাসে প্রবেশ নিষিদ্ধ করার দাবিও রয়েছে তাঁদের।

এরই মধ্যে হামলার ঘটনায় মামলা করার ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। অন্যদিকে, ঘটনাটি তদন্তে কেন্দ্রীয় ছাত্রদলও দুই সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে।

শিক্ষা থেকে আরও

দাবি আদায়ে আজও রাজপথে ১৮তম শিক্ষক নিবন্ধন প্রার্থীরা দাবি আদায়ে আজও রাজপথে ১৮তম শিক্ষক নিবন্ধন প্রার্থীরারাত পেরিয়ে সকাল হলেও রাজপথ ছাড়েননি ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ হয়েও নিয়োগের সুপারিশবঞ্চিত প্রার্থীরা। সুপারিশের দাবিতে রাজধানীর… ৬ দিন আগে ৫০ বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে তৃতীয় ভাষা ৫০ বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে তৃতীয় ভাষা২০১৬-১৭ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটে ভর্তি হয়েছিলেন মিয়াদ হোসাইন। তাঁর প্রধান বিষয় ছিল চীনা বা মান্দারিন ভাষা।… ৬ দিন আগে থাইল্যান্ডে বিনা খরচে মাস্টার্স-পিএইচডি, সাথে থাকবে টিউশন ফি-থাকা-খাওয়ার খরচও থাইল্যান্ডে বিনা খরচে মাস্টার্স-পিএইচডি, সাথে থাকবে টিউশন ফি-থাকা-খাওয়ার খরচওথাইল্যান্ডে উচ্চশিক্ষায় আগ্রহী বাংলাদেশিসহ এশিয়ার বিভিন্ন দেশের শিক্ষার্থীদের জন্য সম্পূর্ণ বিনা খরচে স্নাতকোত্তর ও পিএইচডি করার সুযোগ… ৭ দিন আগে জেনে নিন গুচ্ছ ভর্তিতে কোন বিশ্ববিদ্যালয়ে কতটি আসন রয়েছে জেনে নিন গুচ্ছ ভর্তিতে কোন বিশ্ববিদ্যালয়ে কতটি আসন রয়েছেশিক্ষার্থীদের যাতায়াত ও ভর্তি প্রক্রিয়ার ভোগান্তি কমাতে ২০২০-২১ শিক্ষাবর্ষ থেকে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি… ৮ দিন আগে

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

হামলার ফুটেজ না দেওয়ায় সিসিটিভির হার্ডডিক্স খুলে নিলেন সাংবাদিকরা

৫ অক্টোবর ২০২৬, ৬:২০ এএম · শিক্ষা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় গুরুতর আহত চারজনসহ অন্তত ১০ সাংবাদিক আহত হয়েছেন। হামলার ঘটনার সিসিটিভি ফুটেজ না পাওয়ায় সোমবার সকালে শহীদ জিয়াউর রহমান হলের প্রভোস্টের কক্ষ থেকে সিসিটিভির হার্ডডিস্ক।

ফটোকার্ড

হামলার ফুটেজ না দেওয়ায় সিসিটিভির হার্ডডিক্স খুলে নিলেন সাংবাদিকরা

হামলার ফুটেজ না দেওয়ায় সিসিটিভির হার্ডডিক্স খুলে নিলেন সাংবাদিকরা

হামলার ফুটেজ না দেওয়ায় সিসিটিভির হার্ডডিক্স খুলে নিলেন সাংবাদিকরা

শিরোনাম
কবি নজরুল কলেজের সামনে ককটেল বিস্ফোরণ, আহত ২আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা গ্রেপ্তারশিশুকে বাঁচাতে গাড়িবহর নিয়ে হাসপাতালে ছুটলেন হুইপ দুলুসাড়ে ৭ কেজি স্বর্ণের পেস্টসহ গ্রেপ্তার তিনজন ৫ দিনের রিমান্ডেচলন্ত ট্রেন থামিয়ে ২০০ কোটি টাকার পণ্য লুটপ্রতিমন্ত্রী অমিতের নেতৃত্বে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিলবিআইডব্লিউটিসিতে ৪ ক্যাটাগরির পদে ৩৩ জনের চাকরির সুযোগজাতীয় ঐক্যের আগে একদলীয় সংবিধান সংশোধন কমিটি ভাঙতে হবে: নাহিদএআই দিয়ে নকল কেলেঙ্কারিতে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রীচলতি মাসে ডেঙ্গুতে ১০০ মৃত্যু