১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৫৬৫.৫৯ +৫৯.৯৫ | DS30: ২,১০০.২৫ +১৪.৫১ | লেনদেন: ১২,২০১.৪৯ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৫৬৫.৫৯ +৫৯.৯৫ | DS30: ২,১০০.২৫ +১৪.৫১ | লেনদেন: ১২,২০১.৪৯ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৫৬৫.৫৯ +৫৯.৯৫ | DS30: ২,১০০.২৫ +১৪.৫১ | লেনদেন: ১২,২০১.৪৯ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৫৬৫.৫৯ +৫৯.৯৫ | DS30: ২,১০০.২৫ +১৪.৫১ | লেনদেন: ১২,২০১.৪৯ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ |
আইন আদালত

ইনুর রায়ে পর্যবেক্ষণের সঙ্গে সাজা সাংঘর্ষিক, দাবি প্রসিকিউশনের

ইনুর রায়ে পর্যবেক্ষণের সঙ্গে সাজা সাংঘর্ষিক, দাবি প্রসিকিউশনের
সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থান ঘিরে মানবতাবিরোধী অপরাধের মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনুকে দেওয়া ১০ বছরের কারাদণ্ড বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে সুপ্রিম কোর্টে আপিল করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন।

সোমবার (৫ অক্টোবর) সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় এ আপিল করা হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এমএইচ তামিম সাংবাদিকদের এ তথ্য জানান।

প্রসিকিউশনের দাবি, ট্রাইব্যুনালের পর্যবেক্ষণের সঙ্গে ইনুকে দেওয়া ১০ বছরের সাজা সাংঘর্ষিক। তাদের মতে, রায়ে অপরাধের যে ভয়াবহতা ও ব্যাপ্তির কথা উঠে এসেছে, সে তুলনায় এই সাজা অপ্রতুল।

‘জুলাই গণঅভ্যুত্থান ঘিরে মানবতাবিরোধী অপরাধের মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনুকে দেওয়া ১০ বছরের কারাদণ্ড বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে সুপ্রিম কোর্টে আপিল করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন।’

— জি বাংলা ডেস্ক

তামিম বলেন, ট্রাইব্যুনাল তার পর্যবেক্ষণে ইনুর শেখ হাসিনার সঙ্গে কথোপকথন, আন্দোলন দমন এবং কারফিউ জারির বিষয়ে ষড়যন্ত্রের কথা উল্লেখ করেছেন। কারফিউ জারি করে হত্যা ও গ্রেপ্তারের পরামর্শ দেওয়ার বিষয়টিও রায়ে এসেছে বলে দাবি করেন তিনি। এসব ষড়যন্ত্রের ফলেই জুলাইয়ে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে ট্রাইব্যুনালের পর্যবেক্ষণে উঠে এলেও ইনুকে ১০ বছরের সাজা দেওয়া হয়েছে বলে জানান প্রসিকিউটর।

আরও পড়ুন সাড়ে ৭ কেজি স্বর্ণের পেস্টসহ গ্রেপ্তার তিনজন ৫ দিনের রিমান্ডে সাড়ে ৭ কেজি স্বর্ণের পেস্টসহ গ্রেপ্তার তিনজন ৫ দিনের রিমান্ডে আইন আদালত ৪০ মিনিট আগে

ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে নির্ধারিত ৩০ দিনের সময়সীমার মধ্যেই আপিলটি করা হয়েছে। এতে মোট ১১টি যুক্তি তুলে ধরেছে প্রসিকিউশন। ১০ বছরের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড দেওয়ার পাশাপাশি যেসব অভিযোগে ইনুকে খালাস দেওয়া হয়েছিল, সেগুলোতেও সর্বোচ্চ শাস্তির আবেদন করা হয়েছে।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • জুলাই গণঅভ্যুত্থান ঘিরে মানবতাবিরোধী অপরাধের মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনুকে দেওয়া ১০ বছরের কারাদণ্ড বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে সুপ্র…
  • সোমবার (৫ অক্টোবর) সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় এ আপিল করা হয়।
  • প্রসিকিউশনের দাবি, ট্রাইব্যুনালের পর্যবেক্ষণের সঙ্গে ইনুকে দেওয়া ১০ বছরের সাজা সাংঘর্ষিক।
  • তামিম বলেন, ট্রাইব্যুনাল তার পর্যবেক্ষণে ইনুর শেখ হাসিনার সঙ্গে কথোপকথন, আন্দোলন দমন এবং কারফিউ জারির বিষয়ে ষড়যন্ত্রের কথা উল্লেখ করেছেন।

প্রসিকিউশনের ভাষ্য, জাতীয় ও আন্তর্জাতিক আইনি রীতিনীতি অনুযায়ী সাজা নির্ধারণের ক্ষেত্রে অপরাধের ভয়াবহতা ও হামলার ব্যাপ্তি বিবেচনা করতে হয়। জুলাইয়ের হত্যাকাণ্ডে হতাহত মানুষের সংখ্যা এবং এ ঘটনায় সমাজে যে প্রত্যাশা ও ক্ষোভ তৈরি হয়েছে, তা ট্রাইব্যুনালের দেওয়া সাজায় যথাযথভাবে প্রতিফলিত হয়নি বলে দাবি তাদের।

আপিলে আন্তর্জাতিক আইনের দৃষ্টান্ত তুলে ধরে বলা হয়েছে, একজন সামরিক কমান্ডারের তুলনায় ইনুর মতো বেসামরিক ঊর্ধ্বতন রাজনৈতিক নেতার নির্দেশের প্রভাব বেশি হতে পারে। সামরিক কমান্ডারের নির্দেশ অধস্তনরা মানতেও পারেন, নাও পারেন। কিন্তু কোনো রাজনৈতিক নেতা তাঁর অধীনস্থদের নির্দেশ বা উসকানিমূলক বক্তব্য দিলে তা অপরাধ সংঘটনের পরিবেশ তৈরিতে বড় ভূমিকা রাখতে পারে বলে যুক্তি দিয়েছে প্রসিকিউশন।

গত ৩০ জুন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ ইনুকে মানবতাবিরোধী অপরাধের মামলায় মোট ১০ বছরের কারাদণ্ড দেন। কয়েকটি অভিযোগে তাঁকে দণ্ডিত করা হলেও অন্য কয়েকটি অভিযোগ থেকে খালাস দেওয়া হয়।

এখন প্রসিকিউশনের আপিল গ্রহণ করে ইনুর সর্বোচ্চ শাস্তি ও সর্বোচ্চ ক্ষতিপূরণ দেওয়ার আবেদন করা হয়েছে। আপিলের নিষ্পত্তি হলে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেবে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

আইন আদালত থেকে আরও

জুলাই হত্যাকাণ্ডের মামলায় সেই মোতাহার ফের রিমান্ডে জুলাই হত্যাকাণ্ডের মামলায় সেই মোতাহার ফের রিমান্ডেরাজধানীর মৌচাক-মালিবাগে আলোচিত ‘ট্রিপল মার্ডার’ মামলার আসামি মোতাহার হোসেনকে জুলাই আন্দোলনের সময় মো. জসিম হত্যা মামলায় ফের তিন দিনের পুলিশ… ১৫ দিন আগে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন দীপ, রিমান্ড শেষে কারাগারে প্রেরণ গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন দীপ, রিমান্ড শেষে কারাগারে প্রেরণবিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তিন দিনের পুলিশ রিমান্ড শেষে আহমেদ শাহরিয়ার রেজা দীপকে কারাগারে পাঠানোর… ১৫ দিন আগে আত্মসমর্পণ করে জামিন নিতে আদালতে পরীমণি আত্মসমর্পণ করে জামিন নিতে আদালতে পরীমণিব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আত্মসমর্পণ করে জামিন নিতে আদালতে হাজির হয়েছেন চিত্রনায়িকা পরীমণি।… ১৭ দিন আগে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা গ্রেপ্তাররাজধানীর খিলগাঁওয়ের দক্ষিণ গোড়ান এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সহসম্পাদক তানভীর আহমেদ রাকিবকে (৪৬) গ্রেপ্তার করেছে… ২১ দিন আগে

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

ইনুর রায়ে পর্যবেক্ষণের সঙ্গে সাজা সাংঘর্ষিক, দাবি প্রসিকিউশনের

৫ অক্টোবর ২০২৬, ১১:৪৫ এএম · আইন আদালত

জুলাই গণঅভ্যুত্থান ঘিরে মানবতাবিরোধী অপরাধের মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনুকে দেওয়া ১০ বছরের কারাদণ্ড বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে সুপ্রিম কোর্টে আপিল করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন।

ফটোকার্ড

ইনুর রায়ে পর্যবেক্ষণের সঙ্গে সাজা সাংঘর্ষিক, দাবি প্রসিকিউশনের

ইনুর রায়ে পর্যবেক্ষণের সঙ্গে সাজা সাংঘর্ষিক, দাবি প্রসিকিউশনের

ইনুর রায়ে পর্যবেক্ষণের সঙ্গে সাজা সাংঘর্ষিক, দাবি প্রসিকিউশনের

শিরোনাম
কবি নজরুল কলেজের সামনে ককটেল বিস্ফোরণ, আহত ২আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা গ্রেপ্তারশিশুকে বাঁচাতে গাড়িবহর নিয়ে হাসপাতালে ছুটলেন হুইপ দুলুসাড়ে ৭ কেজি স্বর্ণের পেস্টসহ গ্রেপ্তার তিনজন ৫ দিনের রিমান্ডেচলন্ত ট্রেন থামিয়ে ২০০ কোটি টাকার পণ্য লুটপ্রতিমন্ত্রী অমিতের নেতৃত্বে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিলবিআইডব্লিউটিসিতে ৪ ক্যাটাগরির পদে ৩৩ জনের চাকরির সুযোগজাতীয় ঐক্যের আগে একদলীয় সংবিধান সংশোধন কমিটি ভাঙতে হবে: নাহিদএআই দিয়ে নকল কেলেঙ্কারিতে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রীচলতি মাসে ডেঙ্গুতে ১০০ মৃত্যু