১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৫৬৫.৫৯ +৫৯.৯৫ | DS30: ২,১০০.২৫ +১৪.৫১ | লেনদেন: ১২,২০১.৪৯ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৫৬৫.৫৯ +৫৯.৯৫ | DS30: ২,১০০.২৫ +১৪.৫১ | লেনদেন: ১২,২০১.৪৯ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৫৬৫.৫৯ +৫৯.৯৫ | DS30: ২,১০০.২৫ +১৪.৫১ | লেনদেন: ১২,২০১.৪৯ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৫৬৫.৫৯ +৫৯.৯৫ | DS30: ২,১০০.২৫ +১৪.৫১ | লেনদেন: ১২,২০১.৪৯ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ |
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে বাবরি মসজিদ নির্মাণের উদ্যোক্তা হুমায়ুন গ্রেপ্তার

পশ্চিমবঙ্গে বাবরি মসজিদ নির্মাণের উদ্যোক্তা হুমায়ুন গ্রেপ্তার
সংগৃহীত

পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার রেজিনগর বিধানসভা আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ চলাকালে আম জনতা উন্নয়ন পার্টির (এজেইউপি) প্রধান ও বিধায়ক হুমায়ুন কবীরকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভোটারদের প্রভাবিত করা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত করার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে ভোটগ্রহণ শুরুর পর রেজিনগরে নিজ দলের কার্যালয়ে অবস্থান করছিলেন হুমায়ুন কবীর। পরে পুলিশ সেখানে গেলে তার সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে ধস্তাধস্তির পর পুলিশ তাকে গাড়িতে তুলে থানায় নিয়ে যায়।

পুলিশের অভিযোগ, ভোট চলাকালে হুমায়ুন কবীর বিভিন্ন এলাকায় গিয়ে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করেন। একই সঙ্গে তিনি পুলিশের ভূমিকা নিয়ে প্রকাশ্যে বক্তব্য দিচ্ছিলেন। এসব অভিযোগের পর তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।

‘পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার রেজিনগর বিধানসভা আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ চলাকালে আম জনতা উন্নয়ন পার্টির (এজেইউপি) প্রধান ও বিধায়ক হুমায়ুন কবীরকে গ্রেপ্তার করেছে পুলিশ।’

— আন্তর্জাতিক ডেস্ক

বেলডাঙার মহকুমা পুলিশ কর্মকর্তা আনন্দজিৎ হোড় বলেন, আইনভঙ্গের অভিযোগে হুমায়ুন কবীরকে আটক করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় পর্যাপ্ত পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। পরে তিনি জানান, হুমায়ুন কবীরকে গ্রেপ্তার করা হয়েছে।

আরও পড়ুন চলন্ত ট্রেন থামিয়ে ২০০ কোটি টাকার পণ্য লুট চলন্ত ট্রেন থামিয়ে ২০০ কোটি টাকার পণ্য লুট আন্তর্জাতিক ৫৮ মিনিট আগে

এ ঘটনায় মুর্শিদাবাদ জেলা পুলিশের কাছে বিস্তারিত প্রতিবেদন চেয়েছে নির্বাচন কমিশন।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার রেজিনগর বিধানসভা আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ চলাকালে আম জনতা উন্নয়ন পার্টির (এজেইউপি) প্রধান ও বিধায়ক হুমায়ুন কবীরকে গ্রেপ্তার করে…
  • মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে ভোটগ্রহণ শুরুর পর রেজিনগরে নিজ দলের কার্যালয়ে অবস্থান করছিলেন হুমায়ুন কবীর।
  • পুলিশের অভিযোগ, ভোট চলাকালে হুমায়ুন কবীর বিভিন্ন এলাকায় গিয়ে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করেন।
  • বেলডাঙার মহকুমা পুলিশ কর্মকর্তা আনন্দজিৎ হোড় বলেন, আইনভঙ্গের অভিযোগে হুমায়ুন কবীরকে আটক করা হয়েছে।

হুমায়ুন কবীর পুলিশের বিরুদ্ধে পক্ষপাতিত্ব ও ভোটারদের হয়রানির অভিযোগ করে আসছিলেন। ভোট দিতে যাওয়ার সময়ও তিনি নিজের বাড়ি ও বিভিন্ন ভোটকেন্দ্রের কাছে অতিরিক্ত পুলিশ মোতায়েন নিয়ে প্রশ্ন তোলেন।

২০২৬ সালের বিধানসভা নির্বাচনে হুমায়ুন কবীর মুর্শিদাবাদ জেলার নওদা ও রেজিনগর—দুই আসন থেকেই জয়ী হন। পরে নওদা আসনটি রেখে রেজিনগর আসন থেকে পদত্যাগ করেন। তার ছেড়ে দেওয়া আসনেই মঙ্গলবার উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এজেইউপি এই আসনে তার ছেলে গোলাম নবী আজাদকে প্রার্থী করেছে।

এর আগে মুর্শিদাবাদে বাবরি মসজিদের আদলে একটি মসজিদ নির্মাণের পরিকল্পনা ঘোষণা করে আলোচনায় আসেন হুমায়ুন কবীর। ওই ঘোষণা ঘিরে বিতর্কের পর তৃণমূল কংগ্রেস তাকে দল থেকে বহিষ্কার করে। পরে তিনি আম জনতা উন্নয়ন পার্টি (এজেইউপি) গঠন করেন।

আন্তর্জাতিক থেকে আরও

ইরানে বিদ্যুৎ সংকট চরমে, দিনে দুই ঘণ্টা লোডশেডিং ইরানে বিদ্যুৎ সংকট চরমে, দিনে দুই ঘণ্টা লোডশেডিংমধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রভাবে ভয়াবহ বিদ্যুৎ সংকটে পড়েছে ইরান। দেশটির গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ায় আগে থেকেই থাকা… ৯ ঘণ্টা আগে প্রেসিডেন্ট জেলেনস্কির জন্মশহরে রাশিয়ার ‘ট্রিপল-ট্যাপ’ হামলা প্রেসিডেন্ট জেলেনস্কির জন্মশহরে রাশিয়ার ‘ট্রিপল-ট্যাপ’ হামলাইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির জন্মশহর ক্রিভি রিহে রাশিয়ার ভয়াবহ ‘ট্রিপল-ট্যাপ’ হামলায় সাত বছর বয়সী এক শিশুসহ দুজন নিহত হয়েছেন।… ৯ ঘণ্টা আগে ইরানের সঙ্গে স্থায়ী চুক্তি চান ট্রাম্প, মানতে হবে যে শর্ত ইরানের সঙ্গে স্থায়ী চুক্তি চান ট্রাম্প, মানতে হবে যে শর্তইরানের সঙ্গে স্থায়ী চুক্তি করতে চান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমন চুক্তি করতে চান, যাতে ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের কোনো… ৯ ঘণ্টা আগে ট্রাম্পের কাছে বন্ধু হলেও পুতিন আমাদের কাছে খুনি: জেলেনস্কি ট্রাম্পের কাছে বন্ধু হলেও পুতিন আমাদের কাছে খুনি: জেলেনস্কিরাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘বন্ধু’ বলায় কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট… ২৩ ঘণ্টা আগে

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

পশ্চিমবঙ্গে বাবরি মসজিদ নির্মাণের উদ্যোক্তা হুমায়ুন গ্রেপ্তার

৬ অক্টোবর ২০২৬, ৬:০৬ এএম · আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার রেজিনগর বিধানসভা আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ চলাকালে আম জনতা উন্নয়ন পার্টির (এজেইউপি) প্রধান ও বিধায়ক হুমায়ুন কবীরকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভোটারদের প্রভাবিত করা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত করার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ফটোকার্ড

পশ্চিমবঙ্গে বাবরি মসজিদ নির্মাণের উদ্যোক্তা হুমায়ুন গ্রেপ্তার

পশ্চিমবঙ্গে বাবরি মসজিদ নির্মাণের উদ্যোক্তা হুমায়ুন গ্রেপ্তার

পশ্চিমবঙ্গে বাবরি মসজিদ নির্মাণের উদ্যোক্তা হুমায়ুন গ্রেপ্তার

শিরোনাম
কবি নজরুল কলেজের সামনে ককটেল বিস্ফোরণ, আহত ২আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা গ্রেপ্তারশিশুকে বাঁচাতে গাড়িবহর নিয়ে হাসপাতালে ছুটলেন হুইপ দুলুসাড়ে ৭ কেজি স্বর্ণের পেস্টসহ গ্রেপ্তার তিনজন ৫ দিনের রিমান্ডেচলন্ত ট্রেন থামিয়ে ২০০ কোটি টাকার পণ্য লুটপ্রতিমন্ত্রী অমিতের নেতৃত্বে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিলবিআইডব্লিউটিসিতে ৪ ক্যাটাগরির পদে ৩৩ জনের চাকরির সুযোগজাতীয় ঐক্যের আগে একদলীয় সংবিধান সংশোধন কমিটি ভাঙতে হবে: নাহিদএআই দিয়ে নকল কেলেঙ্কারিতে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রীচলতি মাসে ডেঙ্গুতে ১০০ মৃত্যু