ইয়েমেনে ৩৩৬ মিলিয়ন ডলার জরুরি সহায়তা দিচ্ছে ফ্রান্স
২০২৬ সালে ইয়েমেনে প্রায় দুই লাখ মানুষ গৃহহীন হয়ে পড়ার পর তাদের জন্য আরও ৩০ লাখ ইউরো জরুরি সহায়তা ঘোষণা করেছে ফ্রান্স। মার্কিন মুদ্রায় এ অর্থের পরিমাণ প্রায় ৩৩ দশমিক ৬ মিলিয়ন ডলার।
প্যারিসে এক বৈঠকে ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জঁ-নোয়েল ব্যারো জানান, হুথিদের সাম্প্রতিক অভিযানের ফলে ইয়েমেনে নতুন করে বড় ধরনের মানবিক সংকট তৈরি হয়েছে। এ পরিস্থিতি মোকাবিলায় ফরাসি সরকার অতিরিক্ত এই অনুদান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
এ নিয়ে চলতি বছর ইয়েমেনের জনগণের জন্য ফ্রান্সের মোট সহায়তার পরিমাণ ৭০ লাখ ইউরোর বেশি হবে বলে জানান তিনি।
‘প্যারিসে এক বৈঠকে ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জঁ-নোয়েল ব্যারো জানান, হুথিদের সাম্প্রতিক অভিযানের ফলে ইয়েমেনে নতুন করে বড় ধরনের মানবিক সংকট তৈরি হয়েছে।’
— জি বাংলা ডেস্ক
ইয়েমেনের সরকারি তথ্য অনুযায়ী, গত ৩০ সেপ্টেম্বর পর্যন্ত চলা নতুন সংঘাতে অন্তত ১ লাখ ৯৭ হাজার ৯০৬ জন মানুষ বাধ্য হয়ে ঘরবাড়ি ছেড়ে পালিয়েছেন।
আরও পড়ুন
চলন্ত ট্রেন থামিয়ে ২০০ কোটি টাকার পণ্য লুট
ফ্রান্সের নতুন এই সহায়তা বাস্তুচ্যুত মানুষদের জরুরি মানবিক প্রয়োজন মেটাতে ব্যবহৃত হবে বলে জানানো হয়েছে।
মূল বিষয়গুলি
- ২০২৬ সালে ইয়েমেনে প্রায় দুই লাখ মানুষ গৃহহীন হয়ে পড়ার পর তাদের জন্য আরও ৩০ লাখ ইউরো জরুরি সহায়তা ঘোষণা করেছে ফ্রান্স।
- প্যারিসে এক বৈঠকে ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জঁ-নোয়েল ব্যারো জানান, হুথিদের সাম্প্রতিক অভিযানের ফলে ইয়েমেনে নতুন করে বড় ধরনের মানবিক সংকট তৈরি হয়েছে।
- এ নিয়ে চলতি বছর ইয়েমেনের জনগণের জন্য ফ্রান্সের মোট সহায়তার পরিমাণ ৭০ লাখ ইউরোর বেশি হবে বলে জানান তিনি।
- ইয়েমেনের সরকারি তথ্য অনুযায়ী, গত ৩০ সেপ্টেম্বর পর্যন্ত চলা নতুন সংঘাতে অন্তত ১ লাখ ৯৭ হাজার ৯০৬ জন মানুষ বাধ্য হয়ে ঘরবাড়ি ছেড়ে পালিয়েছেন।
সূত্র: আল-জাজিরা।






মন্তব্য (০)