১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৫৬৫.৫৯ +৫৯.৯৫ | DS30: ২,১০০.২৫ +১৪.৫১ | লেনদেন: ১২,২০১.৪৯ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৫৬৫.৫৯ +৫৯.৯৫ | DS30: ২,১০০.২৫ +১৪.৫১ | লেনদেন: ১২,২০১.৪৯ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৫৬৫.৫৯ +৫৯.৯৫ | DS30: ২,১০০.২৫ +১৪.৫১ | লেনদেন: ১২,২০১.৪৯ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৫৬৫.৫৯ +৫৯.৯৫ | DS30: ২,১০০.২৫ +১৪.৫১ | লেনদেন: ১২,২০১.৪৯ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ |
আন্তর্জাতিক

গুপ্তচরবৃত্তির অভিযোগে জার্মানির সাবেক গোয়েন্দা প্রধান গ্রেফতার

গুপ্তচরবৃত্তির অভিযোগে জার্মানির সাবেক গোয়েন্দা প্রধান গ্রেফতার
সংগৃহীত

জার্মানির বৈদেশিক গোয়েন্দা সংস্থা ফেডারেল ইন্টেলিজেন্স সার্ভিসের (বিএনডি) সাবেক প্রধান অগাস্ট হ্যানিংকে গুপ্তচরবৃত্তি ও রাষ্ট্রীয় গোপন তথ্য ফাঁসের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় নর্ডভাল্ডে নিজ বাড়ি থেকে ৮০ বছর বয়সী হ্যানিংকে গ্রেপ্তার করে ফেডারেল পুলিশের কর্মকর্তারা।

একই অভিযানে হ্যানিংয়ের সাবেক ঘনিষ্ঠ সহকারী ও বিএনডির সাবেক ব্যুরোপ্রধান ম্যানফ্রেড ডিকেও গ্রেপ্তার করা হয়েছে। জার্মানির ফেডারেল প্রসিকিউটর কার্যালয়ের ভাষ্য অনুযায়ী, হ্যানিংয়ের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহমূলক গুপ্তচরবৃত্তি, রাষ্ট্রীয় গোপন তথ্য সংগ্রহ এবং বিদেশি গোয়েন্দা সংস্থার হয়ে কাজ করার সন্দেহ রয়েছে। ম্যানফ্রেড ডির বিরুদ্ধে এসব কর্মকাণ্ডে সহযোগিতার অভিযোগ আনা হয়েছে।

হ্যানিং ১৯৯৮ থেকে ২০০৫ সাল পর্যন্ত বিএনডির প্রধান ছিলেন। প্রসিকিউটরদের অভিযোগ, ২০১০ সালের দিকে তিনি সাবেক সহকারীর সঙ্গে একটি চুক্তি করেন। এর আওতায় অর্থের বিনিময়ে ম্যানফ্রেড ডি বিএনডিতে কর্মরত অবস্থায় সংস্থার গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করে হ্যানিংকে দিতে থাকেন। ২০২২ সালের জুন পর্যন্ত তিনি প্রায় ২ হাজার নথি হ্যানিংয়ের হাতে তুলে দেন বলে তদন্তকারীরা মনে করছেন।

‘জার্মানির ফেডারেল প্রসিকিউটর কার্যালয়ের ভাষ্য অনুযায়ী, হ্যানিংয়ের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহমূলক গুপ্তচরবৃত্তি, রাষ্ট্রীয় গোপন তথ্য সংগ্রহ এবং বিদেশি গোয়েন্দা সংস্থার হয়ে কাজ করার সন্দেহ রয়েছে।’

— আন্তর্জাতিক ডেস্ক

এসব নথির মধ্যে অত্যন্ত গোপনীয় ও নিরাপত্তাসংক্রান্ত তথ্য ছিল। এর মধ্যে বিদেশি সহযোগী গোয়েন্দা সংস্থার তথ্য, ইরানের পারমাণবিক কর্মসূচি এবং রাশিয়ার সামরিক কর্মকাণ্ডসংক্রান্ত নথিও ছিল বলে জার্মান সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে।

আরও পড়ুন চলন্ত ট্রেন থামিয়ে ২০০ কোটি টাকার পণ্য লুট চলন্ত ট্রেন থামিয়ে ২০০ কোটি টাকার পণ্য লুট আন্তর্জাতিক ৪২ মিনিট আগে

তদন্তকারীদের অভিযোগ, হ্যানিং এসব তথ্য তার ব্যক্তিগত পরামর্শক ব্যবসায় ব্যবহার করে আর্থিক সুবিধা নেওয়ার চেষ্টা করেন। অন্তত একটি ঘটনায় এসব তথ্য ব্যবহার করে তিনি একটি বিদেশি গোয়েন্দা সংস্থার জন্য নিরাপত্তা বিশ্লেষণ তৈরি করেছিলেন বলে ফেডারেল প্রসিকিউটররা জানিয়েছেন। তবে কোন দেশের গোয়েন্দা সংস্থার জন্য ওই বিশ্লেষণ তৈরি করা হয়েছিল, তা আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • জার্মানির বৈদেশিক গোয়েন্দা সংস্থা ফেডারেল ইন্টেলিজেন্স সার্ভিসের (বিএনডি) সাবেক প্রধান অগাস্ট হ্যানিংকে গুপ্তচরবৃত্তি ও রাষ্ট্রীয় গোপন তথ্য ফাঁসের অভিযোগে গ্রেপ…
  • একই অভিযানে হ্যানিংয়ের সাবেক ঘনিষ্ঠ সহকারী ও বিএনডির সাবেক ব্যুরোপ্রধান ম্যানফ্রেড ডিকেও গ্রেপ্তার করা হয়েছে।
  • হ্যানিং ১৯৯৮ থেকে ২০০৫ সাল পর্যন্ত বিএনডির প্রধান ছিলেন।
  • এসব নথির মধ্যে অত্যন্ত গোপনীয় ও নিরাপত্তাসংক্রান্ত তথ্য ছিল।

জার্মান সংবাদমাধ্যমের অনুসন্ধানে অবশ্য আজারবাইজানের সঙ্গে হ্যানিংয়ের যোগাযোগের সন্দেহের কথা উঠে এসেছে। তবে তদন্তকারী কর্তৃপক্ষ এখন পর্যন্ত দেশটির নাম আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেনি। একই সঙ্গে এ ঘটনায় রাশিয়ার সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেছে—এমন তথ্যও তদন্তকারীরা দেননি।

অভিযোগের সূত্রপাত ঘটে ভিন্ন একটি তদন্ত থেকে। ব্যবসায়ী ক্রিস্টিনা ব্লকের সন্তানদের অপহরণসংক্রান্ত মামলায় ২০২৫ সালের সেপ্টেম্বরে হ্যানিংয়ের বাড়িতে তল্লাশি চালানো হয়। ওই তল্লাশিতে উদ্ধার হওয়া তথ্য-উপাত্ত বিশ্লেষণ করতে গিয়ে তদন্তকারীরা বিএনডির বিপুলসংখ্যক গোপন নথির সন্ধান পান। পরে সেখান থেকেই গুপ্তচরবৃত্তির অভিযোগের তদন্ত শুরু হয়।

জার্মান সংবাদমাধ্যমগুলো ঘটনাটিকে দেশটির সাম্প্রতিক সময়ের অন্যতম বড় গোয়েন্দা কেলেঙ্কারি হিসেবে বর্ণনা করছে। তদন্তের আওতায় হ্যানিং ও ম্যানফ্রেড ডির পাশাপাশি আরও কেউ জড়িত কি না এবং সংবেদনশীল তথ্য বিদেশি কোনো পক্ষের কাছে পৌঁছেছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

হ্যানিংকে বুধবার ফেডারেল কোর্ট অব জাস্টিসের তদন্তকারী বিচারকের সামনে হাজির করার কথা রয়েছে। সেখানে তার বিরুদ্ধে হেফাজতে রাখার বিষয়ে সিদ্ধান্ত হওয়ার কথা।

আন্তর্জাতিক থেকে আরও

ইরানে বিদ্যুৎ সংকট চরমে, দিনে দুই ঘণ্টা লোডশেডিং ইরানে বিদ্যুৎ সংকট চরমে, দিনে দুই ঘণ্টা লোডশেডিংমধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রভাবে ভয়াবহ বিদ্যুৎ সংকটে পড়েছে ইরান। দেশটির গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ায় আগে থেকেই থাকা… ৯ ঘণ্টা আগে প্রেসিডেন্ট জেলেনস্কির জন্মশহরে রাশিয়ার ‘ট্রিপল-ট্যাপ’ হামলা প্রেসিডেন্ট জেলেনস্কির জন্মশহরে রাশিয়ার ‘ট্রিপল-ট্যাপ’ হামলাইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির জন্মশহর ক্রিভি রিহে রাশিয়ার ভয়াবহ ‘ট্রিপল-ট্যাপ’ হামলায় সাত বছর বয়সী এক শিশুসহ দুজন নিহত হয়েছেন।… ৯ ঘণ্টা আগে ইরানের সঙ্গে স্থায়ী চুক্তি চান ট্রাম্প, মানতে হবে যে শর্ত ইরানের সঙ্গে স্থায়ী চুক্তি চান ট্রাম্প, মানতে হবে যে শর্তইরানের সঙ্গে স্থায়ী চুক্তি করতে চান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমন চুক্তি করতে চান, যাতে ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের কোনো… ৯ ঘণ্টা আগে ট্রাম্পের কাছে বন্ধু হলেও পুতিন আমাদের কাছে খুনি: জেলেনস্কি ট্রাম্পের কাছে বন্ধু হলেও পুতিন আমাদের কাছে খুনি: জেলেনস্কিরাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘বন্ধু’ বলায় কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট… ২৩ ঘণ্টা আগে

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

গুপ্তচরবৃত্তির অভিযোগে জার্মানির সাবেক গোয়েন্দা প্রধান গ্রেফতার

৭ অক্টোবর ২০২৬, ৪:৫০ এএম · আন্তর্জাতিক

জার্মানির বৈদেশিক গোয়েন্দা সংস্থা ফেডারেল ইন্টেলিজেন্স সার্ভিসের (বিএনডি) সাবেক প্রধান অগাস্ট হ্যানিংকে গুপ্তচরবৃত্তি ও রাষ্ট্রীয় গোপন তথ্য ফাঁসের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় নর্ডভাল্ডে নিজ বাড়ি থেকে ৮০ বছর বয়সী হ্যানিংকে গ্রেপ্তার করে ফেডারেল পুলিশের কর্মকর্তারা।

ফটোকার্ড

গুপ্তচরবৃত্তির অভিযোগে জার্মানির সাবেক গোয়েন্দা প্রধান গ্রেফতার

গুপ্তচরবৃত্তির অভিযোগে জার্মানির সাবেক গোয়েন্দা প্রধান গ্রেফতার

গুপ্তচরবৃত্তির অভিযোগে জার্মানির সাবেক গোয়েন্দা প্রধান গ্রেফতার

শিরোনাম
কবি নজরুল কলেজের সামনে ককটেল বিস্ফোরণ, আহত ২আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা গ্রেপ্তারশিশুকে বাঁচাতে গাড়িবহর নিয়ে হাসপাতালে ছুটলেন হুইপ দুলুসাড়ে ৭ কেজি স্বর্ণের পেস্টসহ গ্রেপ্তার তিনজন ৫ দিনের রিমান্ডেচলন্ত ট্রেন থামিয়ে ২০০ কোটি টাকার পণ্য লুটপ্রতিমন্ত্রী অমিতের নেতৃত্বে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিলবিআইডব্লিউটিসিতে ৪ ক্যাটাগরির পদে ৩৩ জনের চাকরির সুযোগজাতীয় ঐক্যের আগে একদলীয় সংবিধান সংশোধন কমিটি ভাঙতে হবে: নাহিদএআই দিয়ে নকল কেলেঙ্কারিতে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রীচলতি মাসে ডেঙ্গুতে ১০০ মৃত্যু