১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৫৬৫.৫৯ +৫৯.৯৫ | DS30: ২,১০০.২৫ +১৪.৫১ | লেনদেন: ১২,২০১.৪৯ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৫৬৫.৫৯ +৫৯.৯৫ | DS30: ২,১০০.২৫ +১৪.৫১ | লেনদেন: ১২,২০১.৪৯ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৫৬৫.৫৯ +৫৯.৯৫ | DS30: ২,১০০.২৫ +১৪.৫১ | লেনদেন: ১২,২০১.৪৯ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৫৬৫.৫৯ +৫৯.৯৫ | DS30: ২,১০০.২৫ +১৪.৫১ | লেনদেন: ১২,২০১.৪৯ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ |
সারাদেশ

আবরার হত্যা: আপিলের শুনানি না হওয়ায় হতাশ পরিবার, রাষ্ট্রপক্ষের আশ্বাস

আবরার হত্যা: আপিলের শুনানি না হওয়ায় হতাশ পরিবার, রাষ্ট্রপক্ষের আশ্বাস
সংগৃহীত

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলার সাত বছর পেরিয়ে গেলেও সুপ্রিম কোর্টের আপিল বিভাগে এখনও শুনানি শুরু হয়নি। বিচারিক আদালত ও হাইকোর্টে আসামিদের সাজা বহাল থাকলেও আপিলের শুনানি ঝুলে থাকায় হতাশা প্রকাশ করেছে আবরারের পরিবার।

রাষ্ট্রপক্ষ বলছে, আপিল বিভাগে মামলাটির শুনানি শুরু হলে তারা কোনো ধরনের বিলম্ব করবে না। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবীরা বলছেন, মামলাটি কার্যতালিকায় এলে নিয়ম অনুযায়ী শুনানি হবে।

মামলার দীর্ঘসূত্রিতা নিয়ে আবরারের ভাই ও বুয়েটের সাবেক শিক্ষার্থী আবরার ফাইয়াজ দ্রুত আপিল শুনানি শেষ করার দাবি জানিয়েছেন। তিনি বলেন, মামলাটি অন্তত কার্যতালিকায় এনে দ্রুত শুনানি শেষ করা এবং ন্যায়বিচার নিশ্চিত করা প্রয়োজন।

‘বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলার সাত বছর পেরিয়ে গেলেও সুপ্রিম কোর্টের আপিল বিভাগে এখনও শুনানি শুরু হয়নি।’

— জি বাংলা ডেস্ক

ফাইয়াজের ভাষ্য, মামলাটির বিষয়ে তিনি সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেছেন। অ্যাটর্নি জেনারেলের সঙ্গেও এ বিষয়ে আলোচনা হয়েছে। তাঁর প্রশ্ন, আসামিরা কারাগারে থাকা সত্ত্বেও মামলাটির বিচার আপিল বিভাগে শুরু হতে এত সময় লাগছে কেন।

আরও পড়ুন আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা গ্রেপ্তার আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা গ্রেপ্তার সারাদেশ ৪৩ মিনিট আগে

অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল বলেন, রাষ্ট্রপক্ষ কোনো মামলার শুনানিতে বিলম্ব করতে চায় না। আপিল বিভাগে শুনানি শুরু হলে রাষ্ট্রপক্ষ থেকে মুলতবির আবেদন করা হবে না এবং প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে তারা মামলাটি পরিচালনা করবেন।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলার সাত বছর পেরিয়ে গেলেও সুপ্রিম কোর্টের আপিল বিভাগে …
  • রাষ্ট্রপক্ষ বলছে, আপিল বিভাগে মামলাটির শুনানি শুরু হলে তারা কোনো ধরনের বিলম্ব করবে না।
  • মামলার দীর্ঘসূত্রিতা নিয়ে আবরারের ভাই ও বুয়েটের সাবেক শিক্ষার্থী আবরার ফাইয়াজ দ্রুত আপিল শুনানি শেষ করার দাবি জানিয়েছেন।
  • ফাইয়াজের ভাষ্য, মামলাটির বিষয়ে তিনি সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেছেন।

তিনি বলেন, মৃত্যুদণ্ডের মামলা হওয়ায় সংবিধানের ১০৩ অনুচ্ছেদ অনুযায়ী বিষয়টি আপিল বিভাগে যাবে। রাষ্ট্রপক্ষ সেখানে মামলার পক্ষে জোরালোভাবে যুক্তি উপস্থাপন করবে। একই সঙ্গে নিরপরাধ কেউ যেন শাস্তির শিকার না হন, সেটিও নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব বলে উল্লেখ করেন তিনি।

অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী সৈয়দ মিজানুর রহমান বলেন, আপিল বিভাগে মামলাটি গেলে শুনানি হবে। তবে মামলাটি এখনও কার্যতালিকায় ওঠেনি। তাঁর দাবি, যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি ইশতিয়াক আহমেদ মুন্না ঘটনার সময় ঘটনাস্থলে ছিলেন না। এ বিষয়ে মামলার সাক্ষ্য-প্রমাণও রয়েছে বলে দাবি করেন তিনি।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামির আইনজীবী আজিজুর রহমান দুলু বলেন, মামলাটির প্রায় ১০ হাজার পৃষ্ঠার পেপারবুক তৈরি হয়েছে। আপিল বিভাগে মামলা বিচারাধীন থাকলেও তা এখনও কার্যতালিকায় ওঠেনি। তাঁর মতে, আপিল বিভাগের মামলা সাধারণত সিরিয়াল অনুযায়ী শুনানি হয়। তবে প্রধান বিচারপতি চাইলে অগ্রাধিকার ভিত্তিতে কোনো মামলা শুনতে পারেন।

মামলার প্রেক্ষাপট

২০১৯ সালের ৬ অক্টোবর রাতে বুয়েটের শেরেবাংলা হলে আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা করা হয়। পরদিন তাঁর বাবা বরকত উল্লাহ চকবাজার থানায় মামলা করেন। মামলায় ১৯ জনকে আসামি করা হয়। পরে তদন্ত শেষে ২৫ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়।

২০২১ সালের ৮ ডিসেম্বর ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ মামলার রায়ে ২০ আসামিকে মৃত্যুদণ্ড এবং পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।

এরপর মামলাটি হাইকোর্টে আসে। ডেথ রেফারেন্স, আসামিদের আপিল ও জেল আপিলের ওপর শুনানি শেষে হাইকোর্ট বিচারিক আদালতের রায় বহাল রাখেন।

হাইকোর্টের পর্যবেক্ষণে বলা হয়, আবরার হত্যাকাণ্ড পূর্বপরিকল্পিত ছিল। আদালত উল্লেখ করেন, রাজনৈতিক মতভেদ বা কোনো রাজনৈতিক পরিচয়ের সন্দেহে কাউকে নির্যাতন করে হত্যা করার সুযোগ নেই। ক্যাম্পাসে রাজনৈতিক আধিপত্য ও হলের নির্যাতনের সংস্কৃতি বন্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার প্রয়োজনীয়তার কথাও রায়ে বলা হয়।

হাইকোর্টের রায়ের বিরুদ্ধে বর্তমানে মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েকজন আসামি আপিল করেছেন এবং যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিরাও লিভ টু আপিল করেছেন। তবে এসব আপিল এখনও আপিল বিভাগের কার্যতালিকায় শুনানির জন্য ওঠেনি।

আবরার ফাহাদ হত্যার ঘটনায় মৃত্যুদণ্ড বহাল থাকা ২০ আসামির সবাই বুয়েটের সাবেক শিক্ষার্থী। যাবজ্জীবন কারাদণ্ড বহাল থাকা পাঁচ আসামি হলেন মুহতাসিম ফুয়াদ হোসেন, মো. আকাশ হোসেন, মুয়াজ আবু হুরায়রা, অমিত সাহা ও ইশতিয়াক আহমেদ মুন্না।

আবরার হত্যার পর এ ঘটনা দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে রাজনৈতিক সহিংসতা ও আবাসিক হলের নির্যাতন নিয়ে ব্যাপক আলোচনার জন্ম দেয়। পরে অন্তর্বর্তী সরকারের সময় আবরার ফাহাদকে মরণোত্তর দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘স্বাধীনতা পদক’ দেওয়া হয়।

সারাদেশ থেকে আরও

চাচা শ্বশুরের বল্লমের আঘাতে যুবদল নেতা নিহত চাচা শ্বশুরের বল্লমের আঘাতে যুবদল নেতা নিহতকিশোরগঞ্জের কটিয়াদীতে রাস্তা নিয়ে বিরোধের জেরে চাচা শ্বশুরের বল্লমের আঘাতে সোহেল মিয়া (৩৫) নামে এক যুবদল নেতা নিহত হয়েছেন। শনিবার (২১… ১ ঘণ্টা আগে টঙ্গীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৬ নেতা গ্রেফতার টঙ্গীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৬ নেতা গ্রেফতারটঙ্গীর দুই থানায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ছয় নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের বাড়ি দেশের বিভিন্ন জেলায়।… ৪ ঘণ্টা আগে বরিশালে বিএনপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ বরিশালে বিএনপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণবরিশালের মুলাদীতে বিএনপি কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ সময় একটি ককটেল বিস্ফোরিত হলেও আরেকটি অবিস্ফোরিত অবস্থায় পড়ে থাকে।… ৪ ঘণ্টা আগে নাশকতা প্রতিরোধে চাঁদপুরে সর্বদলীয় ঐক্যের ডাক নাশকতা প্রতিরোধে চাঁদপুরে সর্বদলীয় ঐক্যের ডাকচাঁদপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড ও সম্ভাব্য নাশকতা প্রতিরোধ এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে… ৯ ঘণ্টা আগে

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

আবরার হত্যা: আপিলের শুনানি না হওয়ায় হতাশ পরিবার, রাষ্ট্রপক্ষের আশ্বাস

৭ অক্টোবর ২০২৬, ৫:১৭ এএম · সারাদেশ

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলার সাত বছর পেরিয়ে গেলেও সুপ্রিম কোর্টের আপিল বিভাগে এখনও শুনানি শুরু হয়নি। বিচারিক আদালত ও হাইকোর্টে আসামিদের সাজা বহাল থাকলেও আপিলের শুনানি ঝুলে থাকায় হতাশা প্রকাশ করেছে আবরারের পরিবার।

ফটোকার্ড

আবরার হত্যা: আপিলের শুনানি না হওয়ায় হতাশ পরিবার, রাষ্ট্রপক্ষের আশ্বাস

আবরার হত্যা: আপিলের শুনানি না হওয়ায় হতাশ পরিবার, রাষ্ট্রপক্ষের আশ্বাস

আবরার হত্যা: আপিলের শুনানি না হওয়ায় হতাশ পরিবার, রাষ্ট্রপক্ষের আশ্বাস

শিরোনাম
কবি নজরুল কলেজের সামনে ককটেল বিস্ফোরণ, আহত ২আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা গ্রেপ্তারশিশুকে বাঁচাতে গাড়িবহর নিয়ে হাসপাতালে ছুটলেন হুইপ দুলুসাড়ে ৭ কেজি স্বর্ণের পেস্টসহ গ্রেপ্তার তিনজন ৫ দিনের রিমান্ডেচলন্ত ট্রেন থামিয়ে ২০০ কোটি টাকার পণ্য লুটপ্রতিমন্ত্রী অমিতের নেতৃত্বে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিলবিআইডব্লিউটিসিতে ৪ ক্যাটাগরির পদে ৩৩ জনের চাকরির সুযোগজাতীয় ঐক্যের আগে একদলীয় সংবিধান সংশোধন কমিটি ভাঙতে হবে: নাহিদএআই দিয়ে নকল কেলেঙ্কারিতে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রীচলতি মাসে ডেঙ্গুতে ১০০ মৃত্যু