১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৫৬৫.৫৯ +৫৯.৯৫ | DS30: ২,১০০.২৫ +১৪.৫১ | লেনদেন: ১২,২০১.৪৯ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৫৬৫.৫৯ +৫৯.৯৫ | DS30: ২,১০০.২৫ +১৪.৫১ | লেনদেন: ১২,২০১.৪৯ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৫৬৫.৫৯ +৫৯.৯৫ | DS30: ২,১০০.২৫ +১৪.৫১ | লেনদেন: ১২,২০১.৪৯ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৫৬৫.৫৯ +৫৯.৯৫ | DS30: ২,১০০.২৫ +১৪.৫১ | লেনদেন: ১২,২০১.৪৯ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ |
আন্তর্জাতিক

ইসরাইলে গৃহযুদ্ধ ও রাষ্ট্র ভেঙে পড়ার ঝুঁকি: সিআইএ'র প্রতিবেদন

ইসরাইলে গৃহযুদ্ধ ও রাষ্ট্র ভেঙে পড়ার ঝুঁকি: সিআইএ'র প্রতিবেদন
সংগৃহীত

রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক বিভাজন গভীরতর হওয়ায় ইসরাইল গৃহযুদ্ধ বা রাষ্ট্রীয় কাঠামোর ধসের ঝুঁকিতে পড়তে পারে বলে একটি গোপন মূল্যায়নে সতর্ক করেছে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ। ‘ফ্র্যাকচার ফ্রম উইথিন’ (ভেতর থেকে ফাটল) শিরোনামের ওই মূল্যায়নটি সংস্থাটির ‘রেড সেল’ প্রস্তুত করেছে বলে মার্কিন সংবাদমাধ্যম ড্রপ সাইট নিউজের বরাতে জানিয়েছে আনাদোলু এজেন্সি।

আগস্টে প্রস্তুত করা মূল্যায়নটির তথ্য দুই মার্কিন সূত্রের বরাতে প্রকাশ করা হয়েছে। সিআইএর ‘রেড সেল’ গোয়েন্দা সংস্থার প্রচলিত বিশ্লেষণকে চ্যালেঞ্জ করে বিকল্প পরিস্থিতি পর্যালোচনা করে। তবে মূল্যায়নটি প্রকাশ্যে আসেনি এবং সিআইএও এ বিষয়ে আনুষ্ঠানিক মন্তব্য করেনি।

মূল্যায়নে বলা হয়েছে, আগামী ২৭ অক্টোবরের সাধারণ নির্বাচনকে সামনে রেখে ইসরাইলে বেশ কিছু চাপ একসঙ্গে বাড়ছে। এর মধ্যে রয়েছে অর্থনৈতিক সংকট, সামরিক ব্যয় বৃদ্ধি, পশ্চিম তীরে ইসরাইলি বসতিস্থাপনকারীদের সহিংসতা এবং অতি-অর্থোডক্স ইহুদি পুরুষদের বাধ্যতামূলক সামরিক সেবা থেকে অব্যাহতি নিয়ে জনঅসন্তোষ।

‘এর মধ্যে রয়েছে অর্থনৈতিক সংকট, সামরিক ব্যয় বৃদ্ধি, পশ্চিম তীরে ইসরাইলি বসতিস্থাপনকারীদের সহিংসতা এবং অতি-অর্থোডক্স ইহুদি পুরুষদের বাধ্যতামূলক সামরিক সেবা থেকে অব্যাহতি নিয়ে জনঅসন্তোষ।’

— আন্তর্জাতিক ডেস্ক

প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ক্ষমতায় টিকে থাকার রাজনৈতিক প্রচেষ্টাকেও দেশটির রাজনৈতিক ও সাংবিধানিক উত্তেজনার একটি কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে। দীর্ঘদিন ধরে চলা গাজা, লেবানন ও ইরানকেন্দ্রিক যুদ্ধও ইসরাইলি সমাজের বিদ্যমান বিভাজনকে আরও গভীর করেছে বলে মূল্যায়নে উঠে এসেছে।

আরও পড়ুন চলন্ত ট্রেন থামিয়ে ২০০ কোটি টাকার পণ্য লুট চলন্ত ট্রেন থামিয়ে ২০০ কোটি টাকার পণ্য লুট আন্তর্জাতিক ৫৮ মিনিট আগে

দীর্ঘ সময়ের সামরিক অভিযানে অংশ নেওয়া সেনা ও রিজার্ভ সদস্যরা দেশে ফেরার পর মানসিক চাপসহ বিভিন্ন সমস্যার মুখোমুখি হচ্ছেন বলেও মূল্যায়নে উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে বারবার রিজার্ভ সেনা মোতায়েনের বিপরীতে অতি-অর্থোডক্স পুরুষদের সামরিক সেবায় ছাড় দেওয়ার বিষয়টি ইসরাইলি সমাজে ক্ষোভের অন্যতম কারণ হয়ে উঠেছে।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক বিভাজন গভীরতর হওয়ায় ইসরাইল গৃহযুদ্ধ বা রাষ্ট্রীয় কাঠামোর ধসের ঝুঁকিতে পড়তে পারে বলে একটি গোপন মূল্যায়নে সতর্ক করেছে মার্কিন গোয়েন্…
  • আগস্টে প্রস্তুত করা মূল্যায়নটির তথ্য দুই মার্কিন সূত্রের বরাতে প্রকাশ করা হয়েছে।
  • মূল্যায়নে বলা হয়েছে, আগামী ২৭ অক্টোবরের সাধারণ নির্বাচনকে সামনে রেখে ইসরাইলে বেশ কিছু চাপ একসঙ্গে বাড়ছে।
  • প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ক্ষমতায় টিকে থাকার রাজনৈতিক প্রচেষ্টাকেও দেশটির রাজনৈতিক ও সাংবিধানিক উত্তেজনার একটি কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।

আন্তর্জাতিক অঙ্গনে ইসরাইলের ক্রমবর্ধমান বিচ্ছিন্নতা এবং যুক্তরাষ্ট্রে দেশটির প্রতি সমর্থন কমে যাওয়াকেও অভ্যন্তরীণ অস্থিতিশীলতা বাড়ানোর সম্ভাব্য কারণ হিসেবে মূল্যায়নে উল্লেখ করা হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, এসব চাপ একে অন্যকে প্রভাবিত করলে অভ্যন্তরীণ রাজনৈতিক বিভাজন আরও তীব্র হতে পারে। মূল্যায়নে এমন পরিস্থিতির সম্ভাব্য পরিণতি হিসেবে ‘সিভিল কনফ্লিক্ট’ বা অভ্যন্তরীণ সংঘাত এবং রাষ্ট্রীয় কাঠামোর বড় ধরনের সংকটের কথা বিবেচনা করা হয়েছে।

তবে এই মূল্যায়নকে গৃহযুদ্ধ বা রাষ্ট্রীয় পতনের নিশ্চিত পূর্বাভাস হিসেবে দেখা হচ্ছে না। এটি সম্ভাব্য ঝুঁকি ও পরিস্থিতির বিভিন্ন দিক নিয়ে করা একটি গোয়েন্দা বিশ্লেষণ। নথিটি প্রকাশ্যে না আসায় এর পূর্ণাঙ্গ পদ্ধতি ও প্রমাণ স্বাধীনভাবে যাচাই করার সুযোগও নেই।

আন্তর্জাতিক থেকে আরও

ইরানে বিদ্যুৎ সংকট চরমে, দিনে দুই ঘণ্টা লোডশেডিং ইরানে বিদ্যুৎ সংকট চরমে, দিনে দুই ঘণ্টা লোডশেডিংমধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রভাবে ভয়াবহ বিদ্যুৎ সংকটে পড়েছে ইরান। দেশটির গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ায় আগে থেকেই থাকা… ৯ ঘণ্টা আগে প্রেসিডেন্ট জেলেনস্কির জন্মশহরে রাশিয়ার ‘ট্রিপল-ট্যাপ’ হামলা প্রেসিডেন্ট জেলেনস্কির জন্মশহরে রাশিয়ার ‘ট্রিপল-ট্যাপ’ হামলাইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির জন্মশহর ক্রিভি রিহে রাশিয়ার ভয়াবহ ‘ট্রিপল-ট্যাপ’ হামলায় সাত বছর বয়সী এক শিশুসহ দুজন নিহত হয়েছেন।… ৯ ঘণ্টা আগে ইরানের সঙ্গে স্থায়ী চুক্তি চান ট্রাম্প, মানতে হবে যে শর্ত ইরানের সঙ্গে স্থায়ী চুক্তি চান ট্রাম্প, মানতে হবে যে শর্তইরানের সঙ্গে স্থায়ী চুক্তি করতে চান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমন চুক্তি করতে চান, যাতে ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের কোনো… ৯ ঘণ্টা আগে ট্রাম্পের কাছে বন্ধু হলেও পুতিন আমাদের কাছে খুনি: জেলেনস্কি ট্রাম্পের কাছে বন্ধু হলেও পুতিন আমাদের কাছে খুনি: জেলেনস্কিরাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘বন্ধু’ বলায় কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট… ২৩ ঘণ্টা আগে

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

ইসরাইলে গৃহযুদ্ধ ও রাষ্ট্র ভেঙে পড়ার ঝুঁকি: সিআইএ'র প্রতিবেদন

৭ অক্টোবর ২০২৬, ৫:১৯ এএম · আন্তর্জাতিক

রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক বিভাজন গভীরতর হওয়ায় ইসরাইল গৃহযুদ্ধ বা রাষ্ট্রীয় কাঠামোর ধসের ঝুঁকিতে পড়তে পারে বলে একটি গোপন মূল্যায়নে সতর্ক করেছে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ। ‘ফ্র্যাকচার ফ্রম উইথিন’ (ভেতর থেকে ফাটল) শিরোনামের ওই মূল্যায়নটি সংস্থাটির ‘রেড সেল’ প্রস্তুত করেছে বলে মার্কিন সংবাদমাধ্যম ড্রপ সাইট নিউজের।

ফটোকার্ড

ইসরাইলে গৃহযুদ্ধ ও রাষ্ট্র ভেঙে পড়ার ঝুঁকি: সিআইএ'র প্রতিবেদন

ইসরাইলে গৃহযুদ্ধ ও রাষ্ট্র ভেঙে পড়ার ঝুঁকি: সিআইএ'র প্রতিবেদন

ইসরাইলে গৃহযুদ্ধ ও রাষ্ট্র ভেঙে পড়ার ঝুঁকি: সিআইএ'র প্রতিবেদন

শিরোনাম
কবি নজরুল কলেজের সামনে ককটেল বিস্ফোরণ, আহত ২আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা গ্রেপ্তারশিশুকে বাঁচাতে গাড়িবহর নিয়ে হাসপাতালে ছুটলেন হুইপ দুলুসাড়ে ৭ কেজি স্বর্ণের পেস্টসহ গ্রেপ্তার তিনজন ৫ দিনের রিমান্ডেচলন্ত ট্রেন থামিয়ে ২০০ কোটি টাকার পণ্য লুটপ্রতিমন্ত্রী অমিতের নেতৃত্বে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিলবিআইডব্লিউটিসিতে ৪ ক্যাটাগরির পদে ৩৩ জনের চাকরির সুযোগজাতীয় ঐক্যের আগে একদলীয় সংবিধান সংশোধন কমিটি ভাঙতে হবে: নাহিদএআই দিয়ে নকল কেলেঙ্কারিতে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রীচলতি মাসে ডেঙ্গুতে ১০০ মৃত্যু