১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৫৬৫.৫৯ +৫৯.৯৫ | DS30: ২,১০০.২৫ +১৪.৫১ | লেনদেন: ১২,২০১.৪৯ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৫৬৫.৫৯ +৫৯.৯৫ | DS30: ২,১০০.২৫ +১৪.৫১ | লেনদেন: ১২,২০১.৪৯ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৫৬৫.৫৯ +৫৯.৯৫ | DS30: ২,১০০.২৫ +১৪.৫১ | লেনদেন: ১২,২০১.৪৯ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৫৬৫.৫৯ +৫৯.৯৫ | DS30: ২,১০০.২৫ +১৪.৫১ | লেনদেন: ১২,২০১.৪৯ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ |
অর্থনীতি

দুই দিন পর ৩০ ব্যাংকের কিউ-ক্যাশ সেবা চালু

দুই দিন পর ৩০ ব্যাংকের কিউ-ক্যাশ সেবা চালু
সংগৃহীত

দুই দিন বন্ধ থাকার পর ৩০টি ব্যাংকে কিউ-ক্যাশ নেটওয়ার্কের আওতাধীন সব সেবা পুরোপুরি চালু হয়েছে। কিউ-ক্যাশ পরিচালনাকারী প্রতিষ্ঠান আইটি কনসালট্যান্টস পিএলসি (আইটিসি) এবং একাধিক সেবাদানকারী ব্যাংক পৃথক বিজ্ঞপ্তিতে সেবা স্বাভাবিক হওয়ার তথ্য জানিয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) রাতে কিউ-ক্যাশের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিজ্ঞপ্তিতে বলা হয়, কিউ-ক্যাশের আওতাধীন সব সেবা এখন স্বাভাবিকভাবে কার্যকর রয়েছে। ফলে গ্রাহকেরা আগের মতো লেনদেন করতে পারবেন।

রাত সাড়ে ১২টার দিকে ব্যাংক এশিয়াও এক ক্ষুদে বার্তায় জানায়, তাদের এটিএম, কার্ড, পিওএস, ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ (এনপিএসবি), ই-কমার্স ও কিউআর সেবা পুরোপুরি সচল রয়েছে। গ্রাহকদের স্বাভাবিক লেনদেন শুরু করার কথাও জানানো হয়।

‘একই দিন রাত ৯টায় বাংলাদেশ ব্যাংকের পরিচালক ও সহকারী মুখপাত্র সাঈদা খানম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার রাত থেকে আইটি কনসালট্যান্টস পিএলসি পরিচালিত কিউ-ক্যাশ নেটওয়ার্কে রক্ষণাবেক্ষণ কাজের কারণে কয়েকটি ব্যাংকের লেনদেন সেবা ব্যাহত হওয়ায় গ্রাহকেরা ভোগান্তিত…’

— জি বাংলা ডেস্ক

এর আগে রোববার (৪ অক্টোবর) রাত ৯টার পর কিউ-ক্যাশ নেটওয়ার্কের সিস্টেম মাইগ্রেশনের কারণে দেশের প্রায় ৩০টি ব্যাংকের বিভিন্ন কার্ড ও লেনদেন সেবা সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। এতে এটিএম, পয়েন্ট অব সেল (পিওএস), কার্ড লেনদেনসহ কিছু আন্তব্যাংক লেনদেন ব্যাহত হয়।

আরও পড়ুন স্বর্ণের আগের দামে ফিরতে লাগতে পারে ৮ বছর স্বর্ণের আগের দামে ফিরতে লাগতে পারে ৮ বছর অর্থনীতি ৯ ঘণ্টা আগে

প্রাথমিকভাবে বিভিন্ন ব্যাংকের পক্ষ থেকে গ্রাহকদের ক্ষুদে বার্তা দিয়ে জানানো হয়েছিল, এসব সেবা ১০ অক্টোবর দুপুর ১২টার পর স্বাভাবিক হতে পারে। তবে গ্রাহকদের ভোগান্তির বিষয়টি বিবেচনায় নিয়ে দ্রুত সেবা চালুর উদ্যোগ নেয় বাংলাদেশ ব্যাংক।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • দুই দিন বন্ধ থাকার পর ৩০টি ব্যাংকে কিউ-ক্যাশ নেটওয়ার্কের আওতাধীন সব সেবা পুরোপুরি চালু হয়েছে।
  • মঙ্গলবার (৬ অক্টোবর) রাতে কিউ-ক্যাশের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিজ্ঞপ্তিতে বলা হয়, কিউ-ক্যাশের আওতাধীন সব সেবা এখন স্বাভাবিকভাবে কার্যকর রয়েছে।
  • রাত সাড়ে ১২টার দিকে ব্যাংক এশিয়াও এক ক্ষুদে বার্তায় জানায়, তাদের এটিএম, কার্ড, পিওএস, ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ (এনপিএসবি), ই-কমার্স ও কিউআর সেবা পুরোপুরি …
  • এর আগে রোববার (৪ অক্টোবর) রাত ৯টার পর কিউ-ক্যাশ নেটওয়ার্কের সিস্টেম মাইগ্রেশনের কারণে দেশের প্রায় ৩০টি ব্যাংকের বিভিন্ন কার্ড ও লেনদেন সেবা সাময়িকভাবে বন্ধ হয়ে …

মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকে কিউ-ক্যাশের ব্যবস্থাপনা পরিচালককে ডেকে পাঠানো হয়। একই দিন রাত ৯টায় বাংলাদেশ ব্যাংকের পরিচালক ও সহকারী মুখপাত্র সাঈদা খানম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার রাত থেকে আইটি কনসালট্যান্টস পিএলসি পরিচালিত কিউ-ক্যাশ নেটওয়ার্কে রক্ষণাবেক্ষণ কাজের কারণে কয়েকটি ব্যাংকের লেনদেন সেবা ব্যাহত হওয়ায় গ্রাহকেরা ভোগান্তিতে পড়েন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রাহকদের আর্থিক লেনদেনের ধারাবাহিকতা ও স্বার্থ রক্ষায় বাংলাদেশ ব্যাংক প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে। কিউ-ক্যাশের ব্যবস্থাপনা কার্যক্রম তদারকির মাধ্যমে দ্রুত কার্ড-সংশ্লিষ্ট সব সেবা পুনরায় চালুর নির্দেশ দেওয়া হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশের কয়েক ঘণ্টার মধ্যেই কিউ-ক্যাশের আওতাধীন সব সেবা পুরোপুরি সচল হওয়ার কথা জানায় প্রতিষ্ঠানটি।

অর্থনীতি থেকে আরও

১১ দিনে এলো ১৫২ কোটি ডলার রেমিট্যান্স ১১ দিনে এলো ১৫২ কোটি ডলার রেমিট্যান্সনভেম্বরের প্রথম ১১ দিনে দেশে ১৫২ কোটি ৪০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। গত বছরের একই সময়ের তুলনায় এ বছর রেমিট্যান্স… ৯ দিন আগে বিনা জামানতে ২০ লাখ টাকা ঋণ পেতে আবেদন করবেন যেভাবে বিনা জামানতে ২০ লাখ টাকা ঋণ পেতে আবেদন করবেন যেভাবেনতুন উদ্যোক্তা সৃষ্টি এবং দেশের তরুণদের আত্মকর্মসংস্থানের সুযোগ বাড়াতে বিশেষ ঋণ সহায়তা দিচ্ছে বাংলাদেশ ব্যাংক। এই কর্মসূচির আওতায় যোগ্য ও… ১০ দিন আগে বাংলাদেশ ব্যাংকের সিবিএসে কারিগরি ত্রুটি, সাময়িক বন্ধ আরটিজিএস লেনদেন বাংলাদেশ ব্যাংকের সিবিএসে কারিগরি ত্রুটি, সাময়িক বন্ধ আরটিজিএস লেনদেনবাংলাদেশ ব্যাংকের কোর ব্যাংকিং সিস্টেমে (সিবিএস) কারিগরি ত্রুটির কারণে সাময়িকভাবে বন্ধ রয়েছে রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট (আরটিজিএস) লেনদেন।… ১২ দিন আগে নতুন উদ্যোক্তা সৃষ্টিতে ৫ হাজার কোটি টাকার ঋণ দিচ্ছে বাংলাদেশ ব্যাংক নতুন উদ্যোক্তা সৃষ্টিতে ৫ হাজার কোটি টাকার ঋণ দিচ্ছে বাংলাদেশ ব্যাংকবাংলাদেশ ব্যাংকের অর্থায়নে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) ‘কুটির ও মাইক্রো খাতের উদ্যোক্তা সৃষ্টির জন্য বিশেষ তহবিল (সোপান)’… ১৩ দিন আগে

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

দুই দিন পর ৩০ ব্যাংকের কিউ-ক্যাশ সেবা চালু

৭ অক্টোবর ২০২৬, ৫:২৯ এএম · অর্থনীতি

দুই দিন বন্ধ থাকার পর ৩০টি ব্যাংকে কিউ-ক্যাশ নেটওয়ার্কের আওতাধীন সব সেবা পুরোপুরি চালু হয়েছে। কিউ-ক্যাশ পরিচালনাকারী প্রতিষ্ঠান আইটি কনসালট্যান্টস পিএলসি (আইটিসি) এবং একাধিক সেবাদানকারী ব্যাংক পৃথক বিজ্ঞপ্তিতে সেবা স্বাভাবিক হওয়ার তথ্য জানিয়েছে।

ফটোকার্ড

দুই দিন পর ৩০ ব্যাংকের কিউ-ক্যাশ সেবা চালু

দুই দিন পর ৩০ ব্যাংকের কিউ-ক্যাশ সেবা চালু

দুই দিন পর ৩০ ব্যাংকের কিউ-ক্যাশ সেবা চালু

শিরোনাম
কবি নজরুল কলেজের সামনে ককটেল বিস্ফোরণ, আহত ২আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা গ্রেপ্তারশিশুকে বাঁচাতে গাড়িবহর নিয়ে হাসপাতালে ছুটলেন হুইপ দুলুসাড়ে ৭ কেজি স্বর্ণের পেস্টসহ গ্রেপ্তার তিনজন ৫ দিনের রিমান্ডেচলন্ত ট্রেন থামিয়ে ২০০ কোটি টাকার পণ্য লুটপ্রতিমন্ত্রী অমিতের নেতৃত্বে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিলবিআইডব্লিউটিসিতে ৪ ক্যাটাগরির পদে ৩৩ জনের চাকরির সুযোগজাতীয় ঐক্যের আগে একদলীয় সংবিধান সংশোধন কমিটি ভাঙতে হবে: নাহিদএআই দিয়ে নকল কেলেঙ্কারিতে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রীচলতি মাসে ডেঙ্গুতে ১০০ মৃত্যু