১১ দিনে এলো ১৫২ কোটি ডলার রেমিট্যান্স
নভেম্বরের প্রথম ১১ দিনে দেশে ১৫২ কোটি ৪০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। গত বছরের একই সময়ের তুলনায় এ বছর রেমিট্যান্স বেড়েছে ২৩ দশমিক ৯ শতাংশ।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত বছরের নভেম্বরের প্রথম ১১ দিনে দেশে রেমিট্যান্স এসেছিল ১২৩ কোটি ১০ লাখ ডলার। সে হিসাবে চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় উল্লেখযোগ্য হারে বেড়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের হিসাব বলছে, শুধু ১১ নভেম্বর এক দিনেই প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ১১ কোটি ৬০ লাখ ডলার।
‘এর আগে, চলতি অর্থবছরের প্রথম চার মাস ১০ দিনে (১ জুলাই থেকে ১০ নভেম্বর) দেশে রেমিট্যান্স এসেছিল ১ হাজার ২৮৭ কোটি ৪০ লাখ ডলার।’
— জি বাংলা ডেস্ক
এদিকে চলতি ২০২৬-২৭ অর্থবছরের শুরু থেকে ১১ নভেম্বর পর্যন্ত দেশে মোট রেমিট্যান্স এসেছে ১ হাজার ২৯৮ কোটি ৯০ লাখ মার্কিন ডলার। গত অর্থবছরের একই সময়ে এসেছিল ১ হাজার ১৩৮ কোটি ডলার। সে হিসাবে চলতি অর্থবছরে এখন পর্যন্ত রেমিট্যান্স প্রবাহে প্রবৃদ্ধি হয়েছে ১৪ দশমিক ২ শতাংশ।
আরও পড়ুন
বিনা জামানতে ২০ লাখ টাকা ঋণ পেতে আবেদন করবেন যেভাবে
এর আগে, চলতি অর্থবছরের প্রথম চার মাস ১০ দিনে (১ জুলাই থেকে ১০ নভেম্বর) দেশে রেমিট্যান্স এসেছিল ১ হাজার ২৮৭ কোটি ৪০ লাখ ডলার। আগের অর্থবছরের একই সময়ে এসেছিল ১ হাজার ১২৫ কোটি ৮০ লাখ ডলার। সে হিসাবে ওই সময়ে রেমিট্যান্স প্রবাহে প্রবৃদ্ধি ছিল ১৪ দশমিক ৪ শতাংশ।
মূল বিষয়গুলি
- নভেম্বরের প্রথম ১১ দিনে দেশে ১৫২ কোটি ৪০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা।
- বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত বছরের নভেম্বরের প্রথম ১১ দিনে দেশে রেমিট্যান্স এসেছিল ১২৩ কোটি ১০ লাখ ডলার।
- কেন্দ্রীয় ব্যাংকের হিসাব বলছে, শুধু ১১ নভেম্বর এক দিনেই প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ১১ কোটি ৬০ লাখ ডলার।
- এদিকে চলতি ২০২৬-২৭ অর্থবছরের শুরু থেকে ১১ নভেম্বর পর্যন্ত দেশে মোট রেমিট্যান্স এসেছে ১ হাজার ২৯৮ কোটি ৯০ লাখ মার্কিন ডলার।






মন্তব্য (০)