১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৫৬৫.৫৯ +৫৯.৯৫ | DS30: ২,১০০.২৫ +১৪.৫১ | লেনদেন: ১২,২০১.৪৯ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৫৬৫.৫৯ +৫৯.৯৫ | DS30: ২,১০০.২৫ +১৪.৫১ | লেনদেন: ১২,২০১.৪৯ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৫৬৫.৫৯ +৫৯.৯৫ | DS30: ২,১০০.২৫ +১৪.৫১ | লেনদেন: ১২,২০১.৪৯ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৫৬৫.৫৯ +৫৯.৯৫ | DS30: ২,১০০.২৫ +১৪.৫১ | লেনদেন: ১২,২০১.৪৯ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ |
আন্তর্জাতিক

এবারও নোবেলের জন্য ট্রাম্পের ‘কান্নাকাটি’

এবারও নোবেলের জন্য ট্রাম্পের ‘কান্নাকাটি’
সংগৃহীত

ইরানের সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়া এবং ইউক্রেন যুদ্ধ বন্ধে এখনো সমঝোতায় পৌঁছাতে না পারলেও নোবেল শান্তি পুরস্কার পাওয়ার দাবি পুনর্ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামীকাল শুক্রবার (৯ অক্টোবর) ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার ঘোষণা করার কথা রয়েছে। তার এক দিন আগে বুধবার (৭ অক্টোবর) ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নিজের এই আকাঙ্ক্ষার কথা জানান তিনি।

ট্রাম্প বলেন, নোবেল কমিটি কী সিদ্ধান্ত নেবে, তা তিনি জানেন না। তবে তাঁর ভাষ্য, ‘আমার মতো মানুষদের এই পুরস্কার না দেওয়ার একটি বদনাম তাদের রয়েছে।’ তিনি আরও বলেন, এখনই তাঁর পুরস্কার পাওয়ার সময়।

হোয়াইট হাউসে ফিরে আসার পর থেকেই ট্রাম্প নোবেল শান্তি পুরস্কারের দাবির কথা বলে আসছেন। বুধবার তিনি দাবি করেন, গত এক বছরে তিনি আটটি যুদ্ধ বা সংঘাতের অবসানে ভূমিকা রেখেছেন। এসব সংঘাতের মধ্যে ইসরায়েল-হামাস, ইসরায়েল-ইরান, ভারত-পাকিস্তান এবং কম্বোডিয়া-থাইল্যান্ডের মতো সংঘাতের কথা তিনি বিভিন্ন সময়ে উল্লেখ করেছেন। তবে এসব দাবির কয়েকটির সঙ্গে সংশ্লিষ্ট পক্ষগুলোর মতপার্থক্য রয়েছে এবং কিছু সংঘাতে আবারও সহিংসতা দেখা দিয়েছে।

‘ট্রাম্প আরও বলেন, গত বছর নোবেল শান্তি পুরস্কার পাওয়া ভেনেজুয়েলার বিরোধী নেত্রী মারিয়া কোরিনা মাচাদো তাঁর হাতে পুরস্কারের পদক তুলে দিয়েছিলেন এবং তাঁকে এই পুরস্কারের যোগ্য বলে উল্লেখ করেছিলেন।’

— আন্তর্জাতিক ডেস্ক

ট্রাম্প আরও বলেন, গত বছর নোবেল শান্তি পুরস্কার পাওয়া ভেনেজুয়েলার বিরোধী নেত্রী মারিয়া কোরিনা মাচাদো তাঁর হাতে পুরস্কারের পদক তুলে দিয়েছিলেন এবং তাঁকে এই পুরস্কারের যোগ্য বলে উল্লেখ করেছিলেন। মাচাদো ২০২৫ সালের নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন ভেনেজুয়েলায় গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা ও শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবর্তনের প্রচেষ্টার জন্য।

আরও পড়ুন চলন্ত ট্রেন থামিয়ে ২০০ কোটি টাকার পণ্য লুট চলন্ত ট্রেন থামিয়ে ২০০ কোটি টাকার পণ্য লুট আন্তর্জাতিক ৫৮ মিনিট আগে

২০২৫ সালের জুনে পাকিস্তান সরকার ট্রাম্পকে ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কারের জন্য সুপারিশ করার কথা আনুষ্ঠানিকভাবে জানিয়েছিল। ভারত-পাকিস্তান সংঘাতের সময় তাঁর কূটনৈতিক ভূমিকার স্বীকৃতি হিসেবে এ সুপারিশ করা হয় বলে পাকিস্তানের পক্ষ থেকে জানানো হয়েছিল। তবে নোবেল কমিটির নিয়ম অনুযায়ী কোনো নির্দিষ্ট ব্যক্তির মনোনয়ন ৫০ বছর আগে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয় না।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • ইরানের সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়া এবং ইউক্রেন যুদ্ধ বন্ধে এখনো সমঝোতায় পৌঁছাতে না পারলেও নোবেল শান্তি পুরস্কার পাওয়ার দাবি পুনর্ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডো…
  • ট্রাম্প বলেন, নোবেল কমিটি কী সিদ্ধান্ত নেবে, তা তিনি জানেন না।
  • হোয়াইট হাউসে ফিরে আসার পর থেকেই ট্রাম্প নোবেল শান্তি পুরস্কারের দাবির কথা বলে আসছেন।
  • ট্রাম্প আরও বলেন, গত বছর নোবেল শান্তি পুরস্কার পাওয়া ভেনেজুয়েলার বিরোধী নেত্রী মারিয়া কোরিনা মাচাদো তাঁর হাতে পুরস্কারের পদক তুলে দিয়েছিলেন এবং তাঁকে এই পুরস্কা…

ট্রাম্প দ্বিতীয় মেয়াদের শুরুতে ইউক্রেন যুদ্ধ দ্রুত শেষ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। তবে রাশিয়া-ইউক্রেন সংঘাতের স্থায়ী সমাধান এখনো হয়নি। একই সময়ে ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক পদক্ষেপের পর মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী সংঘাত তৈরি হয়েছে, যার প্রভাব বৈশ্বিক জ্বালানি বাজারেও পড়েছে।

ট্রাম্প যেসব সংঘাতের অবসানে নিজের ভূমিকার কথা বলছেন, সেগুলোর কয়েকটির পক্ষ তাঁর ভূমিকা নিয়ে ভিন্নমত জানিয়েছে। ভারতও ভারত-পাকিস্তান সংঘাত থামাতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতার দাবি প্রত্যাখ্যান করেছে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। পাশাপাশি কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্র এবং কম্বোডিয়া-থাইল্যান্ড সীমান্তসহ কয়েকটি অঞ্চলে নতুন করে সংঘাতের খবর এসেছে।

এবারের নোবেল শান্তি পুরস্কারের জন্য মোট ২৮৭ জন ব্যক্তি ও প্রতিষ্ঠান মনোনীত হয়েছেন—২০৮ ব্যক্তি এবং ৭৯টি প্রতিষ্ঠান। তবে নোবেল কমিটি কোনো প্রার্থীর নাম আনুষ্ঠানিকভাবে প্রকাশ করে না। বিভিন্ন

আন্তর্জাতিক থেকে আরও

ইরানে বিদ্যুৎ সংকট চরমে, দিনে দুই ঘণ্টা লোডশেডিং ইরানে বিদ্যুৎ সংকট চরমে, দিনে দুই ঘণ্টা লোডশেডিংমধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রভাবে ভয়াবহ বিদ্যুৎ সংকটে পড়েছে ইরান। দেশটির গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ায় আগে থেকেই থাকা… ৯ ঘণ্টা আগে প্রেসিডেন্ট জেলেনস্কির জন্মশহরে রাশিয়ার ‘ট্রিপল-ট্যাপ’ হামলা প্রেসিডেন্ট জেলেনস্কির জন্মশহরে রাশিয়ার ‘ট্রিপল-ট্যাপ’ হামলাইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির জন্মশহর ক্রিভি রিহে রাশিয়ার ভয়াবহ ‘ট্রিপল-ট্যাপ’ হামলায় সাত বছর বয়সী এক শিশুসহ দুজন নিহত হয়েছেন।… ৯ ঘণ্টা আগে ইরানের সঙ্গে স্থায়ী চুক্তি চান ট্রাম্প, মানতে হবে যে শর্ত ইরানের সঙ্গে স্থায়ী চুক্তি চান ট্রাম্প, মানতে হবে যে শর্তইরানের সঙ্গে স্থায়ী চুক্তি করতে চান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমন চুক্তি করতে চান, যাতে ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের কোনো… ৯ ঘণ্টা আগে ট্রাম্পের কাছে বন্ধু হলেও পুতিন আমাদের কাছে খুনি: জেলেনস্কি ট্রাম্পের কাছে বন্ধু হলেও পুতিন আমাদের কাছে খুনি: জেলেনস্কিরাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘বন্ধু’ বলায় কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট… ২৩ ঘণ্টা আগে

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

এবারও নোবেলের জন্য ট্রাম্পের ‘কান্নাকাটি’

৮ অক্টোবর ২০২৬, ৫:০৭ এএম · আন্তর্জাতিক

ইরানের সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়া এবং ইউক্রেন যুদ্ধ বন্ধে এখনো সমঝোতায় পৌঁছাতে না পারলেও নোবেল শান্তি পুরস্কার পাওয়ার দাবি পুনর্ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামীকাল শুক্রবার (৯ অক্টোবর) ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার ঘোষণা করার কথা রয়েছে। তার এক দিন আগে বুধবার (৭ অক্টোবর) ওভাল অফিসে সাংবাদিকদের।

ফটোকার্ড

এবারও নোবেলের জন্য ট্রাম্পের ‘কান্নাকাটি’

এবারও নোবেলের জন্য ট্রাম্পের ‘কান্নাকাটি’

এবারও নোবেলের জন্য ট্রাম্পের ‘কান্নাকাটি’

শিরোনাম
কবি নজরুল কলেজের সামনে ককটেল বিস্ফোরণ, আহত ২আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা গ্রেপ্তারশিশুকে বাঁচাতে গাড়িবহর নিয়ে হাসপাতালে ছুটলেন হুইপ দুলুসাড়ে ৭ কেজি স্বর্ণের পেস্টসহ গ্রেপ্তার তিনজন ৫ দিনের রিমান্ডেচলন্ত ট্রেন থামিয়ে ২০০ কোটি টাকার পণ্য লুটপ্রতিমন্ত্রী অমিতের নেতৃত্বে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিলবিআইডব্লিউটিসিতে ৪ ক্যাটাগরির পদে ৩৩ জনের চাকরির সুযোগজাতীয় ঐক্যের আগে একদলীয় সংবিধান সংশোধন কমিটি ভাঙতে হবে: নাহিদএআই দিয়ে নকল কেলেঙ্কারিতে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রীচলতি মাসে ডেঙ্গুতে ১০০ মৃত্যু