১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৫৮৮.০২ +৩০.৮৪ | DS30: ২,১১৩.৪৭ +১৫.২৬ | লেনদেন: ১০,৭৬০.৪৫ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৫৮৮.০২ +৩০.৮৪ | DS30: ২,১১৩.৪৭ +১৫.২৬ | লেনদেন: ১০,৭৬০.৪৫ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৫৮৮.০২ +৩০.৮৪ | DS30: ২,১১৩.৪৭ +১৫.২৬ | লেনদেন: ১০,৭৬০.৪৫ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৫৮৮.০২ +৩০.৮৪ | DS30: ২,১১৩.৪৭ +১৫.২৬ | লেনদেন: ১০,৭৬০.৪৫ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ |
বিনোদন

‘দুই পৃথিবীর’র পর ফের এক সিনেমায় দেব-জিৎ, তবে শর্ত একটি

‘দুই পৃথিবীর’র পর ফের এক সিনেমায় দেব-জিৎ, তবে শর্ত একটি
সংগৃহীত

টালিউড অভিনেতা দেবের নতুন সিনেমা ‘দেশু ৭’ নিয়ে শুরু থেকেই দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। ছবিটি দিয়ে প্রথমবার পরিচালকের দায়িত্বও পালন করছেন দেব। একই সঙ্গে তিনি সিনেমাটির প্রযোজক ও নায়ক। বৃহস্পতিবার (৮ অক্টোবর) কলকাতার নজরুলমঞ্চে ভক্ত-অনুরাগীদের উপস্থিতিতে ছবিটির ট্রেলার প্রকাশ করা হয়।

ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে তারকাদের উপস্থিতি বাড়তি আকর্ষণ তৈরি করে। বিশেষ করে অভিনেতা জিতের উপস্থিতি দুই তারকার ভক্তদের মধ্যে নতুন করে আলোচনার জন্ম দেয়। দীর্ঘদিন পর একই মঞ্চে দেখা যায় টালিউডের দুই জনপ্রিয় অভিনেতা দেব ও জিৎকে।

দেবের আমন্ত্রণে অনুষ্ঠানে যোগ দেন জিৎ। তবে তাঁর উপস্থিতি শুধু শুভেচ্ছা বিনিময়েই সীমাবদ্ধ থাকেনি। মঞ্চে দাঁড়িয়ে দেবের সঙ্গে ভবিষ্যতে একসঙ্গে সিনেমা করার সম্ভাবনার কথাও জানান তিনি।

‘অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অপরাজিতা আঢ্য, ইধিকা পাল, কাঞ্চন মল্লিক, প্রিয়াঙ্কা সরকার, রজতাভ দত্ত ও ছবির খলনায়ক অনির্বাণ ভট্টাচার্য।’

— বিনোদন ডেস্ক

অনুষ্ঠানে দেব বলেন, ‘দেশু ৭’ সফল হলে তাঁর পরবর্তী পরিচালিত সিনেমায় নায়ক হিসেবে দেখা যেতে পারে জিৎকে। দেবের এ ঘোষণায় উচ্ছ্বাস প্রকাশ করেন উপস্থিত দর্শক ও ভক্তরা।

আরও পড়ুন শুটিংয়ে গিয়ে অসুস্থ, অভিনেতা সোহেল খানের মৃত্যু শুটিংয়ে গিয়ে অসুস্থ, অভিনেতা সোহেল খানের মৃত্যু বিনোদন ৩ ঘণ্টা আগে

এ সময় ছবির নায়িকা শুভশ্রী গাঙ্গুলি মজা করে বলেন, তিনি হলে সেই সিনেমার নায়িকা হতে চান। জবাবে দেব বলেন, তাঁর বিপরীতে অন্য কোনো নায়ককে দেখতে চাইলে তিনি জিৎকেই বেছে নেবেন।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • টালিউড অভিনেতা দেবের নতুন সিনেমা ‘দেশু ৭’ নিয়ে শুরু থেকেই দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।
  • ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে তারকাদের উপস্থিতি বাড়তি আকর্ষণ তৈরি করে।
  • দেবের আমন্ত্রণে অনুষ্ঠানে যোগ দেন জিৎ।
  • অনুষ্ঠানে দেব বলেন, ‘দেশু ৭’ সফল হলে তাঁর পরবর্তী পরিচালিত সিনেমায় নায়ক হিসেবে দেখা যেতে পারে জিৎকে।

জিৎও ‘দেশু ৭’-এর সাফল্য কামনা করেন। ছবিটি সফল হলে দেবের পরবর্তী পরিচালিত সিনেমায় অভিনয়ের বিষয়ে ইতিবাচক আগ্রহ প্রকাশ করেন তিনি। দেব-জিৎকে একসঙ্গে বড়পর্দায় দেখার প্রত্যাশা জানিয়ে অনুষ্ঠানে উচ্ছ্বাস প্রকাশ করেন দর্শকেরা।

দেব ও শুভশ্রী দুজনেই অনুষ্ঠানে কালো পোশাক পরে উপস্থিত হন। এরই মধ্যে ‘দেশু ৭’-এর একটি গানের ভিডিও প্রকাশিত হয়েছে, যা নিয়ে ভক্তদের মধ্যে আলোচনা চলছে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অপরাজিতা আঢ্য, ইধিকা পাল, কাঞ্চন মল্লিক, প্রিয়াঙ্কা সরকার, রজতাভ দত্ত ও ছবির খলনায়ক অনির্বাণ ভট্টাচার্য। তবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি। সামাজিক যোগাযোগমাধ্যমে দুঃখ প্রকাশের পাশাপাশি হাতে লেখা চিঠিতে দেবকে শুভেচ্ছা জানান তিনি।

বিনোদন থেকে আরও

সালমানের থেকে বাঁচতে বডিগার্ড রাখেন ঐশ্বরিয়া, ৭ দিন পরই কেন ছেড়ে দেন কাজ? সালমানের থেকে বাঁচতে বডিগার্ড রাখেন ঐশ্বরিয়া, ৭ দিন পরই কেন ছেড়ে দেন কাজ?সালমান খান ও ঐশ্বরিয়া রাইয়ের প্রেম বলিউডের সবচেয়ে আলোচিত সম্পর্কগুলোর একটি। একসময় তাঁদের সম্পর্কের টানাপোড়েনের মধ্যে ঐশ্বরিয়াকে সুরক্ষিত… ২ দিন আগে জমকালো আয়োজনে ৬ষ্ঠ ‘ময়ূরপঙ্খী স্টার অ্যাওয়ার্ড’ অনুষ্ঠিত জমকালো আয়োজনে ৬ষ্ঠ ‘ময়ূরপঙ্খী স্টার অ্যাওয়ার্ড’ অনুষ্ঠিতময়ূরপঙ্খী ইন্টারন্যাশনালের উদ্যোগে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ষষ্ঠ ‘ময়ূরপঙ্খী স্টার অ্যাওয়ার্ড’ ও কালচারাল নাইট। ঢাকার গুলশান ক্লাবে… ২ দিন আগে সিনেমার লোকেরা কেন রাজনীতি করবে: মুনমুন সিনেমার লোকেরা কেন রাজনীতি করবে: মুনমুনদীর্ঘদিন ধরে চলচ্চিত্রে কাজের সংকটে কর্মহীন হয়ে পড়ছেন অনেক শিল্পী ও কলাকুশলী। টানা বেকারত্বের কারণে তাঁদের অনেকে বাধ্য হয়ে বিভিন্ন রাজনৈতিক… ৫ দিন আগে পরবর্তী জেমস বন্ড রবার্ট প্যাটিনসন পরবর্তী জেমস বন্ড রবার্ট প্যাটিনসনপরবর্তী জেমস বন্ড হিসেবে ব্রিটিশ অভিনেতা রবার্ট প্যাটিনসনের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। ‘দ্য ব্যাটম্যান’ ও ‘দ্য ওডিসি’ সিনেমায়… ৭ দিন আগে

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

‘দুই পৃথিবীর’র পর ফের এক সিনেমায় দেব-জিৎ, তবে শর্ত একটি

৯ অক্টোবর ২০২৬, ৯:৪৯ এএম · বিনোদন

টালিউড অভিনেতা দেবের নতুন সিনেমা ‘দেশু ৭’ নিয়ে শুরু থেকেই দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। ছবিটি দিয়ে প্রথমবার পরিচালকের দায়িত্বও পালন করছেন দেব। একই সঙ্গে তিনি সিনেমাটির প্রযোজক ও নায়ক। বৃহস্পতিবার (৮ অক্টোবর) কলকাতার নজরুলমঞ্চে ভক্ত-অনুরাগীদের উপস্থিতিতে ছবিটির ট্রেলার প্রকাশ করা হয়।

ফটোকার্ড

‘দুই পৃথিবীর’র পর ফের এক সিনেমায় দেব-জিৎ, তবে শর্ত একটি

‘দুই পৃথিবীর’র পর ফের এক সিনেমায় দেব-জিৎ, তবে শর্ত একটি

‘দুই পৃথিবীর’র পর ফের এক সিনেমায় দেব-জিৎ, তবে শর্ত একটি

শিরোনাম
শুটিংয়ে গিয়ে অসুস্থ, অভিনেতা সোহেল খানের মৃত্যুস্বর্ণদ্বীপের পথে প্রধানমন্ত্রীযুক্তরাষ্ট্র থেকে গরুর মাংস আমদানির প্রস্তাব মার্কিন রাষ্ট্রদূতেরতিন মাসের মধ্যে সর্বনিম্ন তেলের দামমানহানির মামলা করলেন তানজিন তিশাঘন কুয়াশার চাদরে ঢাকা পঞ্চগড়, সকাল ১০টাও মেলেনি সূর্যের দেখাফের বাড়ল স্বর্ণের দাম, এবার ভরি কত?পিরোজপুরে মোটরসাইকেল-ট্রলির মুখোমুখি সংঘর্ষে তিন যুবক নিহতরূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের অষ্টম চালানঠাকুরগাঁও ও পঞ্চগড়ে মৃদু ভূমিকম্প অনুভূত