১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৫৫৪.১২ -৩৩.৯০ | DS30: ২,১০১.৮৫ -১১.৬১ | লেনদেন: ৬,২১৩.৬১ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৫৫৪.১২ -৩৩.৯০ | DS30: ২,১০১.৮৫ -১১.৬১ | লেনদেন: ৬,২১৩.৬১ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৫৫৪.১২ -৩৩.৯০ | DS30: ২,১০১.৮৫ -১১.৬১ | লেনদেন: ৬,২১৩.৬১ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৫৫৪.১২ -৩৩.৯০ | DS30: ২,১০১.৮৫ -১১.৬১ | লেনদেন: ৬,২১৩.৬১ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ |
সারাদেশ

তাজমীন কীভাবে কক্সবাজারে গেল, যা বললেন তার মা

তাজমীন কীভাবে কক্সবাজারে গেল, যা বললেন তার মা
সংগৃহীত

কুমিল্লার স্কুলছাত্রী জান্নাতুন তাজমীন হত্যাকাণ্ডের তদন্তে নতুন করে আলোচনায় এসেছে তার কক্সবাজার যাত্রা। কক্সবাজারের একটি আবাসিক হোটেলের কর্মচারী রাজু চৌধুরীর সঙ্গে ফেসবুকে পরিচয়ের সূত্র ধরে সে সেখানে গিয়েছিল বলে জানা গেছে। জেলা পুলিশের তদন্তসংশ্লিষ্ট সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

তাজমীন কীভাবে কুমিল্লা থেকে কক্সবাজার গিয়েছিল, তা নিয়ে প্রশ্ন উঠেছে। তার মা কেয়া খাতুন জানান, কক্সবাজারের একটি আবাসিক হোটেলে কর্মরত রাজুর সঙ্গে ফেসবুকে পরিচয় হয়েছিল মেয়ের। তার সঙ্গে দেখা করতেই তাজমীন কক্সবাজার যায়। যাওয়ার সময় মাকে বলেছিল, সে এক বান্ধবীর বাসায় যাচ্ছে।

কেয়া খাতুন সাংবাদিকদের বলেন, বৃহস্পতিবার বিকেলে মেয়ের সঙ্গে তাঁর শেষ কথা হয়। তখন তাজমীন জানিয়েছিল, সে এক বান্ধবীর সঙ্গে আছে। মেয়েকে আনতে ওই বান্ধবীর বাসায় যাওয়ার ইচ্ছা প্রকাশ করেন তিনি। এ জন্য বান্ধবীর নাম ও তার মা-বাবার পরিচয় জানতে চাইলেও তাজমীন কিছু জানায়নি।

‘পুলিশের ভাষ্য অনুযায়ী, বুধবার রাত সাড়ে ১২টার দিকে কক্সবাজার থেকে আসা বাস থেকে কুমিল্লার পদুয়ারবাজার এলাকায় হোটেল নূরজাহানের কাছে নামে তাজমীন।’

— জি বাংলা ডেস্ক

মেয়ের বন্ধুবান্ধব নিয়ে আগে থেকেই উদ্বিগ্ন ছিলেন কেয়া খাতুন। কোনো অঘটনের আশঙ্কায় প্রায় ছয় মাস মেয়েকে স্কুলে যেতে দেননি বলে জানান তিনি। মেয়ের চলাফেরা ও বন্ধুত্বের বিষয়ে খোঁজ রাখার চেষ্টা করতেন। কিন্তু এত সতর্কতার পরও মেয়েকে বাঁচাতে পারেননি বলে আক্ষেপ করেন তিনি।

আরও পড়ুন চুয়াডাঙ্গায় মাছের ঘের পাহারাদারকে কুপিয়ে হত্যা চুয়াডাঙ্গায় মাছের ঘের পাহারাদারকে কুপিয়ে হত্যা সারাদেশ ৩০ মিনিট আগে

তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, তাজমীনের মা যে বান্ধবীর বিষয়ে সন্দেহ প্রকাশ করেছেন, তিনি তাজমীনের চেয়ে বয়সে বড়। তবে হত্যাকাণ্ডে ওই বান্ধবী বা অন্য কারও সম্পৃক্ততার প্রমাণ এখনো পাওয়া যায়নি বলে জানিয়েছে তদন্তসংশ্লিষ্ট সূত্র। তাজমীনের মোবাইল গেমে আসক্তি ও আচরণ নিয়েও বিভিন্ন তথ্য সামনে এসেছে।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • কুমিল্লার স্কুলছাত্রী জান্নাতুন তাজমীন হত্যাকাণ্ডের তদন্তে নতুন করে আলোচনায় এসেছে তার কক্সবাজার যাত্রা।
  • তাজমীন কীভাবে কুমিল্লা থেকে কক্সবাজার গিয়েছিল, তা নিয়ে প্রশ্ন উঠেছে।
  • কেয়া খাতুন সাংবাদিকদের বলেন, বৃহস্পতিবার বিকেলে মেয়ের সঙ্গে তাঁর শেষ কথা হয়।
  • মেয়ের বন্ধুবান্ধব নিয়ে আগে থেকেই উদ্বিগ্ন ছিলেন কেয়া খাতুন।

পুলিশের দাবি, এ হত্যাকাণ্ডে জড়িত একমাত্র ব্যক্তি সিএনজিচালিত অটোরিকশাচালক সুমন মিয়া। তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের ভাষ্য অনুযায়ী, বুধবার রাত সাড়ে ১২টার দিকে কক্সবাজার থেকে আসা বাস থেকে কুমিল্লার পদুয়ারবাজার এলাকায় হোটেল নূরজাহানের কাছে নামে তাজমীন। সেখান থেকে শহরের রেসকোর্স এলাকার বাসায় যাওয়ার জন্য সিএনজিচালিত অটোরিকশা ভাড়া করে সে। পুলিশের অভিযোগ, সুমন তাকে নির্জন স্থানে নিয়ে ধর্ষণের পর গলায় গামছা পেঁচিয়ে হত্যা করেন।

পরদিন বৃহস্পতিবার সকালে কুমিল্লার লালমাই উপজেলার জগতপুর গ্রামের একটি ধানখেত থেকে তাজমীনের মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে।

সারাদেশ থেকে আরও

লক্ষ্মীপুরে নিষিদ্ধ চায়না দুয়ারী জাল বিক্রি, ৩ জনকে জরিমানা লক্ষ্মীপুরে নিষিদ্ধ চায়না দুয়ারী জাল বিক্রি, ৩ জনকে জরিমানালক্ষ্মীপুর পৌর এলাকায় নিষিদ্ধ চায়না দুয়ারী জাল ও জাটকা ইলিশ বিক্রির দায়ে তিনজনকে মোট ২১ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।… ২ ঘণ্টা আগে নারীদের পরিচয়পত্রে হোটেল ভাড়া, সিলেটে আটক বদির ছেলে-ভাই নারীদের পরিচয়পত্রে হোটেল ভাড়া, সিলেটে আটক বদির ছেলে-ভাইকক্সবাজারের উখিয়া-টেকনাফ আসনের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদির ছেলে শাওন আরমান ও ভাই আমিনুর রহমান আমিনসহ চারজনকে সিলেটের একটি আবাসিক… ২ ঘণ্টা আগে ১৭ হাজার টাকা মজুরি প্রত্যাখ্যান, গাজীপুরে মহাসড়ক অবরোধ করে শ্রমিক বিক্ষোভ ১৭ হাজার টাকা মজুরি প্রত্যাখ্যান, গাজীপুরে মহাসড়ক অবরোধ করে শ্রমিক বিক্ষোভতৈরি পোশাকশিল্পের শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে গাজীপুরে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন… ২ ঘণ্টা আগে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে প্রাণ গেল কলেজছাত্রী অহনার ডেঙ্গুতে আক্রান্ত হয়ে প্রাণ গেল কলেজছাত্রী অহনারডেঙ্গু শক সিনড্রোমে আক্রান্ত হয়ে সরকারি ইয়াসিন কলেজের বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী অহনা মায়া ধর কথা মারা গেছেন। মঙ্গলবার (২৫… ২ ঘণ্টা আগে

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

তাজমীন কীভাবে কক্সবাজারে গেল, যা বললেন তার মা

১১ অক্টোবর ২০২৬, ৪:১৬ এএম · সারাদেশ

কুমিল্লার স্কুলছাত্রী জান্নাতুন তাজমীন হত্যাকাণ্ডের তদন্তে নতুন করে আলোচনায় এসেছে তার কক্সবাজার যাত্রা। কক্সবাজারের একটি আবাসিক হোটেলের কর্মচারী রাজু চৌধুরীর সঙ্গে ফেসবুকে পরিচয়ের সূত্র ধরে সে সেখানে গিয়েছিল বলে জানা গেছে। জেলা পুলিশের তদন্তসংশ্লিষ্ট সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

ফটোকার্ড

তাজমীন কীভাবে কক্সবাজারে গেল, যা বললেন তার মা

তাজমীন কীভাবে কক্সবাজারে গেল, যা বললেন তার মা

তাজমীন কীভাবে কক্সবাজারে গেল, যা বললেন তার মা

শিরোনাম
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে দুর্ঘটনার শিকার চিত্রনায়িকা মিষ্টি জান্নাতশেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে জনগণ প্রতিহত করবে: জামায়াত আমিরচুয়াডাঙ্গায় মাছের ঘের পাহারাদারকে কুপিয়ে হত্যাচাখারে সোনালী ব্যাংকের বিশেষ ঋণ আদায় ও সুদ মওকুফ কর্মসূচিখালিয়াজুড়ি ইউএনও কার্যালয়ে ভোরে আগুনগোপালগঞ্জে তান্ডবের ছক, এসআরবি কমান্ডার আটকলক্ষ্মীপুরে নিষিদ্ধ চায়না দুয়ারী জাল বিক্রি, ৩ জনকে জরিমানানারীদের পরিচয়পত্রে হোটেল ভাড়া, সিলেটে আটক বদির ছেলে-ভাই প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু১৭ হাজার টাকা মজুরি প্রত্যাখ্যান, গাজীপুরে মহাসড়ক অবরোধ করে শ্রমিক বিক্ষোভ