ডেঙ্গুতে আক্রান্ত হয়ে প্রাণ গেল কলেজছাত্রী অহনার
ডেঙ্গু শক সিনড্রোমে আক্রান্ত হয়ে সরকারি ইয়াসিন কলেজের বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী অহনা মায়া ধর কথা মারা গেছেন। মঙ্গলবার (২৫ নভেম্বর) ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) লাইফ সাপোর্টে থাকা অবস্থায় শেষনিশ্বাস ত্যাগ করেন ১৮ বছর বয়সী এই শিক্ষার্থী।
অহনা মায়া ধর কথা সেখর উচ্চবিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নির্মল কুমার ধর ও দেবী রানি ধরের জ্যেষ্ঠ কন্যা। তাঁর অকালমৃত্যুতে পরিবার, স্বজন, সহপাঠী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
অহনার মৃত্যুতে পরিবারের পক্ষ থেকে তাঁর বিদেহী আত্মার চিরশান্তি ও সদ্গতি কামনা করা হয়েছে। একই সঙ্গে তাঁর আত্মার শান্তি কামনায় সবার কাছে প্রার্থনার অনুরোধ জানানো হয়েছে।
আরও পড়ুন‘মঙ্গলবার (২৫ নভেম্বর) ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) লাইফ সাপোর্টে থাকা অবস্থায় শেষনিশ্বাস ত্যাগ করেন ১৮ বছর বয়সী এই শিক্ষার্থী।’
— জি বাংলা ডেস্ক
খালিয়াজুড়ি ইউএনও কার্যালয়ে ভোরে আগুন
মূল বিষয়গুলি
- ডেঙ্গু শক সিনড্রোমে আক্রান্ত হয়ে সরকারি ইয়াসিন কলেজের বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী অহনা মায়া ধর কথা মারা গেছেন।
- অহনা মায়া ধর কথা সেখর উচ্চবিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নির্মল কুমার ধর ও দেবী রানি ধরের জ্যেষ্ঠ কন্যা।
- অহনার মৃত্যুতে পরিবারের পক্ষ থেকে তাঁর বিদেহী আত্মার চিরশান্তি ও সদ্গতি কামনা করা হয়েছে।






মন্তব্য (০)