মেহেরপুর সীমান্ত দিয়ে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির দৃঢ় বাধায় পণ্ড
মেহেরপুরের গাংনী সীমান্তে ছয় বাংলাদেশি নাগরিককে পুশইনের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (১১ অক্টোবর) ভোরে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধীন রংমহল বিওপি সীমান্তে এ ঘটনা ঘটে।
বিজিবি সূত্র জানায়, ভোর আনুমানিক ৫টার দিকে সীমান্ত পিলার ১৩৭-এর কাছে ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার মুরুটিয়া থানার ১১ বিএসএফ ব্যাটালিয়নের পাকশী ক্যাম্পের সদস্যরা দুই পুরুষ ও চার নারীসহ ছয় বাংলাদেশি নাগরিককে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেন।
এ সময় রংমহল বিওপির নিয়মিত টহলদল বিষয়টি দেখতে পেয়ে দ্রুত জিরো লাইনে অবস্থান নেয় এবং বাধা দেয়। বিজিবির সতর্ক অবস্থান ও বাধার কারণে বিএসএফ ওই ছয়জনকে বাংলাদেশের ভূখণ্ডে পাঠাতে পারেনি।
‘বিজিবি সূত্র জানায়, ভোর আনুমানিক ৫টার দিকে সীমান্ত পিলার ১৩৭-এর কাছে ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার মুরুটিয়া থানার ১১ বিএসএফ ব্যাটালিয়নের পাকশী ক্যাম্পের সদস্যরা দুই পুরুষ ও চার নারীসহ ছয় বাংলাদেশি নাগরিককে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেন।’
— জি বাংলা ডেস্ক
রংমহল বিওপির নায়েব সুবেদার বেলায়েত হোসেন ঘটনাটি নিশ্চিত করে জানান, বিজিবির কড়া নজরদারি ও বাধার কারণে পুশইনের চেষ্টা ব্যর্থ হয়েছে। বর্তমানে ওই ছয় বাংলাদেশি সীমান্ত পিলার ১৩৭ থেকে কাঁটাতারের ওপারে ভারতের ভূখণ্ডে আনুমানিক ১০০ গজ ভেতরে অবস্থান করছেন।
আরও পড়ুন
চুয়াডাঙ্গায় মাছের ঘের পাহারাদারকে কুপিয়ে হত্যা
বিজিবি জানিয়েছে, সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ও পুশইন ঠেকাতে সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছেন এবং টহল জোরদার করা হয়েছে। এ ঘটনায় বিএসএফের সঙ্গে পতাকা বৈঠকের প্রস্তুতিও চলছে।
মূল বিষয়গুলি
- মেহেরপুরের গাংনী সীমান্তে ছয় বাংলাদেশি নাগরিককে পুশইনের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
- বিজিবি সূত্র জানায়, ভোর আনুমানিক ৫টার দিকে সীমান্ত পিলার ১৩৭-এর কাছে ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার মুরুটিয়া থানার ১১ বিএসএফ ব্যাটালিয়নের পাকশী ক্যাম্পের সদস্য…
- এ সময় রংমহল বিওপির নিয়মিত টহলদল বিষয়টি দেখতে পেয়ে দ্রুত জিরো লাইনে অবস্থান নেয় এবং বাধা দেয়।
- রংমহল বিওপির নায়েব সুবেদার বেলায়েত হোসেন ঘটনাটি নিশ্চিত করে জানান, বিজিবির কড়া নজরদারি ও বাধার কারণে পুশইনের চেষ্টা ব্যর্থ হয়েছে।






মন্তব্য (০)