২৬শে নভেম্বর, বৃহস্পতিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই অগ্রহায়ণ, হেমন্তকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ১৬ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৫২৬.৩৮ -৬.৯৪ | DS30: ২,০৯০.৭৭ -৫.৪৩ | লেনদেন: ৭,০৭০.৫৮ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৫২৬.৩৮ -৬.৯৪ | DS30: ২,০৯০.৭৭ -৫.৪৩ | লেনদেন: ৭,০৭০.৫৮ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৫২৬.৩৮ -৬.৯৪ | DS30: ২,০৯০.৭৭ -৫.৪৩ | লেনদেন: ৭,০৭০.৫৮ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৫২৬.৩৮ -৬.৯৪ | DS30: ২,০৯০.৭৭ -৫.৪৩ | লেনদেন: ৭,০৭০.৫৮ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ |
আন্তর্জাতিক

রিয়াদ বিমানবন্দরে ফের হুতিদের হামলা, পাকিস্তানি নাগরিক নিহত

রিয়াদ বিমানবন্দরে ফের হুতিদের হামলা, পাকিস্তানি নাগরিক নিহত
সংগৃহীত

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে দ্বিতীয় দফায় হামলায় এক পাকিস্তানি নাগরিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১১ জন।

রোববার (১১ অক্টোবর) বিমানবন্দরের টার্মিনাল-৪-এ একটি অজ্ঞাত উড়ন্ত বস্তু আঘাত হানার পর আগুন ধরে যায়। সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (জিএসিএ) জানায়, হামলায় এক পাকিস্তানি নাগরিক নিহত হয়েছেন এবং আহত ১১ জনকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে।

হামলায় বিমানবন্দরের স্থাপনাও ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ ও নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনার কাজ চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

‘হুথি বিদ্রোহীগোষ্ঠীর সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি গত ২৪ ঘণ্টায় ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ব্যবহার করে সৌদি আরবে একাধিক হামলার দাবি করেছেন।’

— আন্তর্জাতিক ডেস্ক

এর মাত্র এক দিন আগে, শনিবার (১০ অক্টোবর), একই বিমানবন্দরে হামলায় ১২ জন নিহত এবং তিন শতাধিক মানুষ আহত হন। পরবর্তী সময়ে আহতদের মধ্যে আরও একজনের মৃত্যুর খবর পাওয়া যায়। ওই হামলার দায় হুথি বিদ্রোহীগোষ্ঠী স্বীকার করেছে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে।

আরও পড়ুন ইসরাইলের পারমাণবিক তথ্য নিয়ে মার্কিন গবেষকদের চাঞ্চল্যকর তথ্য ইসরাইলের পারমাণবিক তথ্য নিয়ে মার্কিন গবেষকদের চাঞ্চল্যকর তথ্য আন্তর্জাতিক ৪ ঘণ্টা আগে

সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের তথ্য অনুযায়ী, রোববারের হামলায় বিমানবন্দরের টার্মিনাল-৪ লক্ষ্যবস্তু হয়। এর আগে বিমানবন্দরের আশপাশে একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করার কথাও জানিয়েছিল জোটটি।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে দ্বিতীয় দফায় হামলায় এক পাকিস্তানি নাগরিক নিহত হয়েছেন।
  • রোববার (১১ অক্টোবর) বিমানবন্দরের টার্মিনাল-৪-এ একটি অজ্ঞাত উড়ন্ত বস্তু আঘাত হানার পর আগুন ধরে যায়।
  • হামলায় বিমানবন্দরের স্থাপনাও ক্ষতিগ্রস্ত হয়েছে।
  • এর মাত্র এক দিন আগে, শনিবার (১০ অক্টোবর), একই বিমানবন্দরে হামলায় ১২ জন নিহত এবং তিন শতাধিক মানুষ আহত হন।

হুথি বিদ্রোহীগোষ্ঠীর সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি গত ২৪ ঘণ্টায় ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ব্যবহার করে সৌদি আরবে একাধিক হামলার দাবি করেছেন। তাঁর বক্তব্য অনুযায়ী, রিয়াদের পাশাপাশি পূর্বাঞ্চলের দাম্মাম বিমানবন্দর ও তেল স্থাপনাগুলোও হামলার লক্ষ্যবস্তু ছিল।

হুথি মুখপাত্র আরও হুঁশিয়ারি দিয়েছেন, সৌদি আরবে সামরিক অভিযান জোরদার করা হতে পারে। মক্কা ও মদিনা ছাড়া দেশটির অন্যান্য বিমানবন্দরকে সম্ভাব্য লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনার কথাও গোষ্ঠীটির পক্ষ থেকে বলা হয়েছে।

ইয়েমেনের গৃহযুদ্ধে সৌদি নেতৃত্বাধীন জোটের সামরিক হস্তক্ষেপ এবং সানার বিমানবন্দরে হামলার জবাবে এসব অভিযান চালানো হচ্ছে বলে দাবি করেছে হুথিরা। তবে রোববারের হামলার দায় কার, তা নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

পরপর দুই দিনের হামলায় সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল অবকাঠামোর নিরাপত্তা নিয়ে উদ্বেগ বেড়েছে।

আন্তর্জাতিক থেকে আরও

বিশ্ববাজারে টানা দ্বিতীয় দিন বাড়ল তেলের দাম বিশ্ববাজারে টানা দ্বিতীয় দিন বাড়ল তেলের দামমধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়ায় বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম টানা দ্বিতীয় দিনের মতো বেড়েছে। উপসাগরীয় অঞ্চল থেকে তেল… ৪ ঘণ্টা আগে স্বামীকে হত্যার ছক স্ত্রীর, খাবারে মেশাতেন প্রাণঘাতী সিসা স্বামীকে হত্যার ছক স্ত্রীর, খাবারে মেশাতেন প্রাণঘাতী সিসাস্বামীকে হত্যার পরিকল্পনা করে খাবারের সঙ্গে মেশানো হতো প্রাণঘাতী সিসা। শুধু স্বামীই নন, একইভাবে নিজের ছেলে ও ভাতিজাকেও বিষ প্রয়োগ করে… ৪ ঘণ্টা আগে মিশরে জ্বালানিবাহী ট্যাংকারে আগুন, নিহত অন্তত ৩০ মিশরে জ্বালানিবাহী ট্যাংকারে আগুন, নিহত অন্তত ৩০মিসরের রাজধানী কায়রোর দক্ষিণ-পশ্চিমে গিজা প্রদেশে জ্বালানিবাহী একটি ট্যাংকার ট্রাক দুর্ঘটনার পর ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ৩০ জন নিহত… ৪ ঘণ্টা আগে জার্মানিতে ক্যাথলিক গির্জায় যৌন নির্যাতনের শিকার ৮০০ শিশু-কিশোর জার্মানিতে ক্যাথলিক গির্জায় যৌন নির্যাতনের শিকার ৮০০ শিশু-কিশোরজার্মানির ক্যাথলিক গির্জায় কয়েক দশক ধরে শিশু-কিশোরদের ওপর যৌন নির্যাতনের ভয়াবহ চিত্র উঠে এসেছে নতুন এক গবেষণায়। ১৯৪৬ থেকে ২০২১ সাল পর্যন্ত… ৫ ঘণ্টা আগে

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

রিয়াদ বিমানবন্দরে ফের হুতিদের হামলা, পাকিস্তানি নাগরিক নিহত

১২ অক্টোবর ২০২৬, ২:৩৫ এএম · আন্তর্জাতিক

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে দ্বিতীয় দফায় হামলায় এক পাকিস্তানি নাগরিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১১ জন।

ফটোকার্ড

রিয়াদ বিমানবন্দরে ফের হুতিদের হামলা, পাকিস্তানি নাগরিক নিহত

রিয়াদ বিমানবন্দরে ফের হুতিদের হামলা, পাকিস্তানি নাগরিক নিহত

রিয়াদ বিমানবন্দরে ফের হুতিদের হামলা, পাকিস্তানি নাগরিক নিহত

শিরোনাম
প্রতিবেশী প্রায় সব দেশের সঙ্গেই ভারতের সম্পর্ক খারাপ: তথ্যমন্ত্রীজনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর হবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রীঢাকার সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণগ্রেপ্তারি পরোয়ানা নিয়ে আমার দেশ পত্রিকার সম্পাদকের বাসায় পুলিশকলকাতায় হত্যার শিকার সাবেক এমপি আনারের মেয়ে ডরিন গ্রেপ্তারজয়পুরহাটে মাশরুম চাষে নতুন সম্ভাবনা, কর্মসংস্থান তৈরি করতে চান উদ্যোক্তা পুষ্প৪১টি ‘স্বর্ণের বার’, পরীক্ষায় মিলল লোহাঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের চেষ্টা, ৩০ কারখানায় ছুটিপুষ্টিতে শক্তিশালী প্রজন্মের উদ্ভাবনী শক্তিও বেশি বিকশিত হয়: প্রধানমন্ত্রীবাবার মৃত্যুর পর তার রেখে যাওয়া জমি ছেলে-মেয়ে-স্ত্রী কে কত পাবেন