প্রতিবেশী প্রায় সব দেশের সঙ্গেই ভারতের সম্পর্ক খারাপ: তথ্যমন্ত্রী
ভারতের পররাষ্ট্রনীতিকে ‘শোচনীয়’ আখ্যা দিয়ে তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান বলেছেন, প্রতিবেশী প্রায় সব দেশের সঙ্গেই ভারতের সম্পর্কের অবনতি হয়েছে। দেশটির পররাষ্ট্রনীতির প্রভাব বাংলাদেশের ওপরও পড়ছে বলে মন্তব্য করেছেন তিনি।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সচিবালয়ে উইমেন জার্নালিস্ট ফোরামের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তথ্যমন্ত্রী।
ভারতে অবস্থান করে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য দেওয়া এবং বাংলাদেশের রাজনীতিতে দেশটির হস্তক্ষেপের চেষ্টা নিয়ে প্রশ্ন করা হলে আন্দালিভ রহমান বলেন, ভারতের পররাষ্ট্রনীতি অত্যন্ত শোচনীয়। শ্রীলঙ্কা, মালদ্বীপ, নেপাল ও পাকিস্তানসহ প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ভারতের সম্পর্ক ভালো নয়।
‘ভারতের গণমাধ্যমে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে নেতিবাচক বক্তব্য প্রচারের বিষয়ে প্রশ্ন করা হলে আন্দালিভ রহমান বলেন, ভারতের গণমাধ্যমের একটি অংশ নিজেদের অভ্যন্তরীণ রাজনৈতিক স্বার্থে এসব খবর প্রচার করছে।’
— জি বাংলা ডেস্ক
তিনি বলেন, ভারতের এই পররাষ্ট্রনীতির প্রভাব বাংলাদেশের ওপরও পড়ছে। ভারতের মাটি ব্যবহার করে বাংলাদেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা এবং দেশটির গণমাধ্যমের মাধ্যমে এসব কর্মকাণ্ডকে সমর্থন দেওয়ার বিষয়টিও একই নীতির প্রতিফলন।
আরও পড়ুন
পোশাকশ্রমিকদের মজুরি কোন দেশে কত
শেখ হাসিনা দেশে ফিরতে চাইলে সরকার বাধা দেবে কি না, এমন প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, তাঁর দেশে ফেরার ক্ষেত্রে বাধা দেওয়ার কিছু নেই। তবে দেশে ফিরতে হলে প্রচলিত আইনি প্রক্রিয়া অনুসরণ করতে হবে। সরকার আইনের মাধ্যমে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা করছে। তিনি কীভাবে দেশে ফিরতে চান, সেটি তাঁর নিজের বিষয়। তবে আইনগত প্রক্রিয়ার বাইরে যাওয়ার সুযোগ নেই।
মূল বিষয়গুলি
- ভারতের পররাষ্ট্রনীতিকে ‘শোচনীয়’ আখ্যা দিয়ে তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান বলেছেন, প্রতিবেশী প্রায় সব দেশের সঙ্গেই ভারতের সম্পর্কের অবনতি হয়েছে।
- বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সচিবালয়ে উইমেন জার্নালিস্ট ফোরামের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তথ্যমন্ত্রী।
- ভারতে অবস্থান করে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য দেওয়া এবং বাংলাদেশের রাজনীতিতে দেশটির হস্তক্ষেপের চেষ্টা নিয়ে প্রশ্ন করা হলে আন্দালিভ রহমান বলেন…
- তিনি বলেন, ভারতের এই পররাষ্ট্রনীতির প্রভাব বাংলাদেশের ওপরও পড়ছে।
শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে বিভিন্ন সময় দেওয়া বক্তব্য এবং আওয়ামী লীগ নেতাদের সীমান্ত পরিদর্শনের প্রসঙ্গ তুলে মন্ত্রী বলেন, এখন পর্যন্ত দেশে ফেরার বিষয়ে শেখ হাসিনা কোনো কার্যকর পদক্ষেপ নেননি। শুধু বিভিন্ন বক্তব্যের মাধ্যমে বিষয়টি সামনে আনা হচ্ছে। তিনি প্রশ্ন তোলেন, একদিকে বিমানে ফেরার কথা বলা হচ্ছে, অন্যদিকে দলের গুরুত্বপূর্ণ নেতারা সীমান্ত এলাকা পরিদর্শন করছেন। এ ধরনের পরস্পরবিরোধী অবস্থানের কারণে বিভ্রান্তি তৈরি হচ্ছে।
তথ্যমন্ত্রীর ভাষ্য, শেখ হাসিনা কীভাবে দেশে ফিরতে চান, সে বিষয়ে আওয়ামী লীগের নেতাদের নিজেদের অবস্থান পরিষ্কার করা উচিত। তাঁর মতে, নিষিদ্ধ ঘোষিত সংগঠনটি বাংলাদেশের রাজনীতিতে প্রাসঙ্গিক থাকার চেষ্টা করছে।
আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের বর্তমান পরিস্থিতি তুলে ধরে আন্দালিভ রহমান বলেন, অন্তর্বর্তী সরকার ও বর্তমান সরকারের সময়ে দেশে স্বাভাবিক পরিবেশ এবং রাজনৈতিক সম্প্রীতি ফিরিয়ে আনার চেষ্টা চলছে। কিন্তু আওয়ামী লীগের কাছে এই পরিস্থিতি ভালো লাগছে না। বিরোধী দলের সঙ্গে সরকারের সম্পর্ক, দেশের অর্থনৈতিক পরিস্থিতি এবং সামগ্রিক পরিবেশে ইতিবাচক পরিবর্তন এসেছে বলেও দাবি করেন তিনি। বর্তমানে দেশের রিজার্ভ ৩৭ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে বলে উল্লেখ করেন তথ্যমন্ত্রী।
তিনি বলেন, রাষ্ট্রীয় মদদে হত্যা, গুম ও ব্যাংক লুটের মতো ঘটনা বন্ধ রেখে সরকার দেশকে এগিয়ে নেওয়ার চেষ্টা করছে। রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠান ভেঙে পড়ার পরও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সেগুলো পুনর্গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। দেশের বিভিন্ন অঞ্চলে উন্নয়ন কার্যক্রম পৌঁছে যাচ্ছে। কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড ও খাল খননসহ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।
তাঁর অভিযোগ, এসব উন্নয়ন কর্মকাণ্ড থেকে মানুষের দৃষ্টি সরিয়ে দিতে এবং জনমনে আতঙ্ক তৈরি করতে বিভিন্ন ধরনের প্রচারণা চালানো হচ্ছে। বাংলাদেশে হিন্দু-মুসলিম সম্প্রীতি নষ্ট হয়েছে—ভারতের গণমাধ্যমে এমন চিত্র তুলে ধরার চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ করেন তথ্যমন্ত্রী।
তিনি বলেন, বাংলাদেশে হিন্দু-মুসলিম সম্প্রদায়ের মানুষ দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণভাবে বসবাস করছেন। সাম্প্রতিক দুর্গাপূজাও দেশের ইতিহাসে অন্যতম বড় পরিসরে উদ্যাপিত হয়েছে। কোনো রাজনৈতিক সংঘাতের ঘটনায় সংখ্যালঘু সম্প্রদায়ের কেউ ক্ষতিগ্রস্ত হলে সেটিকে ভিন্নভাবে উপস্থাপন করে ভারতের অভ্যন্তরীণ রাজনীতিতে ব্যবহার করা হচ্ছে বলে মনে করেন তিনি।
তথ্যমন্ত্রীর ভাষ্য, বিজেপির অভ্যন্তরীণ রাজনৈতিক স্বার্থে বাংলাদেশের সাম্প্রদায়িক পরিস্থিতি নিয়ে বিভিন্ন প্রচারণা চালানো হচ্ছে। বাংলাদেশকে ঘিরে এসব বিষয় ভারতের স্থানীয় রাজনীতিতে রাজনৈতিক সুবিধা আদায়ের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে।
ভারতের গণমাধ্যমে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে নেতিবাচক বক্তব্য প্রচারের বিষয়ে প্রশ্ন করা হলে আন্দালিভ রহমান বলেন, ভারতের গণমাধ্যমের একটি অংশ নিজেদের অভ্যন্তরীণ রাজনৈতিক স্বার্থে এসব খবর প্রচার করছে। আওয়ামী লীগ কী পরিস্থিতিতে বাংলাদেশ ছেড়েছে এবং দেশের মানুষ কীভাবে তাদের ক্ষমতা থেকে বিতাড়িত করেছে, তা সবাই জানে। বাংলাদেশে বর্তমানে কী পরিস্থিতি বিরাজ করছে, সেটিও মানুষের কাছে স্পষ্ট।
তথ্যমন্ত্রীর মতে, ভারতের অভ্যন্তরীণ রাজনীতিতে যেসব বিষয় থেকে সুবিধা পাওয়া যায়, সেগুলোতেই বাংলাদেশের প্রসঙ্গ টেনে প্রচার চালানো হচ্ছে।






মন্তব্য (০)