২৭শে নভেম্বর, শুক্রবার, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই অগ্রহায়ণ, হেমন্তকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ১৭ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৫২৬.৩৮ -৬.৯৪ | DS30: ২,০৯০.৭৭ -৫.৪৩ | লেনদেন: ৭,০৭০.৫৮ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৫২৬.৩৮ -৬.৯৪ | DS30: ২,০৯০.৭৭ -৫.৪৩ | লেনদেন: ৭,০৭০.৫৮ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৫২৬.৩৮ -৬.৯৪ | DS30: ২,০৯০.৭৭ -৫.৪৩ | লেনদেন: ৭,০৭০.৫৮ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৫২৬.৩৮ -৬.৯৪ | DS30: ২,০৯০.৭৭ -৫.৪৩ | লেনদেন: ৭,০৭০.৫৮ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ |
জাতীয়

‘আমাদেরকে আজাইরা আলাপে ব্যস্ত রাইখা কেউ কলকাঠি নাড়তে ব্যস্ত’

‘আমাদেরকে আজাইরা আলাপে ব্যস্ত রাইখা কেউ কলকাঠি নাড়তে ব্যস্ত’
সংগৃহীত

শিল্পকলার দেয়ালে রবীন্দ্রনাথ ঠাকুরের পাশাপাশি অন্য দুই ব্যক্তির প্রতিকৃতি যুক্ত করার বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছেন সাবেক সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। ঘটনাটিকে অস্বাভাবিক উল্লেখ করে এর নেপথ্যে কারা রয়েছেন, তা খতিয়ে দেখার আহ্বান জানিয়েছেন তিনি। একই সঙ্গে সাম্প্রতিক কয়েকটি গ্রেফতারের ঘটনা বিশ্লেষণ করে আড়ালে কোনো পক্ষ কলকাঠি নাড়ছে কি না, সেদিকে নজর রাখার পরামর্শ দিয়েছেন তিনি।

রোববার (১২ অক্টোবর) নিজের ফেসবুক স্ট্যাটাসে এসব কথা বলেন ফারুকী।

স্ট্যাটাসে তিনি লেখেন, ‘আমাদেরকে আজাইরা আলাপে ব্যস্ত রাইখা আড়ালের কেউ কোন কলকাঠি নাড়ার কাজে ব্যস্ত এসব দিকে একটু চোখ টোখ রাইখেন।’

‘স্ট্যাটাসে তিনি লেখেন, ‘আমাদেরকে আজাইরা আলাপে ব্যস্ত রাইখা আড়ালের কেউ কোন কলকাঠি নাড়ার কাজে ব্যস্ত এসব দিকে একটু চোখ টোখ রাইখেন।’ ফারুকী বলেন, ‘গত কয়েক সপ্তাহে প্রাক্তন সেনা কর্মকর্তাসহ সীমান্তে এবং দেশের ভিতরে বেশ কয়েকটা গ্রেফতারের ঘটনা বিশ্লেষণ করলে অনেক কি…’

— জি বাংলা ডেস্ক

ফারুকী বলেন, ‘গত কয়েক সপ্তাহে প্রাক্তন সেনা কর্মকর্তাসহ সীমান্তে এবং দেশের ভিতরে বেশ কয়েকটা গ্রেফতারের ঘটনা বিশ্লেষণ করলে অনেক কিছুই অনুমান করতে পারবেন। এই রকম অবস্থায় দক্ষিণ সিটি করপোরেশনকে দিয়া কে বা কারা এই অদরকারি কাজটা করাইছে সেটা খুঁজে দেখেন। রবীন্দ্রনাথকে বাংলাদেশে সরকারিভাবেই সেলিব্রেট করা হয়। ওটা কেউ আটকাইতে গেছে বইলা আমরা শুনি নাই।’

আরও পড়ুন সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির বিজয় উৎসব উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির বিজয় উৎসব উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী জাতীয় ৬ ঘণ্টা আগে

তিনি আরও লেখেন, ‘কিন্তু এই শিল্পকলার দেয়ালের ক্ষেত্রে ঢাকা সিটি করপোরেশনকে দিয়া রবীন্দ্রনাথ ছাড়াও বাকী দুইজনকে হঠাৎ করে যে ঢোকানো হইলো সেটাতো আমাদের এখানে রেগুলার বা সাধারণ ঘটনা না। মানে এই অ-সাধারন ঘটনাটা কার মাথা থেকে আসছে এটা খোঁজ নিলেই বুঝবেন তাদের ধান্দাটা কী? কে কাকে দিয়া এই অপ্রয়োজনীয় এবং অ-সাধারণ কাজটা করাইলো সরকারের গোয়েন্দা সংস্থাগুলি আশা করি এই বিষয়ে খোঁজ খবর নিবে।’

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • শিল্পকলার দেয়ালে রবীন্দ্রনাথ ঠাকুরের পাশাপাশি অন্য দুই ব্যক্তির প্রতিকৃতি যুক্ত করার বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছেন সাবেক সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুক…
  • রোববার (১২ অক্টোবর) নিজের ফেসবুক স্ট্যাটাসে এসব কথা বলেন ফারুকী।
  • স্ট্যাটাসে তিনি লেখেন, ‘আমাদেরকে আজাইরা আলাপে ব্যস্ত রাইখা আড়ালের কেউ কোন কলকাঠি নাড়ার কাজে ব্যস্ত এসব দিকে একটু চোখ টোখ রাইখেন।’
  • ফারুকী বলেন, ‘গত কয়েক সপ্তাহে প্রাক্তন সেনা কর্মকর্তাসহ সীমান্তে এবং দেশের ভিতরে বেশ কয়েকটা গ্রেফতারের ঘটনা বিশ্লেষণ করলে অনেক কিছুই অনুমান করতে পারবেন।

ছবিতে কালি দেওয়ার ঘটনাকে ‘ফালতু বিপ্লব’ উল্লেখ করে সমালোচনাও করেন তিনি।

ফারুকী লেখেন, ‘যাই হোক, যেটা বলতে চাইছি সেটা হলো সময় আসছে সরকারের সংস্থাগুলির বোঝার যে কে কোথায় কোন চাল চালতেছে। এগুলার মূল উদ্দেশ্য ফোকাস অন্য দিকে নেয়া এবং আমাদেরকে অন‍্য আলাপে ব‍্যস্ত রাখা।’

তিনি আরও বলেন, ‘আমাদের এখন প্রসঙ্গ একটাই—বাংলাদেশ। বাংলাদেশ পুনর্গঠন! রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক—সবভাবে। এবং আলাপের প্রসঙ্গ একটাই কী কী ভাবে ফ‍্যাসিবাদি শক্তি আমাদের এই ক্ষেত্রগুলিকে ধ্বংস করছে এবং কীভাবে সেখান থেকে বের হয়ে আসা যায়।’

এর আগে শিল্পকলার দেয়ালে গুণী ব্যক্তিদের প্রতিকৃতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন লেখক, কবি ও চিত্রকর ব্রাত্য রাইসু। ১০ গুণী ব্যক্তির মধ্যে নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ, প্রখ্যাত কথাসাহিত্যিক আখতারুজ্জামান ইলিয়াস এবং ঔপন্যাসিক ও ছোটগল্পকার হাসান আজিজুল হকের প্রতিকৃতি না থাকায় প্রশ্ন তোলেন তিনি। একই সঙ্গে সমাজ সংস্কারক ও গদ্যকার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং চলচ্চিত্র নির্মাতা সত্যজিৎ রায়ের প্রতিকৃতি আঁকা নিয়েও সমালোচনা করেন।

জাতীয় থেকে আরও

পোশাকশ্রমিকদের মজুরি কোন দেশে কত পোশাকশ্রমিকদের মজুরি কোন দেশে কতবাংলাদেশে তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি ১২ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ১৭ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন মজুরি কাঠামোয়… ১ দিন আগে প্রতিবেশী প্রায় সব দেশের সঙ্গেই ভারতের সম্পর্ক খারাপ: তথ্যমন্ত্রী প্রতিবেশী প্রায় সব দেশের সঙ্গেই ভারতের সম্পর্ক খারাপ: তথ্যমন্ত্রীভারতের পররাষ্ট্রনীতিকে ‘শোচনীয়’ আখ্যা দিয়ে তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান বলেছেন, প্রতিবেশী প্রায় সব দেশের সঙ্গেই ভারতের সম্পর্কের… ১ দিন আগে জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর হবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর হবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রীদেশে কোনো রাজনৈতিক অস্থিরতা নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ… ১ দিন আগে গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে আমার দেশ পত্রিকার সম্পাদকের বাসায় পুলিশ গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে আমার দেশ পত্রিকার সম্পাদকের বাসায় পুলিশআমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে জারি করা গ্রেপ্তারি পরোয়ানা তামিল করতে তাঁর বাসায় হাজির হয়েছে পুলিশ। বুধবার সকালে… ১ দিন আগে

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

‘আমাদেরকে আজাইরা আলাপে ব্যস্ত রাইখা কেউ কলকাঠি নাড়তে ব্যস্ত’

১৩ অক্টোবর ২০২৬, ৫:৫৯ এএম · জাতীয়

শিল্পকলার দেয়ালে রবীন্দ্রনাথ ঠাকুরের পাশাপাশি অন্য দুই ব্যক্তির প্রতিকৃতি যুক্ত করার বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছেন সাবেক সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। ঘটনাটিকে অস্বাভাবিক উল্লেখ করে এর নেপথ্যে কারা রয়েছেন, তা খতিয়ে দেখার আহ্বান জানিয়েছেন তিনি। একই সঙ্গে সাম্প্রতিক কয়েকটি গ্রেফতারের ঘটনা বিশ্লেষণ করে আড়ালে।

ফটোকার্ড

‘আমাদেরকে আজাইরা আলাপে ব্যস্ত রাইখা কেউ কলকাঠি নাড়তে ব্যস্ত’

‘আমাদেরকে আজাইরা আলাপে ব্যস্ত রাইখা কেউ কলকাঠি নাড়তে ব্যস্ত’

‘আমাদেরকে আজাইরা আলাপে ব্যস্ত রাইখা কেউ কলকাঠি নাড়তে ব্যস্ত’

শিরোনাম
পাকিস্তানি নভোচারীর জন্য মহাকাশে ১০০ হালাল খাবারের আয়োজনসোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির বিজয় উৎসব উদ্বোধন করবেন প্রধানমন্ত্রীবিএনপির নাম ভাঙিয়ে চাঁদাবাজি করলে রাজনীতি করার দরকার নেই: আইনমন্ত্রী৩০ দিন পর নিভল ইনানীর সেই গ্যাসের আগুনপ্রধানমন্ত্রীর জাপান সফরে নিজের অর্জন ও ভূমিকা নিয়ে যা বললেন তারেক রহমানবড়পর্দায় আত্মপ্রকাশ অভিনেত্রী শতাব্দীকন্যা শামিয়ানারসর্বোচ্চ দরের রেকর্ড ভাঙল সয়াবিন তেলচাহিদা মিটিয়ে মাংস রপ্তানির উদ্যোগ নেওয়া হবে: প্রতিমন্ত্রী টুকুপ্রচলিত আইনেই শেখ হাসিনাকে দেশে এনে বিচার করা হবে: তথ্যমন্ত্রীনিজ বাড়ির আঙিনা থেকে শিশুর লাশ উদ্ধার