নিজ বাড়ির আঙিনা থেকে শিশুর লাশ উদ্ধার
টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের গোসাই জোয়াইর আটাপাড়া গ্রামে নিখোঁজের একদিন পর আদিবা ইসলাম নামে তিন বছর বয়সী এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে বাড়ির পেছনের আঙিনায় লুঙ্গিতে মোড়ানো অবস্থায় তার লাশ পাওয়া যায়। আদিবা ওই গ্রামের আমিন ইসলামের মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকাল সাড়ে ১০টার দিকে প্রতিবেশীর বাড়িতে খেলতে যায় আদিবা। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্য ও স্থানীয়রা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।
‘টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের গোসাই জোয়াইর আটাপাড়া গ্রামে নিখোঁজের একদিন পর আদিবা ইসলাম নামে তিন বছর বয়সী এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।’
— জি বাংলা ডেস্ক
পরে বৃহস্পতিবার সকালে বাড়ির পেছনে লুঙ্গিতে মোড়ানো অবস্থায় শিশুটির লাশ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
আরও পড়ুন
ঢাকার সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ
টাঙ্গাইল সদর থানার ওসি গোলাম মুক্তার আশরাফ বলেন, লাশ উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
মূল বিষয়গুলি
- টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের গোসাই জোয়াইর আটাপাড়া গ্রামে নিখোঁজের একদিন পর আদিবা ইসলাম নামে তিন বছর বয়সী এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।
- বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে বাড়ির পেছনের আঙিনায় লুঙ্গিতে মোড়ানো অবস্থায় তার লাশ পাওয়া যায়।
- পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকাল সাড়ে ১০টার দিকে প্রতিবেশীর বাড়িতে খেলতে যায় আদিবা।
- পরে বৃহস্পতিবার সকালে বাড়ির পেছনে লুঙ্গিতে মোড়ানো অবস্থায় শিশুটির লাশ দেখতে পান স্থানীয়রা।






মন্তব্য (০)