২৬শে নভেম্বর, বৃহস্পতিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই অগ্রহায়ণ, হেমন্তকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ১৬ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৫২৬.৩৮ -৬.৯৪ | DS30: ২,০৯০.৭৭ -৫.৪৩ | লেনদেন: ৭,০৭০.৫৮ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৫২৬.৩৮ -৬.৯৪ | DS30: ২,০৯০.৭৭ -৫.৪৩ | লেনদেন: ৭,০৭০.৫৮ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৫২৬.৩৮ -৬.৯৪ | DS30: ২,০৯০.৭৭ -৫.৪৩ | লেনদেন: ৭,০৭০.৫৮ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৫২৬.৩৮ -৬.৯৪ | DS30: ২,০৯০.৭৭ -৫.৪৩ | লেনদেন: ৭,০৭০.৫৮ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ |
জাতীয়

পোশাকশ্রমিকদের মজুরি কোন দেশে কত

পোশাকশ্রমিকদের মজুরি কোন দেশে কত
পোশাকশ্রমিকদের বেতন বেড়েছে দেশে সংগৃহীত

বাংলাদেশে তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি ১২ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ১৭ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন মজুরি কাঠামোয় শ্রমিকদের বেতন বাড়লেও আন্তর্জাতিক প্রতিযোগী দেশগুলোর তুলনায় বাংলাদেশের অবস্থান নিয়ে আলোচনা শুরু হয়েছে।

চীন, ভারত, ভিয়েতনাম ও ইন্দোনেশিয়ার মতো প্রধান পোশাক উৎপাদনকারী দেশগুলোতে শ্রমিকদের ন্যূনতম মজুরি বাংলাদেশের চেয়ে বেশি। পাকিস্তানেও মজুরি কিছুটা বেশি। তবে শ্রীলঙ্কায় বাংলাদেশের তুলনায় কম মজুরি দেওয়া হয়।

পোশাকশ্রমিকদের মাসিক ন্যূনতম মজুরি চীনে ৩৩৭ ডলার, ইন্দোনেশিয়ায় ২২২ ডলার, ভারতে ১৯২ ডলার, ভিয়েতনামে ১৭৫ ডলার, পাকিস্তানে ১৪৫ ডলার এবং শ্রীলঙ্কায় ৯০ ডলার। অন্যদিকে, বাংলাদেশের নতুন মজুরি কাঠামো অনুযায়ী শ্রমিকদের সর্বনিম্ন মাসিক বেতন প্রায় ১৩৭ ডলার।

‘পোশাকশ্রমিকদের মাসিক ন্যূনতম মজুরি চীনে ৩৩৭ ডলার, ইন্দোনেশিয়ায় ২২২ ডলার, ভারতে ১৯২ ডলার, ভিয়েতনামে ১৭৫ ডলার, পাকিস্তানে ১৪৫ ডলার এবং শ্রীলঙ্কায় ৯০ ডলার।’

— জি বাংলা ডেস্ক

বাংলাদেশ: ১৭ হাজার টাকা নির্ধারণ

আরও পড়ুন প্রতিবেশী প্রায় সব দেশের সঙ্গেই ভারতের সম্পর্ক খারাপ: তথ্যমন্ত্রী প্রতিবেশী প্রায় সব দেশের সঙ্গেই ভারতের সম্পর্ক খারাপ: তথ্যমন্ত্রী জাতীয় ১৬ মিনিট আগে

বাংলাদেশের তৈরি পোশাকশ্রমিকদের নতুন ন্যূনতম মাসিক মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ করেছে নিম্নতম মজুরি বোর্ড। গত ২৫ নভেম্বর মালিক ও শ্রমিকপক্ষের মধ্যে দীর্ঘ আলোচনার পর বোর্ডের সংখ্যাগরিষ্ঠ সদস্যদের ভোটে এ সিদ্ধান্ত হয়। এর আগে শ্রমিকদের সর্বনিম্ন মজুরি ছিল ১২ হাজার ৫০০ টাকা। নতুন কাঠামোয় মজুরি বেড়েছে ৪ হাজার ৫০০ টাকা বা প্রায় ৩৬ শতাংশ। নতুন কাঠামো ১ ডিসেম্বর থেকে কার্যকর হওয়ার কথা।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • বাংলাদেশে তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি ১২ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ১৭ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
  • চীন, ভারত, ভিয়েতনাম ও ইন্দোনেশিয়ার মতো প্রধান পোশাক উৎপাদনকারী দেশগুলোতে শ্রমিকদের ন্যূনতম মজুরি বাংলাদেশের চেয়ে বেশি।
  • পোশাকশ্রমিকদের মাসিক ন্যূনতম মজুরি চীনে ৩৩৭ ডলার, ইন্দোনেশিয়ায় ২২২ ডলার, ভারতে ১৯২ ডলার, ভিয়েতনামে ১৭৫ ডলার, পাকিস্তানে ১৪৫ ডলার এবং শ্রীলঙ্কায় ৯০ ডলার।
  • বাংলাদেশ: ১৭ হাজার টাকা নির্ধারণ

চীন: মাসে ৩৩৭ ডলার

বিশ্বের সবচেয়ে বড় তৈরি পোশাক উৎপাদন ও রপ্তানিকারক দেশ চীনে পোশাকশ্রমিকদের মাসিক ন্যূনতম মজুরি প্রায় ৩৩৭ ডলার। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ৪১ হাজার ৭৮৮ টাকা। বাংলাদেশের নতুন মজুরির তুলনায় দেশটির শ্রমিকেরা মাসে প্রায় ২০০ ডলার বেশি পান। তবে চীনে সারা দেশের জন্য একক ন্যূনতম মজুরি নেই। প্রদেশ ও শহরভেদে মজুরি নির্ধারণ করা হয়।

ভারত: মাসে ১৯২ ডলার

বাংলাদেশের অন্যতম প্রধান প্রতিযোগী ভারতে পোশাকশ্রমিকদের মাসিক ন্যূনতম মজুরি প্রায় ১৯২ ডলার। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ২৩ হাজার ৮০৮ টাকা। অর্থাৎ বাংলাদেশের নতুন মজুরির তুলনায় ভারতীয় শ্রমিকেরা মাসে প্রায় ৫৫ ডলার বেশি পান। তবে ভারতে মজুরি নির্ধারণের ক্ষেত্রে রাজ্য, কাজের ধরন ও শ্রমিকের দক্ষতা বিবেচনায় নেওয়া হয়।

পাকিস্তান: মাসে ১৪৫ ডলার

পাকিস্তানে পোশাকশ্রমিকদের মাসিক ন্যূনতম মজুরি প্রায় ১৪৫ ডলার। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ১৭ হাজার ৯৮০ টাকা। বাংলাদেশের নতুন মজুরির তুলনায় দেশটির শ্রমিকেরা মাসে প্রায় ৮ ডলার বেশি পান। তবে দেশটির সব অঞ্চলের শ্রমিক একই হারে বেতন পান না।

শ্রীলঙ্কা: মাসে ৯০ ডলার

আলোচনায় থাকা দেশগুলোর মধ্যে শ্রীলঙ্কায় পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি সবচেয়ে কম। দেশটিতে মাসিক মজুরি প্রায় ৯০ ডলার। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ১১ হাজার ১৬০ টাকা। অর্থাৎ বাংলাদেশের নতুন মজুরির তুলনায় শ্রীলঙ্কার শ্রমিকেরা মাসে প্রায় ৪৭ ডলার কম পান।

ভিয়েতনাম: মাসে ১৭৫ ডলার

বাংলাদেশের অন্যতম বড় প্রতিযোগী ভিয়েতনামে পোশাকশ্রমিকদের মাসিক ন্যূনতম মজুরি প্রায় ১৭৫ ডলার। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ২১ হাজার ৭০০ টাকা। বাংলাদেশের তুলনায় দেশটির শ্রমিকেরা মাসে প্রায় ৩৮ ডলার বেশি পান।

ভিয়েতনামে অঞ্চলভেদে চার স্তরে ন্যূনতম মজুরি নির্ধারণ করা হয়। ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর সরকারি কাঠামো অনুযায়ী, অঞ্চলভেদে মাসিক ন্যূনতম মজুরি ১৪০ থেকে প্রায় ২০২ ডলার।

ইন্দোনেশিয়া: মাসে ২২২ ডলার

ইন্দোনেশিয়ায় পোশাকশ্রমিকদের মাসিক ন্যূনতম মজুরি প্রায় ২২২ ডলার। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ২৭ হাজার ৫২৮ টাকা। বাংলাদেশের নতুন মজুরির তুলনায় দেশটির শ্রমিকেরা মাসে প্রায় ৮৫ ডলার বেশি পান।

জাতীয় থেকে আরও

পুষ্টিতে শক্তিশালী প্রজন্মের উদ্ভাবনী শক্তিও বেশি বিকশিত হয়: প্রধানমন্ত্রী পুষ্টিতে শক্তিশালী প্রজন্মের উদ্ভাবনী শক্তিও বেশি বিকশিত হয়: প্রধানমন্ত্রীযে প্রজন্ম পুষ্টিগত দিক থেকে শক্তিশালী, তাদের উদ্ভাবনী শক্তিও বেশি বিকশিত হয় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, দেশের… ২ ঘণ্টা আগে বাবার মৃত্যুর পর তার রেখে যাওয়া জমি ছেলে-মেয়ে-স্ত্রী কে কত পাবেন বাবার মৃত্যুর পর তার রেখে যাওয়া জমি ছেলে-মেয়ে-স্ত্রী কে কত পাবেনবাবার মৃত্যুর পর অনেক পরিবারে সম্পত্তির ভাগ-বণ্টন নিয়ে জটিলতা দেখা দেয়। বিশেষ করে ছেলে ও মেয়ের মধ্যে সম্পত্তির ভাগ কত হবে, স্ত্রী কতটুকু… ৪ ঘণ্টা আগে আজ শুরু জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আজ শুরু জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রীরপ্তানির বাজার সম্প্রসারণ ও প্রাণিসম্পদ খাতকে আরও সমৃদ্ধ করার লক্ষ্য নিয়ে আজ বৃহস্পতিবার শুরু হচ্ছে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬।… ৫ ঘণ্টা আগে আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল থেকে টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে ঢাকার কলাতিয়া এলাকার ২৬টি… ৫ ঘণ্টা আগে

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

পোশাকশ্রমিকদের মজুরি কোন দেশে কত

২৬ নভেম্বর ২০২৬, ২:১৩ পিএম · জাতীয়

বাংলাদেশে তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি ১২ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ১৭ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন মজুরি কাঠামোয় শ্রমিকদের বেতন বাড়লেও আন্তর্জাতিক প্রতিযোগী দেশগুলোর তুলনায় বাংলাদেশের অবস্থান নিয়ে আলোচনা শুরু হয়েছে।

ফটোকার্ড

পোশাকশ্রমিকদের মজুরি কোন দেশে কত

পোশাকশ্রমিকদের মজুরি
কোন দেশে কত

পোশাকশ্রমিকদের মজুরি
কোন দেশে কত

শিরোনাম
নিজ বাড়ির আঙিনা থেকে শিশুর লাশ উদ্ধারপোশাকশ্রমিকদের মজুরি কোন দেশে কতপ্রতিবেশী প্রায় সব দেশের সঙ্গেই ভারতের সম্পর্ক খারাপ: তথ্যমন্ত্রীজনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর হবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রীঢাকার সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণগ্রেপ্তারি পরোয়ানা নিয়ে আমার দেশ পত্রিকার সম্পাদকের বাসায় পুলিশকলকাতায় হত্যার শিকার সাবেক এমপি আনারের মেয়ে ডরিন গ্রেপ্তারজয়পুরহাটে মাশরুম চাষে নতুন সম্ভাবনা, কর্মসংস্থান তৈরি করতে চান উদ্যোক্তা পুষ্প৪১টি ‘স্বর্ণের বার’, পরীক্ষায় মিলল লোহাঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের চেষ্টা, ৩০ কারখানায় ছুটি