১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৪৩৬.৭৪ +৪৩.৯২ | DS30: ২,০৫৭.৪১ +৭.৯৪ | লেনদেন: ৬,৫৮৫.০৩ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৪৩৬.৭৪ +৪৩.৯২
আন্তর্জাতিক

ইমরান খানকে মুক্তি দিতে পাকিস্তানে গোপন আলোচনা?

ইমরান খানকে মুক্তি দিতে পাকিস্তানে গোপন আলোচনা?
সংগৃহীত

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও কিংবদন্তি ক্রিকেটার ইমরান খানের শারীরিক অবস্থার অবনতির পর তাকে চিকিৎসাজনিত কারণে কারাগার থেকে মুক্তি দেওয়ার বিষয়ে পর্দার আড়ালে আলোচনা চলছে বলে বিভিন্ন সূত্রে দাবি করা হয়েছে।

৭৩ বছর বয়সী ইমরান খান গত প্রায় তিন বছর ধরে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দী রয়েছেন। তার পরিবারের অভিযোগ, দীর্ঘদিন ধরে তাকে আত্মীয়স্বজন ও আইনজীবীদের সঙ্গে নিয়মিত যোগাযোগের সুযোগ দেওয়া হচ্ছে না। সাম্প্রতিক সময়ে চোখের অস্ত্রোপচারের পর তার শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে বলেও তারা দাবি করেছেন।

ইমরানের দুই ছেলে সুলাইমান খান ও কাসিম খান এক বিবৃতিতে বলেন, তাদের বাবাকে দীর্ঘদিন ধরে বাইরের পৃথিবী থেকে বিচ্ছিন্ন রাখা হয়েছে। একই সঙ্গে তার আন্তর্জাতিক গণমাধ্যমবিষয়ক উপদেষ্টা সৈয়দ জুলফি বুখারিও চিকিৎসাজনিত কারণে তাকে মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছেন।

‘পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও কিংবদন্তি ক্রিকেটার ইমরান খানের শারীরিক অবস্থার অবনতির পর তাকে চিকিৎসাজনিত কারণে কারাগার থেকে মুক্তি দেওয়ার বিষয়ে পর্দার আড়ালে আলোচনা চলছে বলে বিভিন্ন সূত্রে দাবি করা হয়েছে।’

— জি বাংলা ডেস্ক

প্রতিবেদনে বলা হয়েছে, অতীতে সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার সুযোগ পেয়েছিলেন। তবে ইমরান খানের ক্ষেত্রে দেশত্যাগ, রাজনীতি থেকে দূরে থাকা এবং প্রকাশ্যে নীরব থাকার মতো শর্ত আরোপ করা হতে পারে বলে আলোচনা রয়েছে।

আরও পড়ুন সুপারশপের ফ্রিজ হ্যাকের ঘটনায় ইরানকে দায়ী করল ফ্রান্স সুপারশপের ফ্রিজ হ্যাকের ঘটনায় ইরানকে দায়ী করল ফ্রান্স আন্তর্জাতিক ১৯ ঘণ্টা আগে

বিশ্লেষকদের মতে, ইমরান খান আপসহীন রাজনৈতিক অবস্থানের জন্য পরিচিত হওয়ায় তিনি এমন শর্ত সহজে মেনে নাও নিতে পারেন।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও কিংবদন্তি ক্রিকেটার ইমরান খানের শারীরিক অবস্থার অবনতির পর তাকে চিকিৎসাজনিত কারণে কারাগার থেকে মুক্তি দেওয়ার বিষয়ে পর্দার আড়ালে…
  • ৭৩ বছর বয়সী ইমরান খান গত প্রায় তিন বছর ধরে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দী রয়েছেন।
  • ইমরানের দুই ছেলে সুলাইমান খান ও কাসিম খান এক বিবৃতিতে বলেন, তাদের বাবাকে দীর্ঘদিন ধরে বাইরের পৃথিবী থেকে বিচ্ছিন্ন রাখা হয়েছে।
  • প্রতিবেদনে বলা হয়েছে, অতীতে সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার সুযোগ পেয়েছিলেন।

উল্লেখ্য, ২০১৮ সালে প্রধানমন্ত্রী হওয়ার পর ২০২২ সালে অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত হন ইমরান খান। এরপর থেকে তার বিরুদ্ধে একাধিক মামলা হয় এবং তিনি কারাবন্দী রয়েছেন।

অন্যদিকে, পাকিস্তানের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তালাল চৌধুরী এসব জল্পনা উড়িয়ে দিয়ে বলেছেন, ইমরান খানের মামলাগুলোর নিষ্পত্তি আদালতের মাধ্যমেই হবে এবং চিকিৎসাজনিত কারণে তাকে জামিন দেওয়ার কোনো যৌক্তিকতা নেই।

দ্রষ্টব্য: ইমরান খানকে মুক্তি দেওয়ার বিষয়ে এখন পর্যন্ত পাকিস্তান সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি। প্রতিবেদনে উল্লেখিত তথ্য বিভিন্ন সূত্র ও সংশ্লিষ্ট ব্যক্তিদের দাবির ভিত্তিতে প্রকাশিত।

আন্তর্জাতিক থেকে আরও

এনভিডিয়ার প্রধানের সঙ্গে প্রেমের সম্পর্ক, কে এই অ্যালিস হুয়াং? এনভিডিয়ার প্রধানের সঙ্গে প্রেমের সম্পর্ক, কে এই অ্যালিস হুয়াং?বিশ্বের শীর্ষস্থানীয় চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াংয়ের সঙ্গে প্রেমের সম্পর্কের অভিযোগে… ১ দিন আগে চীনে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত অন্তত ১৪ চীনে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত অন্তত ১৪চীনের উত্তরাঞ্চলীয় শানসি প্রদেশের তাইইউয়ান শহরে একটি আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে।… ১ দিন আগে বাংলাদেশিরা ‘ওৎ’ পেতে বসে আছে: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু বাংলাদেশিরা ‘ওৎ’ পেতে বসে আছে: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দুবাংলাদেশ থেকে অনুপ্রবেশের অভিযোগ তুলে সীমান্তরক্ষী বাহিনীকে (বিএসএফ) সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু… ১ দিন আগে সেনেগালে অভিবাসীবাহী নৌকাডুবিতে ৩৫ জনের মৃত্যু সেনেগালে অভিবাসীবাহী নৌকাডুবিতে ৩৫ জনের মৃত্যুপশ্চিম আফ্রিকার দেশ সেনেগালের উত্তর-পশ্চিম উপকূলে অভিবাসীবাহী একটি ছোট নৌকা ডুবে অন্তত ৩৫ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এখনো অনেকে নিখোঁজ… ১ দিন আগে

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

ইমরান খানকে মুক্তি দিতে পাকিস্তানে গোপন আলোচনা?

৩ আগস্ট ২০২৬, ১০:৩৫ এএম · আন্তর্জাতিক

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও কিংবদন্তি ক্রিকেটার ইমরান খানের শারীরিক অবস্থার অবনতির পর তাকে চিকিৎসাজনিত কারণে কারাগার থেকে মুক্তি দেওয়ার বিষয়ে পর্দার আড়ালে আলোচনা চলছে বলে বিভিন্ন সূত্রে দাবি করা হয়েছে।

ফটোকার্ড

ইমরান খানকে মুক্তি দিতে পাকিস্তানে গোপন আলোচনা?

ইমরান খানকে মুক্তি দিতে পাকিস্তানে গোপন আলোচনা?

ইমরান খানকে মুক্তি দিতে পাকিস্তানে গোপন আলোচনা?

শিরোনাম