১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৩৯২.৮২ -৯.৮৬ | DS30: ২,০৪৯.৪৬ -৮.৯১ | লেনদেন: ৬,৫৪৭.০৭ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৩৯২.৮২ -৯.৮৬
আন্তর্জাতিক

সেনেগালে অভিবাসীবাহী নৌকাডুবিতে ৩৫ জনের মৃত্যু

সেনেগালে অভিবাসীবাহী নৌকাডুবিতে ৩৫ জনের মৃত্যু
সেনেগালের উত্তর-পশ্চিম উপকূলে অভিবাসীবাহী একটি ছোট নৌকা ডুবে গেছে সংগৃহীত

পশ্চিম আফ্রিকার দেশ সেনেগালের উত্তর-পশ্চিম উপকূলে অভিবাসীবাহী একটি ছোট নৌকা ডুবে অন্তত ৩৫ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এখনো অনেকে নিখোঁজ রয়েছেন। নৌকাটিতে থাকা একজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

রোববার (৮ নভেম্বর) ফরাসি বার্তা সংস্থা এএফপিকে এ তথ্য জানিয়েছে দেশটির জরুরি সেবা বিভাগ।

প্রাথমিকভাবে সেনেগালের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল, নৌকাডুবির ঘটনায় ২১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং একজনকে জীবিত পাওয়া গেছে। তবে উদ্ধার অভিযান চলমান থাকায় হতাহতের সংখ্যা পরিবর্তিত হতে পারে বলে জানানো হয়।

‘সেনেগালের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা আশঙ্কা প্রকাশ করে বলেন, ‘দুর্ভাগ্যজনকভাবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।’ গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ডাকার ও দেশটির উত্তরাঞ্চলীয় শহর সেন্ট লুইসের মধ্যবর্তী কেবেমের এলাকায় লুমপুল বালিয়াড়ির কাছে শনিবার নৌকাটি ডু…’

— আন্তর্জাতিক ডেস্ক

পরে রোববার সেনেগালের সংবাদ সংস্থা এপিএস জানায়, মৃতের সংখ্যা বেড়ে অন্তত ৩৪ জনে দাঁড়িয়েছে। মানবাধিকার সংগঠন অ্যাকশন ফর হিউম্যান রাইটস অ্যান্ড ফ্রেন্ডশিপও (এডিএইচএ) এ তথ্য নিশ্চিত করে।

আরও পড়ুন সৌদিতে হজ সম্মেলন শুরু, বাংলাদেশের নেতৃত্বে ধর্মমন্ত্রী কায়কোবাদ সৌদিতে হজ সম্মেলন শুরু, বাংলাদেশের নেতৃত্বে ধর্মমন্ত্রী কায়কোবাদ আন্তর্জাতিক ৮ ঘণ্টা আগে

রোববার রাতে জরুরি সেবা বিভাগ জানায়, মৃতের সংখ্যা বেড়ে অন্তত ৩৫ জন হয়েছে। জীবিত উদ্ধার হওয়া ব্যক্তির সংখ্যা একজনই। কর্তৃপক্ষ জানায়, শুক্রবার থেকে উদ্ধার অভিযান চলার সঙ্গে হতাহতের হিসাব পরিবর্তিত হচ্ছে।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • পশ্চিম আফ্রিকার দেশ সেনেগালের উত্তর-পশ্চিম উপকূলে অভিবাসীবাহী একটি ছোট নৌকা ডুবে অন্তত ৩৫ জনের মৃত্যু হয়েছে।
  • রোববার (৮ নভেম্বর) ফরাসি বার্তা সংস্থা এএফপিকে এ তথ্য জানিয়েছে দেশটির জরুরি সেবা বিভাগ।
  • প্রাথমিকভাবে সেনেগালের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল, নৌকাডুবির ঘটনায় ২১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং একজনকে জীবিত পাওয়া গেছে।
  • পরে রোববার সেনেগালের সংবাদ সংস্থা এপিএস জানায়, মৃতের সংখ্যা বেড়ে অন্তত ৩৪ জনে দাঁড়িয়েছে।

সেনেগালের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা আশঙ্কা প্রকাশ করে বলেন, ‘দুর্ভাগ্যজনকভাবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।’

গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ডাকার ও দেশটির উত্তরাঞ্চলীয় শহর সেন্ট লুইসের মধ্যবর্তী কেবেমের এলাকায় লুমপুল বালিয়াড়ির কাছে শনিবার নৌকাটি ডুবে যায়। তবে সেনেগালের অভিবাসীবিষয়ক প্রধান সহায়তা সংগঠন বোজা ফিইয়ের প্রতিষ্ঠাতা সালিউ দিয়ুফ এএফপিকে জানিয়েছেন, দুর্ঘটনাটি ঘটেছে শুক্রবার।

নৌকাটিতে কোন কোন দেশের নাগরিক ছিলেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে শনিবার যাঁদের মরদেহ উদ্ধার করা হয়েছে, তাঁরা সবাই সেনেগালের নাগরিক বলে জানিয়েছেন দিয়ুফ।

এদিকে সেনেগালের প্রেসিডেন্ট বাসিরু দিয়োমায়ে ফায়ে রোববার ফেসবুকে দেওয়া এক পোস্টে বলেন, নিখোঁজ ব্যক্তিদের সন্ধান, জীবিত উদ্ধার হওয়া ব্যক্তির চিকিৎসা এবং নিহতদের পরিবারের পাশে দাঁড়াতে রাষ্ট্রের সব কর্তৃপক্ষ ও সম্পদ নিয়োজিত করা হয়েছে।

আন্তর্জাতিক থেকে আরও

বাংলাদেশিরা ‘ওৎ’ পেতে বসে আছে: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু বাংলাদেশিরা ‘ওৎ’ পেতে বসে আছে: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দুবাংলাদেশ থেকে অনুপ্রবেশের অভিযোগ তুলে সীমান্তরক্ষী বাহিনীকে (বিএসএফ) সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু… ৯ ঘণ্টা আগে শিশুর ভিডিও পোস্ট করায় প্রবাসীর কারাদণ্ড, পরে আমিরাত থেকে বহিষ্কার শিশুর ভিডিও পোস্ট করায় প্রবাসীর কারাদণ্ড, পরে আমিরাত থেকে বহিষ্কারসংযুক্ত আরব আমিরাতে পাঁচ বছর বয়সী এক শিশুর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার দায়ে এক প্রবাসী নারীকে এক মাসের কারাদণ্ড দিয়েছেন… ৯ ঘণ্টা আগে ইরান যুদ্ধ- ইসরাইলপ্রীতি মনোভাবেই নির্বাচনে হার, স্বীকারোক্তি ট্রাম্পের ইরান যুদ্ধ- ইসরাইলপ্রীতি মনোভাবেই নির্বাচনে হার, স্বীকারোক্তি ট্রাম্পেরযুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির পরাজয়ের পেছনে ইরানের সঙ্গে যুদ্ধ, জ্বালানির মূল্যবৃদ্ধি এবং মার্কিনিদের ইসরাইলবিরোধী… ১০ ঘণ্টা আগে মিসরে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে নিহত ৭ মিসরে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে নিহত ৭মিসরের রাজধানী কায়রোর দক্ষিণাঞ্চলে দুটি ট্রেনের সংঘর্ষে অন্তত সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১১২ জন। নিহত ব্যক্তিদের মধ্যে… ১০ ঘণ্টা আগে

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

সেনেগালে অভিবাসীবাহী নৌকাডুবিতে ৩৫ জনের মৃত্যু

৯ নভেম্বর ২০২৬, ১২:০২ পিএম · আন্তর্জাতিক

পশ্চিম আফ্রিকার দেশ সেনেগালের উত্তর-পশ্চিম উপকূলে অভিবাসীবাহী একটি ছোট নৌকা ডুবে অন্তত ৩৫ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এখনো অনেকে নিখোঁজ রয়েছেন। নৌকাটিতে থাকা একজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

ফটোকার্ড

সেনেগালে অভিবাসীবাহী নৌকাডুবিতে ৩৫ জনের মৃত্যু

সেনেগালে অভিবাসীবাহী নৌকাডুবিতে
৩৫ জনের মৃত্যু

সেনেগালে অভিবাসীবাহী নৌকাডুবিতে
৩৫ জনের মৃত্যু

শিরোনাম