১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৩৯২.৮২ -৯.৮৬ | DS30: ২,০৪৯.৪৬ -৮.৯১ | লেনদেন: ৬,৫৪৭.০৭ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৩৯২.৮২ -৯.৮৬
আন্তর্জাতিক

চীনে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত অন্তত ১৪

চীনে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত অন্তত ১৪
চীনের শানসি প্রদেশের তাইইউয়ান শহরের ইংজে জেলায় একটি বহুতল অ্যাপার্টমেন্ট ভবনে লাগা অগ্নিকাণ্ডের ঘটনায় জরুরি পরিষেবা ও অগ্নিনির্বাপক উদ্ধারকারী যানবাহনগুলো ঘটনাস্থলে পৌঁছাচ্ছে সংগৃহীত

চীনের উত্তরাঞ্চলীয় শানসি প্রদেশের তাইইউয়ান শহরে একটি আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে। সোমবার (৯ নভেম্বর) সকালে রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিনহুয়া জানিয়েছে, নিহতের সংখ্যা পাঁচ থেকে বেড়ে ১৪ জনে দাঁড়িয়েছে।

সিনহুয়ার প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় রোববার বিকেল ৫টার দিকে (জিএমটি ০৯০০) ভবনটিতে আগুনের সূত্রপাত হয়। পরে দগ্ধ ও আহত ৩৮ জনকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়। তাঁদের মধ্যে প্রথমে পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গেলেও সোমবার সকালে নিহতের সংখ্যা বেড়ে ১৪ জনে দাঁড়ায়।

রোববারই আগুন নিয়ন্ত্রণে আনা হয়। একই সঙ্গে ভবনটিতে উদ্ধার ও তল্লাশি অভিযানও সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে সিনহুয়া। তবে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এখনো জানা যায়নি। বিষয়টি তদন্তাধীন রয়েছে।

‘গত বছরের নভেম্বরে হংকংয়ে কয়েকটি বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬৮ জন নিহত হওয়ার পর চীনে উঁচু ভবনগুলোর অগ্নিঝুঁকি কমাতে বিশেষ অভিযান শুরু করা হয়।’

— আন্তর্জাতিক ডেস্ক

চীনে ভবন ও শিল্পকারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা প্রায়ই ঘটে। ভবন নির্মাণবিধি যথাযথভাবে অনুসরণ না করা এবং কর্মক্ষেত্রে নিরাপত্তাব্যবস্থার ঘাটতিকে এ ধরনের দুর্ঘটনার অন্যতম কারণ হিসেবে উল্লেখ করা হয়।

আরও পড়ুন সৌদিতে হজ সম্মেলন শুরু, বাংলাদেশের নেতৃত্বে ধর্মমন্ত্রী কায়কোবাদ সৌদিতে হজ সম্মেলন শুরু, বাংলাদেশের নেতৃত্বে ধর্মমন্ত্রী কায়কোবাদ আন্তর্জাতিক ৮ ঘণ্টা আগে

গত বছরের নভেম্বরে হংকংয়ে কয়েকটি বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬৮ জন নিহত হওয়ার পর চীনে উঁচু ভবনগুলোর অগ্নিঝুঁকি কমাতে বিশেষ অভিযান শুরু করা হয়।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • চীনের উত্তরাঞ্চলীয় শানসি প্রদেশের তাইইউয়ান শহরে একটি আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৪ জন নিহত হয়েছেন।
  • সিনহুয়ার প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় রোববার বিকেল ৫টার দিকে (জিএমটি ০৯০০) ভবনটিতে আগুনের সূত্রপাত হয়।
  • রোববারই আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
  • চীনে ভবন ও শিল্পকারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা প্রায়ই ঘটে।

এর এক মাস পর দক্ষিণ চীনের গুয়াংডং প্রদেশের একটি আবাসিক ভবনে আগুন লেগে ১২ জনের মৃত্যু হয়। এ ছাড়া গত জুলাইয়ে পূর্ব চীনের একটি জুতার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২৮ জন নিহত হন।

সাম্প্রতিক এসব অগ্নিকাণ্ড চীনে ভবন ও শিল্পকারখানার অগ্নিনিরাপত্তাব্যবস্থা নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে।

আন্তর্জাতিক থেকে আরও

সেনেগালে অভিবাসীবাহী নৌকাডুবিতে ৩৫ জনের মৃত্যু সেনেগালে অভিবাসীবাহী নৌকাডুবিতে ৩৫ জনের মৃত্যুপশ্চিম আফ্রিকার দেশ সেনেগালের উত্তর-পশ্চিম উপকূলে অভিবাসীবাহী একটি ছোট নৌকা ডুবে অন্তত ৩৫ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এখনো অনেকে নিখোঁজ… ৯ ঘণ্টা আগে শিশুর ভিডিও পোস্ট করায় প্রবাসীর কারাদণ্ড, পরে আমিরাত থেকে বহিষ্কার শিশুর ভিডিও পোস্ট করায় প্রবাসীর কারাদণ্ড, পরে আমিরাত থেকে বহিষ্কারসংযুক্ত আরব আমিরাতে পাঁচ বছর বয়সী এক শিশুর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার দায়ে এক প্রবাসী নারীকে এক মাসের কারাদণ্ড দিয়েছেন… ৯ ঘণ্টা আগে ইরান যুদ্ধ- ইসরাইলপ্রীতি মনোভাবেই নির্বাচনে হার, স্বীকারোক্তি ট্রাম্পের ইরান যুদ্ধ- ইসরাইলপ্রীতি মনোভাবেই নির্বাচনে হার, স্বীকারোক্তি ট্রাম্পেরযুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির পরাজয়ের পেছনে ইরানের সঙ্গে যুদ্ধ, জ্বালানির মূল্যবৃদ্ধি এবং মার্কিনিদের ইসরাইলবিরোধী… ১০ ঘণ্টা আগে মিসরে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে নিহত ৭ মিসরে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে নিহত ৭মিসরের রাজধানী কায়রোর দক্ষিণাঞ্চলে দুটি ট্রেনের সংঘর্ষে অন্তত সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১১২ জন। নিহত ব্যক্তিদের মধ্যে… ১০ ঘণ্টা আগে

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

চীনে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত অন্তত ১৪

৯ নভেম্বর ২০২৬, ১২:২৩ পিএম · আন্তর্জাতিক

চীনের উত্তরাঞ্চলীয় শানসি প্রদেশের তাইইউয়ান শহরে একটি আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে। সোমবার (৯ নভেম্বর) সকালে রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিনহুয়া জানিয়েছে, নিহতের সংখ্যা পাঁচ থেকে বেড়ে ১৪ জনে দাঁড়িয়েছে।

ফটোকার্ড

চীনে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত অন্তত ১৪

চীনে আবাসিক ভবনে ভয়াবহ আগুন
নিহত অন্তত ১৪

চীনে আবাসিক ভবনে ভয়াবহ আগুন
নিহত অন্তত ১৪

শিরোনাম