১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৩৯২.৮২ -৯.৮৬ | DS30: ২,০৪৯.৪৬ -৮.৯১ | লেনদেন: ৬,৫৪৭.০৭ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৩৯২.৮২ -৯.৮৬
আন্তর্জাতিক

বাংলাদেশিরা ‘ওৎ’ পেতে বসে আছে: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু

বাংলাদেশিরা ‘ওৎ’ পেতে বসে আছে: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু
সংগৃহীত

বাংলাদেশ থেকে অনুপ্রবেশের অভিযোগ তুলে সীমান্তরক্ষী বাহিনীকে (বিএসএফ) সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, বাংলাদেশের সীমান্তবর্তী এলাকায় অনুপ্রবেশকারীরা সুযোগের অপেক্ষায় ওত পেতে আছে। বিএসএফের নজরদারিতে সামান্য ঘাটতি দেখা দিলেই তারা ভারতে ঢোকার চেষ্টা করে।

রোববার (৮ নভেম্বর) ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার হিঙ্গলগঞ্জে বিএসএফের ৭৪তম ব্যাটালিয়নের ক্যাম্প পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন তিনি। এ সময় ইছামতী নদীতে বিএসএফের একটি দ্রুতগতির নৌযানে চড়েও সীমান্ত পরিস্থিতি পর্যবেক্ষণ করেন মুখ্যমন্ত্রী।

শুভেন্দু অধিকারী বলেন, সীমান্তের শেষ ভাসমান নিরাপত্তাচৌকিতে গিয়ে দূরবীন দিয়ে বাংলাদেশের দিক পর্যবেক্ষণ করেছেন তিনি। সেখানে কাউকে দেখা না গেলেও অনুপ্রবেশকারীরা ওত পেতে আছে বলে তাঁর দাবি। বিএসএফের নজরদারিতে সামান্য সুযোগ পেলেই তারা সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের অপেক্ষায় থাকে।

‘বাংলাদেশ থেকে অনুপ্রবেশের অভিযোগ তুলে সীমান্তরক্ষী বাহিনীকে (বিএসএফ) সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।’

— আন্তর্জাতিক ডেস্ক

তিনি আরও বলেন, বিএসএফ ও পুলিশের যৌথ অভিযানে ইতোমধ্যে কয়েক লাখ অনুপ্রবেশকারীকে তাড়িয়ে দেওয়া হয়েছে। সীমান্তে একজন অনুপ্রবেশকারীকেও থাকতে দেওয়া হবে না। তাদের শনাক্ত করে বের করে দিতে অভিযান চলবে।

আরও পড়ুন সৌদিতে হজ সম্মেলন শুরু, বাংলাদেশের নেতৃত্বে ধর্মমন্ত্রী কায়কোবাদ সৌদিতে হজ সম্মেলন শুরু, বাংলাদেশের নেতৃত্বে ধর্মমন্ত্রী কায়কোবাদ আন্তর্জাতিক ৮ ঘণ্টা আগে

মুখ্যমন্ত্রী জানান, সীমান্তের ১৫ কিলোমিটার এলাকাজুড়ে তল্লাশি অভিযান চলছে। অনুপ্রবেশকারীদের শনাক্ত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। এ বিষয়ে তাঁর কাছে সুনির্দিষ্ট তথ্যও রয়েছে বলে দাবি করেন তিনি।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • বাংলাদেশ থেকে অনুপ্রবেশের অভিযোগ তুলে সীমান্তরক্ষী বাহিনীকে (বিএসএফ) সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
  • রোববার (৮ নভেম্বর) ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার হিঙ্গলগঞ্জে বিএসএফের ৭৪তম ব্যাটালিয়নের ক্যাম্প পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন তিনি।
  • শুভেন্দু অধিকারী বলেন, সীমান্তের শেষ ভাসমান নিরাপত্তাচৌকিতে গিয়ে দূরবীন দিয়ে বাংলাদেশের দিক পর্যবেক্ষণ করেছেন তিনি।
  • তিনি আরও বলেন, বিএসএফ ও পুলিশের যৌথ অভিযানে ইতোমধ্যে কয়েক লাখ অনুপ্রবেশকারীকে তাড়িয়ে দেওয়া হয়েছে।

এদিকে শুভেন্দুর বক্তব্যের সমালোচনা করেছেন তৃণমূল কংগ্রেসের নেতা কুণাল ঘোষ। তিনি বলেন, বিএসএফ কেন্দ্রীয় সরকার ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন। সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার দায়িত্বও কেন্দ্রীয় সরকারের।

কুণাল ঘোষ প্রশ্ন তোলেন, ২০১৪ সাল থেকে কেন্দ্রে বিজেপি ক্ষমতায় থাকার পরও ত্রিপুরায় কীভাবে অবৈধ অনুপ্রবেশ ও রোহিঙ্গাদের প্রবেশ ঘটছে? সেখানে বিজেপির সরকার থাকা সত্ত্বেও এমন ঘটনা ঘটলে এর দায় কার? শুধু পশ্চিমবঙ্গকে দায়ী করা কতটা যুক্তিসংগত, সেই প্রশ্নও তোলেন তিনি।

তিনি আরও বলেন, বিএসএফ সদস্যদের প্রতি সব সময় সম্মান দেখিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ, তাঁরাও দেশের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত।

সূত্র: এনডিটিভি।

আন্তর্জাতিক থেকে আরও

সেনেগালে অভিবাসীবাহী নৌকাডুবিতে ৩৫ জনের মৃত্যু সেনেগালে অভিবাসীবাহী নৌকাডুবিতে ৩৫ জনের মৃত্যুপশ্চিম আফ্রিকার দেশ সেনেগালের উত্তর-পশ্চিম উপকূলে অভিবাসীবাহী একটি ছোট নৌকা ডুবে অন্তত ৩৫ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এখনো অনেকে নিখোঁজ… ৯ ঘণ্টা আগে শিশুর ভিডিও পোস্ট করায় প্রবাসীর কারাদণ্ড, পরে আমিরাত থেকে বহিষ্কার শিশুর ভিডিও পোস্ট করায় প্রবাসীর কারাদণ্ড, পরে আমিরাত থেকে বহিষ্কারসংযুক্ত আরব আমিরাতে পাঁচ বছর বয়সী এক শিশুর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার দায়ে এক প্রবাসী নারীকে এক মাসের কারাদণ্ড দিয়েছেন… ৯ ঘণ্টা আগে ইরান যুদ্ধ- ইসরাইলপ্রীতি মনোভাবেই নির্বাচনে হার, স্বীকারোক্তি ট্রাম্পের ইরান যুদ্ধ- ইসরাইলপ্রীতি মনোভাবেই নির্বাচনে হার, স্বীকারোক্তি ট্রাম্পেরযুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির পরাজয়ের পেছনে ইরানের সঙ্গে যুদ্ধ, জ্বালানির মূল্যবৃদ্ধি এবং মার্কিনিদের ইসরাইলবিরোধী… ১০ ঘণ্টা আগে মিসরে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে নিহত ৭ মিসরে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে নিহত ৭মিসরের রাজধানী কায়রোর দক্ষিণাঞ্চলে দুটি ট্রেনের সংঘর্ষে অন্তত সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১১২ জন। নিহত ব্যক্তিদের মধ্যে… ১০ ঘণ্টা আগে

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

বাংলাদেশিরা ‘ওৎ’ পেতে বসে আছে: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু

৯ নভেম্বর ২০২৬, ১২:০৯ পিএম · আন্তর্জাতিক

বাংলাদেশ থেকে অনুপ্রবেশের অভিযোগ তুলে সীমান্তরক্ষী বাহিনীকে (বিএসএফ) সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, বাংলাদেশের সীমান্তবর্তী এলাকায় অনুপ্রবেশকারীরা সুযোগের অপেক্ষায় ওত পেতে আছে। বিএসএফের নজরদারিতে সামান্য ঘাটতি দেখা দিলেই তারা ভারতে ঢোকার চেষ্টা করে।

ফটোকার্ড

বাংলাদেশিরা ‘ওৎ’ পেতে বসে আছে: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু

বাংলাদেশিরা ‘ওৎ’ পেতে বসে আছে
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু

বাংলাদেশিরা ‘ওৎ’ পেতে বসে আছে
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু

শিরোনাম