খালেদা জিয়ার হাতে আমার দেশ পত্রিকা, এনসিপি নেতার প্রচারিত ছবিটি এআই
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্যসচিব জয়নাল আবেদীন শিশিরের বিরুদ্ধে বিএনপির প্রয়াত চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার একটি এআই-সম্পাদিত ছবি প্রচারের অভিযোগ উঠেছে।
রোববার (১ নভেম্বর) নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে ছবিটি পোস্ট করেন শিশির।
পোস্ট করা ছবির ডান পাশে প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী রাশেদ খানকে দৈনিক আমার দেশ পত্রিকার একটি কপি ছিঁড়তে দেখা যায়। অন্যদিকে, ছবির বাম পাশে খালেদা জিয়াকে একটি সমাবেশে দৈনিক আমার দেশ পত্রিকার কপি হাতে উঁচু করে প্রদর্শন করতে দেখা যায়।
‘তবে সংবাদমাধ্যমে প্রকাশিত ছবি ও প্রতিবেদন থেকে জানা যায়, খালেদা জিয়া বিভিন্ন সময়ে সমাবেশে দৈনিক আমার দেশ, প্রথম আলোসহ বিভিন্ন সংবাদমাধ্যমের কপি হাতে নিয়ে জনতার উদ্দেশে প্রদর্শন করে বক্তব্য দিয়েছিলেন।’
— জি বাংলা ডেস্ক
ফ্যাক্টচেকিং মাধ্যম দ্য ডিসেন্টের অনুসন্ধানে জানা গেছে, খালেদা জিয়ার ছবিটি এআইয়ের মাধ্যমে সম্পাদনা করা হয়েছে। ডয়চে ভেলের ২০১৮ সালের আগস্টে প্রকাশিত খালেদা জিয়ার একটি ছবিতে সম্পাদনার মাধ্যমে তাঁর হাতে পত্রিকার কপি যুক্ত করা হয়েছে।
আরও পড়ুন
সেই ছাত্রদল সভাপতি বললেন- মানুষ কি বিয়ে করবে না, বাচ্চাকাচ্চা হবে না?
তবে সংবাদমাধ্যমে প্রকাশিত ছবি ও প্রতিবেদন থেকে জানা যায়, খালেদা জিয়া বিভিন্ন সময়ে সমাবেশে দৈনিক আমার দেশ, প্রথম আলোসহ বিভিন্ন সংবাদমাধ্যমের কপি হাতে নিয়ে জনতার উদ্দেশে প্রদর্শন করে বক্তব্য দিয়েছিলেন। এ বিষয়ে ২০১১ সালের ১ অক্টোবর বিডিনিউজ২৪ এবং ২০২২ সালের ১০ মে বিবিসি বাংলায় প্রকাশিত প্রতিবেদন উল্লেখ করা হয়েছে।
মূল বিষয়গুলি
- জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্যসচিব জয়নাল আবেদীন শিশিরের বিরুদ্ধে বিএনপির প্রয়াত চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার একটি এআই-সম্পাদিত ছবি প…
- রোববার (১ নভেম্বর) নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে ছবিটি পোস্ট করেন শিশির।
- পোস্ট করা ছবির ডান পাশে প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী রাশেদ খানকে দৈনিক আমার দেশ পত্রিকার একটি কপি ছিঁড়তে দেখা যায়।
- ফ্যাক্টচেকিং মাধ্যম দ্য ডিসেন্টের অনুসন্ধানে জানা গেছে, খালেদা জিয়ার ছবিটি এআইয়ের মাধ্যমে সম্পাদনা করা হয়েছে।






মন্তব্য (৩)
ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।
দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।
সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।