১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৩৮৫.১৫ -৩২.২৯ | DS30: ২,০৬৮.৪৩ -১৮.৪৪ | লেনদেন: ৪,৮২১.৯৬ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৩৮৫.১৫ -৩২.২৯
রাজনীতি

সেই ছাত্রদল সভাপতি বললেন- মানুষ কি বিয়ে করবে না, বাচ্চাকাচ্চা হবে না?

সেই ছাত্রদল সভাপতি বললেন- মানুষ কি বিয়ে করবে না, বাচ্চাকাচ্চা হবে না?
ছবি : জি বাংলা নিউজ

চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সভাপতি শাহজাহান খানের ছেলের এইচএসসি পাসের খবর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। পরে সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়ে এ নিয়ে নানা প্রশ্ন ও সমালোচনা।

ছাত্রদলে তাঁর পদে থাকা, বিবাহিত জীবন ও সন্তানের বিষয়টি নিয়ে ওঠা প্রশ্নের জবাব দিয়েছেন শাহজাহান খান। এক সাংবাদিকের সঙ্গে কথোপকথনে তিনি প্রশ্ন করেন, ‘মানুষ কি বিয়ে-শাদি করবে না, বাচ্চাকাচ্চা হবে না?’

রোববার (১ নভেম্বর) ওই কথোপকথনে শাহজাহান খান বলেন, ‘আমার দল ১৭ বছর ক্ষমতায় ছিল না। ওই সময় সংগঠনে ছাত্রদল করার মতো কোনো মানুষ ছিল না? সে ক্ষেত্রে দল বিবেচনা করে আমাকে কমিটিতে জায়গা দিয়েছিল ১৮ সালে। কমিটি ভাঙা-গড়া দলের সিদ্ধান্ত। এটা কি আমার সিদ্ধান্ত?’

‘এক সাংবাদিকের সঙ্গে কথোপকথনে তিনি প্রশ্ন করেন, ‘মানুষ কি বিয়ে-শাদি করবে না, বাচ্চাকাচ্চা হবে না?’ রোববার (১ নভেম্বর) ওই কথোপকথনে শাহজাহান খান বলেন, ‘আমার দল ১৭ বছর ক্ষমতায় ছিল না।’

— জি বাংলা ডেস্ক

তিনি বলেন, ‘দল যখন মনে করবে, তখন কমিটি দেবে; দল যখন মনে করবে, তখন কমিটি ভেঙে দেবে। এটা দলের ইচ্ছা, তাই না? এখন এর মধ্যে বিয়ে-শাদি মানুষ করবে না? বাচ্চাকাচ্চা হবে না? একটা বাচ্চা যদি আমার ভালো কিছু করে, তার জন্য কি আমি মনের আকুতিটা জানাতে পারব না? এটা আসলে ত্রুটি না।’

আরও পড়ুন মিল্টনকে আহ্বায়ক করে ঢাকা উত্তর বিএনপির কমিটি মিল্টনকে আহ্বায়ক করে ঢাকা উত্তর বিএনপির কমিটি রাজনীতি ৫৬ মিনিট আগে

শাহজাহান খান আরও বলেন, ‘আমার বাচ্চা থাকতে পারে, আমি কি সেটা অস্বীকার করব? এখনো পর্যন্ত দল আমাকে ছাত্রদলে রেখেছে। দল আমাকে যোগ্য মনে করেছে বলেই রেখেছে। দল কি এসব জানে না? তারেক রহমানের কাছে, আমাদের চেয়ারম্যানের কাছে কি এসব প্রতিবেদন নেই?’

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সভাপতি শাহজাহান খানের ছেলের এইচএসসি পাসের খবর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়।
  • ছাত্রদলে তাঁর পদে থাকা, বিবাহিত জীবন ও সন্তানের বিষয়টি নিয়ে ওঠা প্রশ্নের জবাব দিয়েছেন শাহজাহান খান।
  • রোববার (১ নভেম্বর) ওই কথোপকথনে শাহজাহান খান বলেন, ‘আমার দল ১৭ বছর ক্ষমতায় ছিল না।
  • তিনি বলেন, ‘দল যখন মনে করবে, তখন কমিটি দেবে; দল যখন মনে করবে, তখন কমিটি ভেঙে দেবে।

তিনি বলেন, ‘আমাদের কমিটি যখন হয়েছে, তখন সবকিছু জেনেই কমিটি দেওয়া হয়েছে। সে সময় তো আমাদের বিবাহিত-অবিবাহিত হওয়াটা বিবেচ্য ছিল না, তাই না? কমিটি দলের সিদ্ধান্ত। দল যখন মনে করবে, তখন আমাকে দায়িত্ব দেবে; আবার যখন মনে করবে, অন্য কাউকে দায়িত্ব দেবে। এটা নিয়ে এত কিছু করা ঠিক না।’

ছাত্রদল থেকে যুবদলে যাওয়ার প্রসঙ্গে শাহজাহান খান বলেন, ‘আমি ছাত্রদল করেছি, যুবদল করব—এটাই তো স্বাভাবিক। যুবদল করার এখন আমার মোক্ষম বয়স। জেলা যুবদল করারও এটাই উপযুক্ত সময়। তবে দলের সিদ্ধান্তের বাইরে তো যেতে পারি না। আমি চাইলেই নিজের ইচ্ছামতো চলতে পারব না।’

এদিকে, তাঁর ছেলের এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার খবর প্রকাশের পর চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত করেছে কেন্দ্রীয় সংসদ। একই সঙ্গে বিলুপ্ত করা হয়েছে মেহেরপুর জেলা ছাত্রদলের কমিটিও।

তবে কেন্দ্রীয় ছাত্রদলের বিবৃতিতে কমিটি বিলুপ্তির কারণ হিসেবে মেয়াদোত্তীর্ণ হওয়ার কথা উল্লেখ করা হয়েছে।

রাজনীতি থেকে আরও

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন সন্তোষজনক: রুহুল কবির রিজভী ঠাকুরগাঁও-১ উপনির্বাচন সন্তোষজনক: রুহুল কবির রিজভীঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল… ২ দিন আগে আইজিপির ক্রসফায়ার ফেরানোর বক্তব্যে বিব্রত সরকার: রিজভী আইজিপির ক্রসফায়ার ফেরানোর বক্তব্যে বিব্রত সরকার: রিজভীঅপরাধ দমনে ক্রসফায়ারের মতো আইনবহির্ভূত পদ্ধতি ফিরিয়ে আনার প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।… ৫ দিন আগে ইসলামকে বিজয়ী করেই বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা সম্ভব: মামুনুল হক ইসলামকে বিজয়ী করেই বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা সম্ভব: মামুনুল হকশুধু স্লোগান দিয়ে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। তিনি বলেছেন, সমাজে… ৬ দিন আগে বিরোধী দলে থাকতেই কবর দিতে বাধা, ক্ষমতা পেলে কী করবেন: জামায়াতকে তাসনিম জারা বিরোধী দলে থাকতেই কবর দিতে বাধা, ক্ষমতা পেলে কী করবেন: জামায়াতকে তাসনিম জারাবিরোধী দলে থেকেও একজন বীর মুক্তিযোদ্ধাকে নিজ গ্রামে দাফন করতে বাধা দেওয়ার অভিযোগ তুলে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের সমালোচনা করেছেন জাতীয়… ৬ দিন আগে

মন্তব্য (৩)

  • রা
    রাহাত মিয়া২ ঘণ্টা আগে

    ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।

  • সু
    সুমাইয়া আক্তার৫ ঘণ্টা আগে

    দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।

  • তা
    তানভীর হোসেন৮ ঘণ্টা আগে

    সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

সেই ছাত্রদল সভাপতি বললেন- মানুষ কি বিয়ে করবে না, বাচ্চাকাচ্চা হবে না?

১ নভেম্বর ২০২৬, ১১:০৩ পিএম · রাজনীতি

চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সভাপতি শাহজাহান খানের ছেলের এইচএসসি পাসের খবর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। পরে সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়ে এ নিয়ে নানা প্রশ্ন ও সমালোচনা।

ফটোকার্ড

সেই ছাত্রদল সভাপতি বললেন- মানুষ কি বিয়ে করবে না, বাচ্চাকাচ্চা হবে না?

সেই ছাত্রদল সভাপতি বললেন- মানুষ কি বিয়ে করবে না, বাচ্চাকাচ্চা হবে না?

সেই ছাত্রদল সভাপতি বললেন- মানুষ কি বিয়ে করবে না, বাচ্চাকাচ্চা হবে না?

শিরোনাম