১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৩৮৫.১৫ -৩২.২৯ | DS30: ২,০৬৮.৪৩ -১৮.৪৪ | লেনদেন: ৪,৮২১.৯৬ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৩৮৫.১৫ -৩২.২৯
আন্তর্জাতিক

সর্বাত্মক যুদ্ধ এড়াতে চলছে নীরব কূটনীতি

সর্বাত্মক যুদ্ধ এড়াতে চলছে নীরব কূটনীতি
ছবি : জি বাংলা নিউজ

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা বাড়লেও নীরবে চলছে কূটনৈতিক তৎপরতা। মধ্যস্থতাকারীরা দুই দেশের মধ্যে নতুন করে যুদ্ধ শুরু হওয়া ঠেকাতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির পাল্টাপাল্টি হুমকিতে সর্বাত্মক যুদ্ধের আশঙ্কা বাড়ছে। বিশেষ করে ইরানের সর্বোচ্চ নেতার সাম্প্রতিক এক মন্তব্যে উদ্বেগ তৈরি হয়েছে। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র হামলা চালালে ইরানের পাল্টা আঘাত কোনো ভৌগোলিক সীমানায় সীমাবদ্ধ থাকবে না।

রোববার আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, পাল্টাপাল্টি হামলার প্রস্তুতি চললেও মধ্যস্থতাকারীদের মাধ্যমে দুই দেশের মধ্যে যোগাযোগ অব্যাহত রয়েছে। এ যোগাযোগ সম্ভাব্য কূটনৈতিক আলোচনার পথ তৈরি করেছে।

‘ফ্লোরিডায় নিজের মার-এ-লাগো ক্লাবে আয়োজিত হ্যালোইন পার্টিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে আরও বোমা হামলার বিষয়ে তিনি বলেন, ‘আমাদের এখনো হয়তো এক বা দুটি স্থাপনা নিয়ে কাজ বাকি আছে, তবে আমরা ১০ মিনিটের মধ্যেই তা সেরে ফেলতে পারি।’ ‘ভৌগোল…’

— Mehedi (Admin)

কাতারের মধ্যস্থতায় দুই দিন ধরে চলা আলোচনার পর ইরানি কর্মকর্তারা ইঙ্গিত দিয়েছেন, তাঁদের দাবিগুলো কার্যকরভাবে পূরণ করা হলে সমঝোতায় পৌঁছানো সম্ভব। একই সঙ্গে যুদ্ধ অনিবার্য হয়ে উঠলে হামলার পরিধি বাড়ানো, এমনকি আগাম হামলা চালানোর প্রস্তুতিও জোরদার করেছে তেহরান।

আরও পড়ুন জলসীমার আশপাশে অর্ধশতাধিক চীনা যুদ্ধজাহাজ শনাক্ত জলসীমার আশপাশে অর্ধশতাধিক চীনা যুদ্ধজাহাজ শনাক্ত আন্তর্জাতিক ৫০ মিনিট আগে

শনিবার আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেন, ‘আমরা যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুত। আমরা আমাদের অস্ত্রভান্ডার উন্নত করেছি, দুর্বলতাগুলো কাটিয়ে উঠেছি এবং নতুন অস্ত্রের পরীক্ষা চালিয়েছি। আমাদের বাহিনী সর্বোচ্চ সতর্কাবস্থায় রয়েছে।’

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা বাড়লেও নীরবে চলছে কূটনৈতিক তৎপরতা।
  • তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির পাল্টাপাল্টি হুমকিতে সর্বাত্মক যুদ্ধের আশঙ্কা বাড়ছে।
  • রোববার আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, পাল্টাপাল্টি হামলার প্রস্তুতি চললেও মধ্যস্থতাকারীদের মাধ্যমে দুই দেশের মধ্যে যোগাযোগ অব্যাহত রয়েছে।
  • কাতারের মধ্যস্থতায় দুই দিন ধরে চলা আলোচনার পর ইরানি কর্মকর্তারা ইঙ্গিত দিয়েছেন, তাঁদের দাবিগুলো কার্যকরভাবে পূরণ করা হলে সমঝোতায় পৌঁছানো সম্ভব।

আরাঘচির এ বক্তব্যের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার জানান, আলোচনা ‘ভালোভাবেই’ চলছে। তবে ইরানি কর্তৃপক্ষকে ‘বিশ্বাসযোগ্য’ নয় বলে মন্তব্য করেন তিনি।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, যুক্তরাষ্ট্রের ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের পর ইরানে নতুন করে হামলা হতে পারে। ফ্লোরিডায় নিজের মার-এ-লাগো ক্লাবে আয়োজিত হ্যালোইন পার্টিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে আরও বোমা হামলার বিষয়ে তিনি বলেন, ‘আমাদের এখনো হয়তো এক বা দুটি স্থাপনা নিয়ে কাজ বাকি আছে, তবে আমরা ১০ মিনিটের মধ্যেই তা সেরে ফেলতে পারি।’

‘ভৌগোলিক সীমানার বাইরে’ পাল্টা হামলার হুঁশিয়ারি

ইরানের সর্বোচ্চ নেতা সম্ভাব্য হামলার জবাবে তাৎক্ষণিক ও ভৌগোলিক সীমাবদ্ধতাহীন পাল্টা আঘাতের হুঁশিয়ারি দিয়েছেন। মোজতবা খামেনি বলেছেন, ‘যেকোনো ধরনের’ হুমকির তাৎক্ষণিক জবাব দেওয়া উচিত।

বার্তা সংস্থা ইরনার বরাত দিয়ে অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) জানায়, আয়াতুল্লাহ মোজতবা খামেনি বলেছেন, যুক্তরাষ্ট্র বা ইসরাইলের পক্ষ থেকে আসা ‘যেকোনো ধরনের ও পর্যায়ের’ হুমকির তাৎক্ষণিক জবাব দেওয়া প্রয়োজন। এ জবাবের ক্ষেত্রে কোনো ভৌগোলিক সীমাবদ্ধতা থাকবে না।

২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার মাধ্যমে যুদ্ধ শুরুর পর থেকে জনসমক্ষে দেখা না যাওয়া খামেনি সামরিক কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে এ মন্তব্য করেন। তিনি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সম্ভাব্য লক্ষ্যবস্তুগুলোর একটি হালনাগাদ তালিকা তৈরির নির্দেশও দিয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

নীরবে চলছে আলোচনা

শুক্রবার তেহরানে এবং শনিবার কাতারে মধ্যস্থতাকারীদের উপস্থিতিতে অনুষ্ঠিত আলোচনা থেকে নতুন ও দৃশ্যমান অগ্রগতির ইঙ্গিত পাওয়া গেছে। এর ফলে হরমুজ প্রণালি আংশিকভাবে পুনরায় খুলে দেওয়ার বিষয়ে ইরানের প্রস্তাব বাস্তবায়নের সময়সীমাও কমেছে।

আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে আরাঘচি জানান, ইরান আগে সাত দিনের সময়সীমার প্রস্তাব দিয়েছিল। এখন তা কমিয়ে দুই দিনে আনা হয়েছে।

সেন্টার ফর ইন্টারন্যাশনাল পলিসির জ্যেষ্ঠ ফেলো নেগার মোর্তাজাবি বলেন, আলোচনার মাধ্যমে সমঝোতায় পৌঁছানোর বিষয়ে যুক্তরাষ্ট্রের আগ্রহের কিছু ইঙ্গিত পাওয়া যাচ্ছে। এ ক্ষেত্রে কাতারের মধ্যস্থতায় চলমান আলোচনা এবং যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্সের সাম্প্রতিক যোগাযোগের কথা উল্লেখ করেন তিনি।

আল জাজিরাকে মোর্তাজাবি বলেন, ‘তবে ইরান বেশ কিছু ছাড় পাওয়ার চেষ্টা করছে, অন্যদিকে যুক্তরাষ্ট্র চায় কোনো ছাড় দেওয়ার আগেই ইরানের পারমাণবিক কর্মসূচির বিষয়ে অগ্রগতি অর্জিত হোক। সুতরাং, মূল সমস্যাটি হলো পদক্ষেপগুলোর পর্যায়ক্রম এবং দরকষাকষির সক্ষমতা (লিভারেজ)। উভয় পক্ষই চায় অন্য পক্ষ আগে পদক্ষেপ নিক।’

কাতারের এলএনজিবাহী জাহাজে ‘অজ্ঞাত বস্তুর’ আঘাত

কাতার গ্যাস ট্রান্সপোর্ট কোম্পানি জানিয়েছে, উপসাগরীয় অঞ্চলে চলাচলের সময় তাদের একটি ট্যাংকারে ‘অজ্ঞাত বস্তু’ আঘাত হেনেছে। ফেব্রুয়ারিতে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যুদ্ধ শুরুর পর বাণিজ্যিক জাহাজে হামলার সর্বশেষ ঘটনা এটি।

রোববার এক বিবৃতিতে কোম্পানিটি জানায়, শুক্রবার সন্ধ্যায় তাদের মালিকানাধীন তরলীকৃত প্রাকৃতিক গ্যাসবাহী (এলএনজি) জাহাজ ‘আল মায়দা’তে এ ঘটনা ঘটে। এতে কেউ আহত হননি।

ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন এবং ইউকে মেরিটাইম ট্রেড অপারেশনসের তথ্য অনুযায়ী, যুদ্ধ শুরুর পর থেকে ১২০টির বেশি বাণিজ্যিক জাহাজ হামলার শিকার হয়েছে।

আন্তর্জাতিক থেকে আরও

সংখ্যাগরিষ্ঠতা না পেয়েও কি ক্ষমতায় থাকছেন নেতানিয়াহু? সংখ্যাগরিষ্ঠতা না পেয়েও কি ক্ষমতায় থাকছেন নেতানিয়াহু?ইসরাইলের নির্বাচনে দুটি রাজনৈতিক বাস্তবতা সামনে এসেছে। নির্বাচনে দুই-তৃতীয়াংশের বেশি ভোটার বেনিয়ামিন নেতানিয়াহুর বিপক্ষে ভোট দিয়েছেন বলে… ৪ দিন আগে উত্তপ্ত অরুণাচল, কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী পাঠিয়েছে ভারত উত্তপ্ত অরুণাচল, কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী পাঠিয়েছে ভারতভারতের অরুণাচল প্রদেশে দুটি বড় জলবিদ্যুৎ প্রকল্পের বিরোধিতা ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। সিয়াং উপত্যকায় প্রস্তাবিত ১১ হাজার ২০০ মেগাওয়াট… ৫ দিন আগে হঠাৎ অরুণাচলে উড়োজাহাজে আনা হলো দাঙ্গা দমন বাহিনী হঠাৎ অরুণাচলে উড়োজাহাজে আনা হলো দাঙ্গা দমন বাহিনীভারতের অরুণাচল প্রদেশে প্রস্তাবিত জলবিদ্যুৎ প্রকল্পের বিরুদ্ধে বিক্ষোভ সহিংস রূপ নেওয়ায় নিরাপত্তা জোরদার করেছে প্রশাসন। পরিস্থিতি… ৫ দিন আগে ইরান যুদ্ধে লাভ হচ্ছে যুক্তরাষ্ট্রের, জানালেন ট্রাম্প ইরান যুদ্ধে লাভ হচ্ছে যুক্তরাষ্ট্রের, জানালেন ট্রাম্পইরানের সঙ্গে যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রে জ্বালানির দাম বেড়েছে। রোববার মিশিগানে প্রতি গ্যালন পেট্রলের গড় দাম ছিল ৪ দশমিক ৮৩ ডলার, যুদ্ধ… ৬ দিন আগে

মন্তব্য (৩)

  • রা
    রাহাত মিয়া২ ঘণ্টা আগে

    ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।

  • সু
    সুমাইয়া আক্তার৫ ঘণ্টা আগে

    দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।

  • তা
    তানভীর হোসেন৮ ঘণ্টা আগে

    সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

সর্বাত্মক যুদ্ধ এড়াতে চলছে নীরব কূটনীতি

১ নভেম্বর ২০২৬, ১১:২৭ পিএম · আন্তর্জাতিক

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা বাড়লেও নীরবে চলছে কূটনৈতিক তৎপরতা। মধ্যস্থতাকারীরা দুই দেশের মধ্যে নতুন করে যুদ্ধ শুরু হওয়া ঠেকাতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

ফটোকার্ড

সর্বাত্মক যুদ্ধ এড়াতে চলছে নীরব কূটনীতি

সর্বাত্মক যুদ্ধ এড়াতে চলছে নীরব কূটনীতি

সর্বাত্মক যুদ্ধ এড়াতে চলছে নীরব কূটনীতি

শিরোনাম