১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৩৪১.৬৩ +৫৭.৩২ | DS30: ২,০৩৭.৬২ +১৫.৭৬ | লেনদেন: ৫,২২২.৮৭ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৩৪১.৬৩ +৫৭.৩২
সারাদেশ

কমিটি গঠন নিয়ে বিরোধ/ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া, আহত ৫

ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া, আহত ৫
কসবায় ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ছাত্রদলের নতুন কমিটি গঠন নিয়ে বিরোধের জেরে সংগঠনটির দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এতে অন্তত পাঁচজন আহত হয়েছেন।

বুধবার (৪ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে কসবা পৌরশহরের স্বাধীনতা চত্বরে এ ঘটনা ঘটে।

আহত ব্যক্তিরা হলেন মো. হোসেন মিয়া (৪০), মো. জুয়েল মিয়া (৩০), রাব্বী মিয়া (২৫), রাশেদুল ইসলাম রাশেদ (২৫) এবং পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক শহিদুল খাঁ (৩০)।

‘সংসদ সদস্য মুশফিকুর রহমানের অনুসারী এবং উপজেলা ছাত্রদলের সভাপতি পদপ্রত্যাশী পদবঞ্চিত রাজু আহমেদ অভিযোগ করেন, তিন দিন আগে জেলা বিএনপির সদস্য কবির আহাম্মদ ভূঁইয়ার হস্তক্ষেপে অর্থের বিনিময়ে তৃণমূলের ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন না করে পছন্দমতো উপজেলা ও পৌর ছাত্রদ…’

— জি বাংলা ডেস্ক

আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে কসবা থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে শহরে পুলিশ মোতায়েন রাখা হয়েছে।

আরও পড়ুন ৫৪ বছর বয়সে এইচএসসি পাশ, ‘এ গ্রেড’ পেলেন আনোয়ার ৫৪ বছর বয়সে এইচএসসি পাশ, ‘এ গ্রেড’ পেলেন আনোয়ার সারাদেশ ১২ ঘণ্টা আগে

স্থানীয় বাসিন্দারা জানান, বুধবার সন্ধ্যায় জেলা বিএনপির সদস্য কবির আহাম্মদ ভূঁইয়ার অনুসারী নবগঠিত পৌর ছাত্রদল কমিটির সভাপতি এনামুল হক আপেল ও সাধারণ সম্পাদক জুয়েল আহমেদের নেতৃত্বে একটি আনন্দমিছিল বের করা হয়। মিছিলটি পৌর শহরের স্বাধীনতা চত্বরে পৌঁছালে স্থানীয় সংসদ সদস্য মুশফিকুর রহমানের অনুসারী রাজু আহমেদ ও শহিদুল খাঁর নেতৃত্বে ছাত্রদলের আরেকটি অংশ নবগঠিত কমিটির বিরুদ্ধে প্রতিবাদ মিছিল বের করে। একপর্যায়ে দুই পক্ষ মুখোমুখি হলে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়। এতে মুশফিকুর রহমানের অনুসারী পাঁচজন আহত হন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ছাত্রদলের নতুন কমিটি গঠন নিয়ে বিরোধের জেরে সংগঠনটির দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে।
  • বুধবার (৪ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে কসবা পৌরশহরের স্বাধীনতা চত্বরে এ ঘটনা ঘটে।
  • আহত ব্যক্তিরা হলেন মো.
  • আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

সংসদ সদস্য মুশফিকুর রহমানের অনুসারী এবং উপজেলা ছাত্রদলের সভাপতি পদপ্রত্যাশী পদবঞ্চিত রাজু আহমেদ অভিযোগ করেন, তিন দিন আগে জেলা বিএনপির সদস্য কবির আহাম্মদ ভূঁইয়ার হস্তক্ষেপে অর্থের বিনিময়ে তৃণমূলের ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন না করে পছন্দমতো উপজেলা ও পৌর ছাত্রদলের কমিটি ঘোষণা করা হয়েছে। এরপর থেকেই তাঁরা এর প্রতিবাদ জানিয়ে আসছেন। আনন্দমিছিলে বাধা দেওয়ায় তাঁদের কয়েকজনকে হামলা করে আহত করা হয়েছে বলে দাবি করেন তিনি। কমিটি বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণাও দেন রাজু আহমেদ।

নবগঠিত পৌর ছাত্রদলের আংশিক কমিটির সভাপতি এনামুল হক আপেল বলেন, ১ নভেম্বর জেলা ছাত্রদলের নেতারা কসবা উপজেলা ও পৌর ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা করেন। এরপর থেকে সংসদ সদস্যের অনুসারীরা কমিটির প্রতিবাদ করছেন। প্রায় ১০ বছর পর নতুন কমিটি গঠন হওয়ায় বুধবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে তাঁরা আনন্দমিছিল বের করেন। মিছিল প্রায় শেষ হওয়ার সময় রাজু আহমেদের নেতৃত্বে ছাত্রদলের একটি অংশ পরিকল্পিতভাবে তাঁদের মিছিলে হামলা করে বলে অভিযোগ করেন তিনি। পরে মিছিলের লোকজন ছত্রভঙ্গ হয়ে সরে যান।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মোহাম্মদ রাশেদ বলেন, ঘটনার পর পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এলাকায় পুলিশ মোতায়েন রাখা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, প্রায় ১০ বছর পর সিরাজুল ইসলাম ইমুকে সভাপতি ও শিমুল মিয়াকে সাধারণ সম্পাদক করে ১২ সদস্যের আংশিক কসবা উপজেলা ছাত্রদল কমিটি এবং এনামুল হক আপেলকে সভাপতি ও জুয়েল আহমেদকে সাধারণ সম্পাদক করে ১৩ সদস্যের আংশিক পৌর ছাত্রদল কমিটি ঘোষণা করে জেলা ছাত্রদল। জেলা ছাত্রদলের আহ্বায়ক শাহিনুর রহমান শাহিন ও সদস্যসচিব সমীর চক্রবর্তী কমিটি দুটি অনুমোদন দেন। আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে।

কমিটি ঘোষণার পর থেকেই ছাত্রদলের পদবঞ্চিত একটি অংশ এর প্রতিবাদ জানিয়ে আসছে। এর অংশ হিসেবে ২ নভেম্বর উপজেলা ও পৌর ছাত্রদলের একাংশ বিক্ষোভ মিছিল করে এবং জেলা বিএনপির সদস্য কবির আহাম্মদ ভূঁইয়া ও আবদুর রহমান সানির কুশপুত্তলিকা দাহ করে।

সারাদেশ থেকে আরও

মাইকে ঘোষণা দিয়ে দুই গ্রামে সংঘর্ষের প্রস্তুতি, ঠেকাল সেনাবাহিনী মাইকে ঘোষণা দিয়ে দুই গ্রামে সংঘর্ষের প্রস্তুতি, ঠেকাল সেনাবাহিনীকক্সবাজারের টেকনাফে পূর্ববিরোধের জেরে মুখোমুখি অবস্থানে দাঁড়িয়েছেন বাহারছড়া ইউনিয়নের মনখালী ও শামলাপুর এলাকার বাসিন্দারা। মাইকে ঘোষণা দিয়ে… ১৩ ঘণ্টা আগে নিজের গুলিতে প্রাণ গেল এসআইর নিজের গুলিতে প্রাণ গেল এসআইরব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানা এলাকায় নিজের ব্যবহৃত অস্ত্রের গুলিতে জাহাঙ্গীর হোসেন তালুকদার (৪৫) নামে আর্মড পুলিশ ব্যাটালিয়নের… ১৩ ঘণ্টা আগে কুমিল্লায় নিখোঁজের দুদিন পর ভারতীয় শিক্ষার্থীর লাশ উদ্ধার কুমিল্লায় নিখোঁজের দুদিন পর ভারতীয় শিক্ষার্থীর লাশ উদ্ধারকুমিল্লায় নিখোঁজের দুদিন পর আদনান আলতাফ (২৮) নামের এক মেডিকেল শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি ভারতের জম্মু ও কাশ্মীরের বাসিন্দা।… ১৪ ঘণ্টা আগে মাগুরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫ মাগুরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫মাগুরার মহম্মদপুরে সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১০টি বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের… ১৪ ঘণ্টা আগে

মন্তব্য (৩)

  • রা
    রাহাত মিয়া২ ঘণ্টা আগে

    ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।

  • সু
    সুমাইয়া আক্তার৫ ঘণ্টা আগে

    দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।

  • তা
    তানভীর হোসেন৮ ঘণ্টা আগে

    সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া, আহত ৫

৫ নভেম্বর ২০২৬, ১২:১১ এএম · সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ছাত্রদলের নতুন কমিটি গঠন নিয়ে বিরোধের জেরে সংগঠনটির দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এতে অন্তত পাঁচজন আহত হয়েছেন।

ফটোকার্ড

ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া, আহত ৫

ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে
ধাওয়া পাল্টা ধাওয়া, আহত ৫

ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে
ধাওয়া পাল্টা ধাওয়া, আহত ৫

শিরোনাম