১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৩৪১.৬৩ +৫৭.৩২ | DS30: ২,০৩৭.৬২ +১৫.৭৬ | লেনদেন: ৫,২২২.৮৭ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৩৪১.৬৩ +৫৭.৩২
অন্যান্য

কারাবন্দির পেট থেকে বের হলো অর্ধশতাধিক গ্যাস লাইটার, নেইল কাটার ও স্ক্রু

কারাবন্দির পেট থেকে বের হলো অর্ধশতাধিক গ্যাস লাইটার, নেইল কাটার ও স্ক্রু
কারাবন্দির পেট থেকে বের হলো অর্ধশতাধিক গ্যাস লাইটার, নেইল কাটার ও স্ক্রু

আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত বন্দি হাসমত আলীর অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। বুধবার (৪ নভেম্বর) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে কয়েক ঘণ্টার অস্ত্রোপচারে তাঁর পেট থেকে অর্ধশতাধিক গ্যাস লাইটার, কয়েকটি নেইল কাটার ও স্ক্রুসহ বিভিন্ন বস্তু বের করা হয়েছে।

কারা সূত্র জানায়, অস্ত্রোপচারের পর হাসমত শারীরিকভাবে সুস্থ আছেন। তবে তাঁকে বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়েছে।

এর আগে তীব্র পেটব্যথার কারণে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে হাসমতকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে এক্স-রে পরীক্ষায় তাঁর পেটে বিভিন্ন ধাতব ও অন্যান্য বস্তু থাকার বিষয়টি ধরা পড়ে।

‘বুধবার (৪ নভেম্বর) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে কয়েক ঘণ্টার অস্ত্রোপচারে তাঁর পেট থেকে অর্ধশতাধিক গ্যাস লাইটার, কয়েকটি নেইল কাটার ও স্ক্রুসহ বিভিন্ন বস্তু বের করা হয়েছে।’

— জি বাংলা ডেস্ক

সূত্র জানায়, গত তিন মাসে হাসমত কারাগারের স্ক্রু, নেইল কাটার, গ্যাস লাইটার, ইটের টুকরা, মাটি, গাছের পাতা ও লোহার তারসহ বিভিন্ন বস্তু গিলে ফেলেছেন। কারাগারে যাওয়ার আগে বাড়িতে থাকাকালেও তিনি পোকামাকড় খেতেন বলে জানা গেছে।

আরও পড়ুন টিভিতে আজকের খেলার সূচি টিভিতে আজকের খেলার সূচি অন্যান্য ২ দিন আগে

এসব বস্তু খাওয়ার কারণে তাঁর পেটে তীব্র ব্যথা শুরু হয়। একপর্যায়ে পানি ছাড়া অন্য কিছু খেলেই তিনি বমি করতে থাকেন।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত বন্দি হাসমত আলীর অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে।
  • কারা সূত্র জানায়, অস্ত্রোপচারের পর হাসমত শারীরিকভাবে সুস্থ আছেন।
  • এর আগে তীব্র পেটব্যথার কারণে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে হাসমতকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
  • সূত্র জানায়, গত তিন মাসে হাসমত কারাগারের স্ক্রু, নেইল কাটার, গ্যাস লাইটার, ইটের টুকরা, মাটি, গাছের পাতা ও লোহার তারসহ বিভিন্ন বস্তু গিলে ফেলেছেন।

এ বিষয়ে হাসমত বলেছেন, তাঁর আর বাঁচতে ইচ্ছে করে না বলেই তিনি এসব বস্তু খেতেন।

৪৪ বছর বয়সী হাসমতের বাড়ি টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার রামদেবপুর গ্রামে। বাবাকে হত্যার দায়ে আদালত তাঁকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন। তিনি কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের বন্দি ছিলেন। কারাগারে সুইপারের কাজ করতেন তিনি। এ কারণে বিভিন্ন ওয়ার্ড ও শৌচাগারে যাওয়ার সুযোগ ছিল তাঁর। ধারণা করা হচ্ছে, সেখান থেকেই বিভিন্ন বস্তু সংগ্রহ করে গিলে ফেলেছেন তিনি।

কারা সূত্র জানায়, বাবাকে হত্যার ঘটনার পর থেকেই হাসমত মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। এর আগেও তাঁর মধ্যে মানসিক সমস্যার লক্ষণ দেখা গিয়েছিল। কারা কর্তৃপক্ষের উদ্যোগে তাঁর চিকিৎসাও করানো হয়। সরকারি নথিতে তাঁর রোগের নাম লেখা হয়েছে ‘Acute Abdominal with Epigastric Mass’।

ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার মো. সাখাওয়াত হোসেন জানান, ঢাকার বাইরের কারাগার থেকে বন্দিদের সরকারি হাসপাতালে পাঠানো হলে ভর্তি ও নিরাপত্তাসংক্রান্ত আনুষ্ঠানিকতা ঢাকা কেন্দ্রীয় কারাগার সম্পন্ন করে। সে অনুযায়ী, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে হাসমতের নিরাপত্তার দায়িত্বে রয়েছেন এ কারাগারের কারারক্ষীরা।

কারা সূত্র আরও জানায়, চিকিৎসকেরা হাসমতের বড় ধরনের অস্ত্রোপচারের প্রয়োজনীয়তার কথা জানান। পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁরা হাসপাতালে এসে তাঁর খোঁজখবর নিতে আগ্রহ দেখাননি। ফলে অস্ত্রোপচারের অনুমতি ও ব্যয়ের দায়িত্ব কারা কর্তৃপক্ষকে নিতে হয়। পরে কারা কর্তৃপক্ষের তত্ত্বাবধানে বুধবার তাঁর অস্ত্রোপচার সম্পন্ন হয়।

অন্যান্য থেকে আরও

দেশে আটকে পড়া সৌদি প্রবাসীদের ভিসার মেয়াদ নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী দেশে আটকে পড়া সৌদি প্রবাসীদের ভিসার মেয়াদ নিয়ে যা বললেন প্রতিমন্ত্রীরিয়াদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় ফ্লাইট স্থগিত হওয়ায় কয়েক হাজার সৌদি প্রবাসী বাংলাদেশে আটকা পড়েছেন। তাঁদের অনেকের ভিসার মেয়াদ… ২২ দিন আগে নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরাল, ইসলামী আন্দোলনের নেতা বহিষ্কার নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরাল, ইসলামী আন্দোলনের নেতা বহিষ্কারএক নারীর সঙ্গে ভিডিও কলে আপত্তিকর অবস্থায় কথা বলার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ইসলামী আন্দোলন বাংলাদেশের ভোলা জেলা দক্ষিণ… ২২ দিন আগে ৫ হাজার চিকিৎসক নিয়োগের প্রক্রিয়া শুরু: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ৫ হাজার চিকিৎসক নিয়োগের প্রক্রিয়া শুরু: স্বাস্থ্য প্রতিমন্ত্রীদেশে পাঁচ হাজার চিকিৎসক নিয়োগের প্রক্রিয়া শুরু করেছে সরকার। পাশাপাশি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্যাথলজি ল্যাব স্থাপন, চিকিৎসকদের… ২৪ দিন আগে ভয়ভীতি দেখিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারীর কণ্ঠ স্তব্ধ করা যাবে না: নাহিদ ভয়ভীতি দেখিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারীর কণ্ঠ স্তব্ধ করা যাবে না: নাহিদকুষ্টিয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীসহ দলটির নেতা-কর্মীদের ওপর হামলার ঘটনায় বিএনপির নেতা-কর্মীদের… ৩০ দিন আগে

মন্তব্য (৩)

  • রা
    রাহাত মিয়া২ ঘণ্টা আগে

    ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।

  • সু
    সুমাইয়া আক্তার৫ ঘণ্টা আগে

    দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।

  • তা
    তানভীর হোসেন৮ ঘণ্টা আগে

    সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

কারাবন্দির পেট থেকে বের হলো অর্ধশতাধিক গ্যাস লাইটার, নেইল কাটার ও স্ক্রু

৫ নভেম্বর ২০২৬, ১২:২৫ এএম · অন্যান্য

আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত বন্দি হাসমত আলীর অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। বুধবার (৪ নভেম্বর) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে কয়েক ঘণ্টার অস্ত্রোপচারে তাঁর পেট থেকে অর্ধশতাধিক গ্যাস লাইটার, কয়েকটি নেইল কাটার ও স্ক্রুসহ বিভিন্ন বস্তু বের করা হয়েছে।

ফটোকার্ড

কারাবন্দির পেট থেকে বের হলো অর্ধশতাধিক গ্যাস লাইটার, নেইল কাটার ও স্ক্রু

কারাবন্দির পেট থেকে বের হলো
অর্ধশতাধিক গ্যাস লাইটার, নেইল কাটার ও স্ক্রু

কারাবন্দির পেট থেকে বের হলো
অর্ধশতাধিক গ্যাস লাইটার, নেইল কাটার ও স্ক্রু

শিরোনাম