হলুদের সাজে তৌসিফ-সাফা, নতুন নাটকের দৃশ্য নাকি পারিবারিক অনুষ্ঠান?
গায়ে হলুদের সাজে একসঙ্গে দেখা গেল অভিনেতা তৌসিফ মাহবুব ও অভিনেত্রী সাফা কবিরকে। হলুদ পোশাকে, চারপাশে বন্ধুদের নিয়ে বিয়ের অনুষ্ঠানের আবহে হাজির হয়েছেন তাঁরা।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও দেখে অনেকেই মনে করছেন, এটি হয়তো কোনো নাটকের দৃশ্য। তবে বাস্তব ঘটনা ভিন্ন।
সম্প্রতি একটি প্রতিষ্ঠানের বিজ্ঞাপনচিত্রে এমন সাজে দেখা গেছে তৌসিফ ও সাফাকে। প্রতিষ্ঠানটি বিয়ের বিভিন্ন আয়োজনের পোশাক নকশা ও বিক্রি করে। তাদের প্রচারণার অংশ হিসেবেই গায়ে হলুদের অনুষ্ঠানের আদলে ভিডিওটি তৈরি করা হয়েছে।
‘কিন্তু কিছু বন্ধুত্ব মনে করিয়ে দেয়, জীবনে এখন অনেক কিছু সুন্দর আছে।’ এদিকে তৌসিফকে সামনে দেখা যাবে নির্মাতা শিহাব শাহীনের ওয়েব সিনেমা ‘ক্যাফে আমব্রেলা’য়।’
— বিনোদন ডেস্ক
একটি রিসোর্টে ধারণ করা বিজ্ঞাপনচিত্রে সাফাকে দেখা গেছে নানা রঙের নকশা করা হলুদ লেহেঙ্গায়। অন্যদিকে তৌসিফের পরনে ছিল হলুদ পাঞ্জাবি ও কুর্তা। তাঁদের ঘিরে ছিলেন আরও কয়েকজন তরুণ-তরুণী। ভিডিওতে দুজনের প্রাণবন্ত উপস্থিতি দর্শকদের নজর কেড়েছে। প্রকাশের দুই দিনের মধ্যেই ভিডিওটির ভিউ প্রায় সাড়ে চার লাখ ছাড়িয়েছে। অনেকেই তাঁদের রসায়নের প্রশংসা করেছেন। কেউ কেউ আবার এটিকে নাটকের দৃশ্য বলেও মনে করেছেন।
আরও পড়ুন
সানীর সঙ্গে সম্পর্ক নিয়ে জন্মদিনে মুখ খুললেন মৌসুমী
তৌসিফ ও সাফার বন্ধুত্ব অবশ্য বেশ পুরোনো। শোবিজে প্রায় একই সময়ে তাঁদের পথচলা শুরু হলেও তার আগ থেকেই তাঁদের পরিচয় ও বন্ধুত্ব। কিছুদিন আগে বন্ধুদের সঙ্গে সিলেট ঘুরে এসেছেন তাঁরা।
মূল বিষয়গুলি
- গায়ে হলুদের সাজে একসঙ্গে দেখা গেল অভিনেতা তৌসিফ মাহবুব ও অভিনেত্রী সাফা কবিরকে।
- সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও দেখে অনেকেই মনে করছেন, এটি হয়তো কোনো নাটকের দৃশ্য।
- সম্প্রতি একটি প্রতিষ্ঠানের বিজ্ঞাপনচিত্রে এমন সাজে দেখা গেছে তৌসিফ ও সাফাকে।
- একটি রিসোর্টে ধারণ করা বিজ্ঞাপনচিত্রে সাফাকে দেখা গেছে নানা রঙের নকশা করা হলুদ লেহেঙ্গায়।
গত ২৭ অক্টোবর ছিল তৌসিফের জন্মদিন। বিশেষ দিনটি উপলক্ষে স্ত্রী ও বন্ধুদের নিয়ে সিলেটে সময় কাটান এই অভিনেতা। সফরে তৌসিফ ও সাফার সঙ্গে ছিলেন অভিনেত্রী মুমতাহিনা চৌধুরী টয়া এবং সৈয়দ জামান শাওন। যাওয়ার কথা থাকলেও ব্যস্ততার কারণে শেষ মুহূর্তে যেতে পারেননি অভিনেতা সিয়াম আহমেদ।
ভ্রমণের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে তৌসিফ লিখেছিলেন, ‘বয়স বাড়ে, সময় বদলায়, জীবনের হিসাব বদলে যায়। কিন্তু কিছু বন্ধুত্ব মনে করিয়ে দেয়, জীবনে এখন অনেক কিছু সুন্দর আছে।’
এদিকে তৌসিফকে সামনে দেখা যাবে নির্মাতা শিহাব শাহীনের ওয়েব সিনেমা ‘ক্যাফে আমব্রেলা’য়। আইস্ক্রিনে মুক্তি পাওয়া এ সিনেমায় তাঁর সঙ্গে অভিনয় করেছেন বিদুষী বর্ণিতা, নাযাহ নাওয়ার, পার্থ শেখ, আমিনা ইসলাম ও আরেফিন জিলানী।






মন্তব্য (৩)
ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।
দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।
সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।