১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৪০২.৬৯ -১০.৩৫ | DS30: ২,০৫৮.৩৭ -১০.২৬ | লেনদেন: ৫,৫৮৮.০৫ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৪০২.৬৯ -১০.৩৫
সারাদেশ

ফ্যামেলি কার্ডের দায়িত্বে আমি আছি, গ্যারান্টি সকল মা-বোন কার্ড পাবেন: বিএনপি নেতা আমানুল্লাহ

ফ্যামেলি কার্ডের দায়িত্বে আমি আছি, গ্যারান্টি সকল মা-বোন কার্ড পাবেন: বিএনপি নেতা আমানুল্লাহ
বিএনপি নেতা আমানুল্লাহ আল মাসুদ

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় সব নারী ফ্যামিলি কার্ড পাবেন বলে আশ্বাস দিয়েছেন পৌর বিএনপির সহসভাপতি ও পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী আমানুল্লাহ আল মাসুদ। তিনি বলেছেন, নাচোল উপজেলায় ফ্যামিলি কার্ডের দায়িত্ব তাঁর।

শনিবার (৭ নভেম্বর) বিকেলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। সভায় বিএনপির উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বক্তব্যে আমানুল্লাহ আল মাসুদ বলেন, ‘সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি ছিল, আপনাদের ফ্যামিলি কার্ড দেবে। আপনাদের এতটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি, আপনারা সব মা-বোন ফ্যামিলি কার্ড পাবেন। নাচোল উপজেলার ফ্যামিলি কার্ডের দায়িত্বে আমি আছি। ইনশা আল্লাহ, আপনারা পাবেন, এটা নিশ্চিত থাকেন।’

‘ইনশা আল্লাহ, আপনারা পাবেন, এটা নিশ্চিত থাকেন।’ এর আগে গত ১০ আগস্ট নাচোল উপজেলায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগে অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ তুলে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়সহ কয়েকটি সরকারি দপ্তরে তালা দেন বিএনপির নেতাকর্মী…’

— জি বাংলা ডেস্ক

এর আগে গত ১০ আগস্ট নাচোল উপজেলায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগে অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ তুলে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়সহ কয়েকটি সরকারি দপ্তরে তালা দেন বিএনপির নেতাকর্মীরা। ওই সময় বিক্ষোভ সমাবেশ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াংকা দাস ও উপজেলা সমাজসেবা কর্মকর্তার অপসারণ দাবি করা হয়। ওই আন্দোলনেও সামনের সারিতে ছিলেন আমানুল্লাহ আল মাসুদ।

আরও পড়ুন শ্রমিক আন্দোলনে পোশাকশিল্পে উৎপাদন ব্যাহত, ক্রয়াদেশ কমার আশঙ্কা শ্রমিক আন্দোলনে পোশাকশিল্পে উৎপাদন ব্যাহত, ক্রয়াদেশ কমার আশঙ্কা সারাদেশ ৭ মিনিট আগে

এদিকে, ওই আন্দোলনে ইউএনওকে নিয়ে আপত্তিকর বক্তব্য ও মন্তব্যের অভিযোগে নাচোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম এবং কসবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল মেহরাব জাকারিয়াকে সাময়িক বরখাস্ত করা হয়েছিল। পরে বরখাস্তের আদেশ প্রত্যাহার করা হলে তাঁরা পদ ফিরে পান।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় সব নারী ফ্যামিলি কার্ড পাবেন বলে আশ্বাস দিয়েছেন পৌর বিএনপির সহসভাপতি ও পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী আমানুল্লাহ আল মাসুদ।
  • শনিবার (৭ নভেম্বর) বিকেলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।
  • বক্তব্যে আমানুল্লাহ আল মাসুদ বলেন, ‘সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি ছিল, আপনাদের ফ্যামিলি কার্ড দেবে।
  • এর আগে গত ১০ আগস্ট নাচোল উপজেলায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগে অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ তুলে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্য…

আমানুল্লাহ আল মাসুদের বক্তব্য নিয়ে নাচোল উপজেলা বিএনপির এক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, সরকারকে বিতর্কিত করতেই তিনি এমন বক্তব্য দিয়েছেন। ওই নেতা দাবি করেন, বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী নাচোল উপজেলায় ফ্যামিলি কার্ডের কার্যক্রম চলছে। প্রক্রিয়াটি স্বয়ংক্রিয় ও প্রযুক্তিনির্ভরভাবে সম্পন্ন হবে এবং দলমত নির্বিশেষে আর্থিক অবস্থা বিবেচনায় পর্যায়ক্রমে কার্ড দেওয়া হবে। এ বিষয়ে দল আমানুল্লাহ আল মাসুদকে সতর্ক করবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

এ বিষয়ে নাচোল উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াংকা দাস বলেন, ‘ফ্যামিলি কার্ড নিয়ে এ ধরনের বক্তব্য দেওয়ার সুযোগ নেই। তিনি ফ্যামিলি কার্ডের মনিটরিং কমিটিতে আছেন। কিন্তু তার অর্থ এই নয় যে তিনি নাচোল উপজেলার দায়িত্বে আছেন। এ ধরনের বক্তব্য দিয়ে থাকলে দায়ভার তাঁর নিজের। উপজেলায় নিয়মতান্ত্রিকভাবে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহের কাজ চলছে।’

সারাদেশ থেকে আরও

ভোটের মাঠে ইতিহাস, রাজপথেও ব্যতিক্রমী খাদ্যমন্ত্রী রিতা ভোটের মাঠে ইতিহাস, রাজপথেও ব্যতিক্রমী খাদ্যমন্ত্রী রিতাভোটের ব্যবধানে বড় জয় নিয়ে জাতীয় রাজনীতিতে আলোচনায় আসেন আফরোজা খানম রিতা। নির্বাচনে জয়ের পর প্রথমে বিমানমন্ত্রী এবং পরে খাদ্যমন্ত্রীর… ২৯ মিনিট আগে ডিসেম্বর ঘিরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ১৪ পয়েন্টে নাশকতার ছক আ.লীগের ডিসেম্বর ঘিরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ১৪ পয়েন্টে নাশকতার ছক আ.লীগেরডিসেম্বরকে কেন্দ্র করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে নাশকতার পরিকল্পনার তথ্য পেয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মহাসড়কের অন্তত… ৩ ঘণ্টা আগে ব্রাহ্মণবাড়িয়ায় ৪ ঘণ্টা পর অবরোধ প্রত্যাহার, ট্রেন চলাচল শুরু ব্রাহ্মণবাড়িয়ায় ৪ ঘণ্টা পর অবরোধ প্রত্যাহার, ট্রেন চলাচল শুরুব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক সিরাজুল ইসলাম সিরাজের আশ্বাসের পর চার ঘণ্টা পর অবরোধ প্রত্যাহার করে… ৩ ঘণ্টা আগে প্রতিমন্ত্রীর ক্ষোভ ও ডিসির দুঃখ প্রকাশ প্রতিমন্ত্রীর ক্ষোভ ও ডিসির দুঃখ প্রকাশজয়পুরহাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভার ব্যানারে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি না থাকা এবং এক বক্তার বক্তব্যে শেখ মুজিবুর… ৪ ঘণ্টা আগে

মন্তব্য (৩)

  • রা
    রাহাত মিয়া২ ঘণ্টা আগে

    ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।

  • সু
    সুমাইয়া আক্তার৫ ঘণ্টা আগে

    দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।

  • তা
    তানভীর হোসেন৮ ঘণ্টা আগে

    সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

ফ্যামেলি কার্ডের দায়িত্বে আমি আছি, গ্যারান্টি সকল মা-বোন কার্ড পাবেন: বিএনপি নেতা আমানুল্লাহ

৮ নভেম্বর ২০২৬, ৩:৫২ পিএম · সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় সব নারী ফ্যামিলি কার্ড পাবেন বলে আশ্বাস দিয়েছেন পৌর বিএনপির সহসভাপতি ও পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী আমানুল্লাহ আল মাসুদ। তিনি বলেছেন, নাচোল উপজেলায় ফ্যামিলি কার্ডের দায়িত্ব তাঁর।

ফটোকার্ড

ফ্যামেলি কার্ডের দায়িত্বে আমি আছি, গ্যারান্টি সকল মা-বোন কার্ড পাবেন: বিএনপি নেতা আমানুল্লাহ

'ফ্যামেলি কার্ডের দায়িত্বে আমি আছি
গ্যারান্টি সকল মা-বোন কার্ড পাবেন'

'ফ্যামেলি কার্ডের দায়িত্বে আমি আছি
গ্যারান্টি সকল মা-বোন কার্ড পাবেন'

শিরোনাম