১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৪০২.৬৯ -১০.৩৫ | DS30: ২,০৫৮.৩৭ -১০.২৬ | লেনদেন: ৫,৫৮৮.০৫ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৪০২.৬৯ -১০.৩৫
সারাদেশ

শ্রমিক আন্দোলনে পোশাকশিল্পে উৎপাদন ব্যাহত, ক্রয়াদেশ কমার আশঙ্কা

শ্রমিক আন্দোলনে পোশাকশিল্পে উৎপাদন ব্যাহত, ক্রয়াদেশ কমার আশঙ্কা
নারায়ণগঞ্জে শ্রমিক আন্দোলন

ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে নারায়ণগঞ্জের ফতুল্লায় টানা তিন দিনের শ্রমিক আন্দোলন ও সংঘাতের প্রভাব পড়েছে পোশাকশিল্পে। আন্দোলনের কারণে কয়েকটি কারখানায় উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি বিদেশি ক্রেতাদের নির্ধারিত সফরও বাতিল হয়েছে। এতে ভবিষ্যতে ক্রয়াদেশ কমে যাওয়ার আশঙ্কা করছেন শিল্পমালিকেরা।

তাঁদের মতে, জ্বালানি ও গ্যাসসংকট, বিদ্যুতের মূল্যবৃদ্ধি, ব্যাংকিং খরচ এবং শ্রমিকদের মজুরি বৃদ্ধির চাপের মধ্যে নতুন করে শ্রমিক অসন্তোষ পোশাকশিল্পের প্রতিযোগিতার সক্ষমতাকে আরও দুর্বল করতে পারে।

আরএস কম্পোজিটের ব্যবস্থাপনা অংশীদার ও বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) সহসভাপতি মোর্শেদ সারোয়ার সোহেল বলেন, আন্দোলনের কারণে কারখানাভেদে ক্ষতির পরিমাণ আলাদা। তাৎক্ষণিকভাবে সব কারখানার ক্ষতির হিসাব নিরূপণ করা সম্ভব হয়নি। তাঁর নিজের কারখানায় একদিন আধা ঘণ্টা থেকে এক ঘণ্টার মতো উৎপাদন বন্ধ ছিল।

‘এটা তো হতে পারে না।’ আন্দোলন প্রসঙ্গে হাতেমের অভিযোগ, ‘এগুলো পরিকল্পিতভাবে এই সেক্টরটাকে অশান্ত করার জন্য, সরকারকে বেকায়দায় ফেলার জন্য করা হচ্ছে।’ শিল্পমালিকেরা বলছেন, শ্রমিকদের মজুরি ও জীবনযাত্রার ব্যয়সংক্রান্ত দাবি বিবেচনায় নেওয়ার পাশাপাশি শিল্পের উৎপাদন এবং…’

— জি বাংলা ডেস্ক

তিনি জানান, আন্দোলনের কারণে তাঁর কারখানায় ইংল্যান্ডের একজন নতুন ক্রেতার আসার কথা থাকলেও নিরাপত্তার কারণে তিনি হোটেল থেকে কারখানায় আসেননি। পরদিন আরও কয়েকজন বিদেশি ক্রেতার কারখানা পরিদর্শনের কথা ছিল। তবে প্রধান কার্যালয় থেকে নিরাপদে থাকার নির্দেশনা পাওয়ায় তাঁরাও আসেননি।

আরও পড়ুন ফরিদপুরে মক্তবে শিশুকে যৌন নিপীড়ন, সাত বছরের কারাদণ্ড ইমামের ফরিদপুরে মক্তবে শিশুকে যৌন নিপীড়ন, সাত বছরের কারাদণ্ড ইমামের সারাদেশ ১২ মিনিট আগে

মোর্শেদ সারোয়ার বলেন, কোনো বিশৃঙ্খলা হলে তা শুধু সংশ্লিষ্ট কারখানার নয়, দেশের ভাবমূর্তিও ক্ষুণ্ন করে। বিদেশি ক্রেতারা সরাসরি এমন পরিস্থিতি দেখলে বাংলাদেশের পোশাকশিল্প সম্পর্কে তাঁদের নেতিবাচক ধারণা তৈরি হতে পারে।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে নারায়ণগঞ্জের ফতুল্লায় টানা তিন দিনের শ্রমিক আন্দোলন ও সংঘাতের প্রভাব পড়েছে পোশাকশিল্পে।
  • তাঁদের মতে, জ্বালানি ও গ্যাসসংকট, বিদ্যুতের মূল্যবৃদ্ধি, ব্যাংকিং খরচ এবং শ্রমিকদের মজুরি বৃদ্ধির চাপের মধ্যে নতুন করে শ্রমিক অসন্তোষ পোশাকশিল্পের প্রতিযোগিতার …
  • আরএস কম্পোজিটের ব্যবস্থাপনা অংশীদার ও বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) সহসভাপতি মোর্শেদ সারোয়ার সোহেল বলেন,…
  • তিনি জানান, আন্দোলনের কারণে তাঁর কারখানায় ইংল্যান্ডের একজন নতুন ক্রেতার আসার কথা থাকলেও নিরাপত্তার কারণে তিনি হোটেল থেকে কারখানায় আসেননি।

তিনি আরও বলেন, আন্দোলনের কারণে উৎপাদন বন্ধ থাকলেও শ্রমিকদের বেতন দিতে হয়। পরে নির্ধারিত সময়ে পণ্য সরবরাহ করতে অতিরিক্ত সময় কাজ করাতে হয়। এতে ওভারটাইম বাবদ বাড়তি ব্যয় হয়। পাশাপাশি পণ্য সরবরাহে বিলম্ব হলে ক্রেতারা মূল্যছাড় বা ক্ষতিপূরণ দাবি করতে পারেন। কোনো কোনো ক্ষেত্রে ক্রয়াদেশ বাতিলের আশঙ্কাও থাকে।

শ্রমিক আন্দোলন প্রসঙ্গে মোর্শেদ সারোয়ার বলেন, শ্রমিকেরা সাধারণত শান্তিপ্রিয়। তবে ভুল বোঝানো বা বিভ্রান্তির কারণে পরিস্থিতি জটিল হয়ে ওঠে। মালিকপক্ষ, প্রশাসন, পুলিশ ও সরকারের সংশ্লিষ্ট ব্যক্তিরা সমন্বিতভাবে কাজ করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা সম্ভব।

অন্যদিকে ফতুল্লা অ্যাপারেলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের সভাপতি ফজলে শামীম এহসান বলেন, শ্রমিক আন্দোলনের কারণে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। এর প্রভাব তাৎক্ষণিকভাবে বোঝা না গেলেও দীর্ঘ মেয়াদে ক্রয়াদেশ কমে যেতে পারে।

তিনি বলেন, ‘আমাদের দেশের ইমেজ নষ্ট হচ্ছে। ভবিষ্যতে ক্রেতারা বাংলাদেশকে আরও বেশি ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে বিবেচনা করবেন। কোনো দেশের ঝুঁকির মাত্রা যত বেশি হয়, সেই দেশে পণ্যের দাম তত কম দেওয়া হয়। ভালো ভ্যালু বা বেশি মুনাফার পণ্য দিতে চায় না। স্বল্পমেয়াদি ক্রয়াদেশ দিতে চায়। আমরা আস্তে আস্তে সেই জায়গা থেকে দূরে সরে যাচ্ছি।’

ফজলে শামীম এহসানের দাবি, গত আট মাসের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের তুলনায় বাংলাদেশে ক্রয়াদেশ প্রায় ১২ থেকে ১৪ শতাংশ কমেছে।

তিনি বলেন, ‘ক্রেতারা এক দোকান থেকে আরেক দোকানে গিয়ে পণ্য কেনার মতো করে ক্রয়াদেশের সিদ্ধান্ত নেন না। তাঁরা দীর্ঘ মেয়াদে ব্যবসায়িক কৌশল নির্ধারণ করেন। এ ধরনের ঘটনার পর তাঁরা বাংলাদেশের ঝুঁকির বিষয়টি বিবেচনায় নিয়ে ভবিষ্যৎ কৌশল ঠিক করবেন। ফলে ধীরে ধীরে বাংলাদেশে ক্রয়াদেশ কমতে পারে।’

এদিকে শ্রমিক আন্দোলন ঘিরে ফতুল্লার বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়।

নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী জানান, জেলায় প্রায় তিন হাজার পোশাক ও শিল্পকারখানা রয়েছে। এর মধ্যে ফতুল্লার সাতটি কারখানাকে কেন্দ্র করে মূলত আন্দোলন হয়েছে।

তিনি জানান, মঙ্গলবারের বিশৃঙ্খলার ঘটনায় একটি মামলা হয়েছে। মামলায় ২১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও এক হাজার থেকে দেড় হাজার জনকে আসামি করা হয়েছে। এ ঘটনায় আটজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার সকালে মাইক্রোফাইবার, মেট্রো গার্মেন্টস ও ইউরোটেক্সসহ কয়েকটি কারখানার শ্রমিকেরা কর্মস্থল থেকে বের হওয়ার চেষ্টা করলে পুলিশের সঙ্গে উত্তেজনা তৈরি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।

শ্রমিকেরা কর্মস্থল ত্যাগ করায় বুধবারের জন্য মেট্রো ও লিবার্টি কারখানা বন্ধ রাখে কর্তৃপক্ষ। তবে বৃহস্পতিবার পরিস্থিতি স্বাভাবিক ছিল বলে জানিয়েছে পুলিশ।

এদিকে বিকেএমইএর সহসভাপতি মোহাম্মদ হাতেম এর আগে গণমাধ্যমকে দেওয়া বক্তব্যে শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবি মজুরি বোর্ডে উত্থাপনের আহ্বান জানান।

তিনি বলেন, ‘মজুরি বোর্ডের শ্রমিক প্রতিনিধি বলবে ৩০ হাজার না ৫০ হাজার টাকা বেতন লাগবে, সেখানে বলবে। রাজপথে তুমি ৩০ হাজার বললে কি ৩০ হাজার হয়ে যাবে? এটা তো হতে পারে না।’

আন্দোলন প্রসঙ্গে হাতেমের অভিযোগ, ‘এগুলো পরিকল্পিতভাবে এই সেক্টরটাকে অশান্ত করার জন্য, সরকারকে বেকায়দায় ফেলার জন্য করা হচ্ছে।’

শিল্পমালিকেরা বলছেন, শ্রমিকদের মজুরি ও জীবনযাত্রার ব্যয়সংক্রান্ত দাবি বিবেচনায় নেওয়ার পাশাপাশি শিল্পের উৎপাদন এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতার সক্ষমতা ধরে রাখতে আলোচনার মাধ্যমে দ্রুত স্থিতিশীল পরিবেশ নিশ্চিত করা প্রয়োজন।

সারাদেশ থেকে আরও

ভোটের মাঠে ইতিহাস, রাজপথেও ব্যতিক্রমী খাদ্যমন্ত্রী রিতা ভোটের মাঠে ইতিহাস, রাজপথেও ব্যতিক্রমী খাদ্যমন্ত্রী রিতাভোটের ব্যবধানে বড় জয় নিয়ে জাতীয় রাজনীতিতে আলোচনায় আসেন আফরোজা খানম রিতা। নির্বাচনে জয়ের পর প্রথমে বিমানমন্ত্রী এবং পরে খাদ্যমন্ত্রীর… ২৯ মিনিট আগে ডিসেম্বর ঘিরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ১৪ পয়েন্টে নাশকতার ছক আ.লীগের ডিসেম্বর ঘিরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ১৪ পয়েন্টে নাশকতার ছক আ.লীগেরডিসেম্বরকে কেন্দ্র করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে নাশকতার পরিকল্পনার তথ্য পেয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মহাসড়কের অন্তত… ৩ ঘণ্টা আগে ব্রাহ্মণবাড়িয়ায় ৪ ঘণ্টা পর অবরোধ প্রত্যাহার, ট্রেন চলাচল শুরু ব্রাহ্মণবাড়িয়ায় ৪ ঘণ্টা পর অবরোধ প্রত্যাহার, ট্রেন চলাচল শুরুব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক সিরাজুল ইসলাম সিরাজের আশ্বাসের পর চার ঘণ্টা পর অবরোধ প্রত্যাহার করে… ৩ ঘণ্টা আগে প্রতিমন্ত্রীর ক্ষোভ ও ডিসির দুঃখ প্রকাশ প্রতিমন্ত্রীর ক্ষোভ ও ডিসির দুঃখ প্রকাশজয়পুরহাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভার ব্যানারে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি না থাকা এবং এক বক্তার বক্তব্যে শেখ মুজিবুর… ৪ ঘণ্টা আগে

মন্তব্য (৩)

  • রা
    রাহাত মিয়া২ ঘণ্টা আগে

    ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।

  • সু
    সুমাইয়া আক্তার৫ ঘণ্টা আগে

    দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।

  • তা
    তানভীর হোসেন৮ ঘণ্টা আগে

    সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

শ্রমিক আন্দোলনে পোশাকশিল্পে উৎপাদন ব্যাহত, ক্রয়াদেশ কমার আশঙ্কা

৮ নভেম্বর ২০২৬, ৪:০১ পিএম · সারাদেশ

ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে নারায়ণগঞ্জের ফতুল্লায় টানা তিন দিনের শ্রমিক আন্দোলন ও সংঘাতের প্রভাব পড়েছে পোশাকশিল্পে। আন্দোলনের কারণে কয়েকটি কারখানায় উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি বিদেশি ক্রেতাদের নির্ধারিত সফরও বাতিল হয়েছে। এতে ভবিষ্যতে ক্রয়াদেশ কমে যাওয়ার আশঙ্কা করছেন শিল্পমালিকেরা।

ফটোকার্ড

শ্রমিক আন্দোলনে পোশাকশিল্পে উৎপাদন ব্যাহত, ক্রয়াদেশ কমার আশঙ্কা

শ্রমিক আন্দোলনে পোশাকশিল্পে উৎপাদন ব্যাহত
ক্রয়াদেশ কমার আশঙ্কা

শ্রমিক আন্দোলনে পোশাকশিল্পে উৎপাদন ব্যাহত
ক্রয়াদেশ কমার আশঙ্কা

শিরোনাম