১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৩৯২.৮২ -৯.৮৬ | DS30: ২,০৪৯.৪৬ -৮.৯১ | লেনদেন: ৬,৫৪৭.০৭ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৩৯২.৮২ -৯.৮৬
সারাদেশ

কে জেল খেটেছে দেখার টাইম নাই, জনসমর্থনে প্রার্থী চূড়ান্ত হবে: এমপি বাবুল

কে জেল খেটেছে দেখার টাইম নাই, জনসমর্থনে প্রার্থী চূড়ান্ত হবে: এমপি বাবুল
সংগৃহীত

দলীয় পদ-পদবি কিংবা অতীতে আন্দোলন-সংগ্রামে কে কতটা ত্যাগ স্বীকার করেছেন, তা নয়; আগামী নির্বাচনে বিএনপির প্রার্থী বাছাইয়ে জনগণের সমর্থন ও জনপ্রিয়তাকেই গুরুত্ব দেওয়ার কথা জানিয়েছেন জামালপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির জলবায়ুবিষয়ক সহসম্পাদক মুস্তাফিজুর রহমান বাবুল।

সোমবার (৯ নভেম্বর) সকাল থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে তাঁর বক্তব্যের ২ মিনিট ১০ সেকেন্ডের একটি ভিডিও। এ বক্তব্যের সমালোচনা করছেন কেউ কেউ, আবার অনেকে তাঁর অবস্থানকে স্বাগত জানাচ্ছেন।

এর আগে রোববার বিকেলে মাদারগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বালিজুড়ী এফএম হাই স্কুল মাঠে আয়োজিত সমাবেশে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন মুস্তাফিজুর রহমান বাবুল।

‘দলীয় পদ-পদবি কিংবা অতীতে আন্দোলন-সংগ্রামে কে কতটা ত্যাগ স্বীকার করেছেন, তা নয়; আগামী নির্বাচনে বিএনপির প্রার্থী বাছাইয়ে জনগণের সমর্থন ও জনপ্রিয়তাকেই গুরুত্ব দেওয়ার কথা জানিয়েছেন জামালপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির জলবায়ুবিষয়ক সহসম্পাদক মুস্তাফিজুর …’

— জি বাংলা ডেস্ক

সমাবেশে তিনি বলেন, ‘কে জেল খেটেছে, কে জেল খাটেনি, কে নির্যাতিত হয়েছে, কে নির্যাতিত হয়নি, কে ক্ষতিগ্রস্ত হয়েছে, কে ক্ষতিগ্রস্ত হয়নি, এসব দেখার সময় আমাদের নেই। আগামী নির্বাচনে আমরা মাদারগঞ্জের সব কটি ইউনিয়নে বিজয়ী হতে চাই। একই সঙ্গে মাদারগঞ্জ পৌরসভাতেও জয়ী হতে চাই।’

আরও পড়ুন লক্ষ্মীপুরে বাস উল্টে নারীসহ নিহত ৩ লক্ষ্মীপুরে বাস উল্টে নারীসহ নিহত ৩ সারাদেশ ৭ ঘণ্টা আগে

প্রার্থী বাছাইয়ের বিষয়ে তিনি আরও বলেন, ‘কে পৌরসভা বিএনপির নেতা, কে ইউনিয়ন বিএনপির নেতা, প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে আমরা তা বিবেচনা করব না। আমরা বিবেচনা করব কার জনসমর্থন বেশি, কাকে জনগণ চায়, কে জনগণের মধ্যে বেশি গ্রহণযোগ্য এবং কার জনপ্রিয়তা বেশি।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • দলীয় পদ-পদবি কিংবা অতীতে আন্দোলন-সংগ্রামে কে কতটা ত্যাগ স্বীকার করেছেন, তা নয়; আগামী নির্বাচনে বিএনপির প্রার্থী বাছাইয়ে জনগণের সমর্থন ও জনপ্রিয়তাকেই গুরুত্ব দেও…
  • সোমবার (৯ নভেম্বর) সকাল থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে তাঁর বক্তব্যের ২ মিনিট ১০ সেকেন্ডের একটি ভিডিও।
  • এর আগে রোববার বিকেলে মাদারগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বালিজুড়ী এফএম হাই স্কুল মাঠে আয়োজিত সমাবেশে বক্তব্য দিতে গিয়ে এসব …
  • সমাবেশে তিনি বলেন, ‘কে জেল খেটেছে, কে জেল খাটেনি, কে নির্যাতিত হয়েছে, কে নির্যাতিত হয়নি, কে ক্ষতিগ্রস্ত হয়েছে, কে ক্ষতিগ্রস্ত হয়নি, এসব দেখার সময় আমাদের নেই।

‘যিনি জনগণের খেদমত করবেন, নীতিবান ও আদর্শবান থাকবেন, আমরা দলের পক্ষ থেকে তাঁকেই সমর্থন দেব।’

মুস্তাফিজুর রহমান বাবুলের এ বক্তব্য ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। ২ মিনিট ১০ সেকেন্ডের ভিডিওটি ছড়িয়ে পড়ার পর বিএনপির নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।

মো. নাজমুল হাসান নামে একজন মন্তব্য করেন, ‘হায়রে দল! এই দলের জন্য কত মানুষ রাস্তায় নেমেছেন, নিঃস্ব হয়েছেন, জেল খেটেছেন। মামলার হাজিরা দিতে দিতে কোমরের হাড় ভেঙে গেছে। অথচ আজ তাঁদের জন্য কারও সময় নেই। নতুন গাছে ফল ধরলে মালিক আগে দাবি করে, আর যারা গাছটি লালন-পালন করেছেন, তাঁদেরই আজ সময় নেই!’

মো. আল আমিন নামে আরেকজন লেখেন, ‘এখন এলাকায় যার টাকা বেশি, তার জনপ্রিয়তাও অনেক বেশি। যে লাউ, সেই কদু। এসব বলে কোনো লাভ নেই।’

তবে সুমন হাজারী নামে একজন মন্তব্য করেন, ‘লিডার অত্যন্ত সুন্দর কথা বলেছেন। জনগণ যেন তাঁদের যোগ্য লোককে খুঁজে বের করতে পারেন। কথা ও কাজের মধ্যে মিল চাই। ইনশাআল্লাহ।’

মাদারগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত এ সমাবেশে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সারাদেশ থেকে আরও

সাজেকে নিজ বাড়ির সামনে গুলিবিদ্ধ নারী সাজেকে নিজ বাড়ির সামনে গুলিবিদ্ধ নারীখাগড়াছড়ির সাজেকের শুকনোছড়িতে দুর্বৃত্তের গুলিতে অরুণা চাকমা (৩৫) নামে এক নারী আহত হয়েছেন। রোববার (৮ নভেম্বর) রাতে নিজ বাড়ির সামনে বসে… ৯ ঘণ্টা আগে পুলিশের ওপর হামলা চালিয়ে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে ছিনতাই, আটক ৭ পুলিশের ওপর হামলা চালিয়ে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে ছিনতাই, আটক ৭ঝালকাঠির নলছিটিতে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় সাতজনকে আটক করেছে পুলিশ। তবে… ৯ ঘণ্টা আগে দুই সন্তানকে নিয়ে বিষপান, ৫ দিন পর মায়েরও মৃত্যু দুই সন্তানকে নিয়ে বিষপান, ৫ দিন পর মায়েরও মৃত্যুস্বামীর দ্বিতীয় বিয়ে, তালাকের হুমকি ও পারিবারিক বিরোধের জেরে দুই সন্তানকে নিয়ে কীটনাশক পান করা আছিয়া বেগম (২৮) মারা গেছেন। ঘটনার পাঁচ দিন… ৯ ঘণ্টা আগে রোহিঙ্গা ক্যাম্পে বাজার নিয়ে বিরোধ, বিএনপি নেতাকে মারধর রোহিঙ্গা ক্যাম্পে বাজার নিয়ে বিরোধ, বিএনপি নেতাকে মারধর ৯ ঘণ্টা আগে

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

কে জেল খেটেছে দেখার টাইম নাই, জনসমর্থনে প্রার্থী চূড়ান্ত হবে: এমপি বাবুল

৯ নভেম্বর ২০২৬, ১২:১৯ পিএম · সারাদেশ

দলীয় পদ-পদবি কিংবা অতীতে আন্দোলন-সংগ্রামে কে কতটা ত্যাগ স্বীকার করেছেন, তা নয়; আগামী নির্বাচনে বিএনপির প্রার্থী বাছাইয়ে জনগণের সমর্থন ও জনপ্রিয়তাকেই গুরুত্ব দেওয়ার কথা জানিয়েছেন জামালপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির জলবায়ুবিষয়ক সহসম্পাদক মুস্তাফিজুর রহমান বাবুল।

ফটোকার্ড

কে জেল খেটেছে দেখার টাইম নাই, জনসমর্থনে প্রার্থী চূড়ান্ত হবে: এমপি বাবুল

কে জেল খেটেছে দেখার টাইম নাই
জনসমর্থনে প্রার্থী চূড়ান্ত হবে: এমপি বাবুল

কে জেল খেটেছে দেখার টাইম নাই
জনসমর্থনে প্রার্থী চূড়ান্ত হবে: এমপি বাবুল

শিরোনাম