থানার সামনে ককটেল ফাটিয়ে পালানোর সময় আ.লীগ সদস্য গ্রেফতার
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুরের রূপনগর থানার প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালানোর সময় মো. আশরাফুল ইসলাম (২৭) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (৯ নভেম্বর) ডিএমপির উপপুলিশ কমিশনার (মিডিয়া) মো. আকতার হোসেন এ তথ্য জানান।
পুলিশের দাবি, আশরাফুল কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সদস্য। এ সময় তাঁর কাছ থেকে একটি ককটেল জব্দ করা হয়েছে।
‘উপপুলিশ কমিশনার আকতার হোসেন বলেন, রোববার রাত ১টা ৪০ মিনিটের দিকে রূপনগর থানার প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালানোর চেষ্টা করেন আশরাফুল।’
— Mehedi (Admin)
আশরাফুল কুমিল্লার মুরাদনগর উপজেলার ছোট আলীর চর এলাকার হাবিবুর রহমানের ছেলে। তিনি রাজধানীর রূপনগরের সেকশন-৭-এর ঝিলপাড় বস্তিতে বসবাস করতেন। পেশায় তিনি একজন প্রাইভেটকার চালক।
আরও পড়ুন
লক্ষ্মীপুরে বাস উল্টে নারীসহ নিহত ৩
উপপুলিশ কমিশনার আকতার হোসেন বলেন, রোববার রাত ১টা ৪০ মিনিটের দিকে রূপনগর থানার প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালানোর চেষ্টা করেন আশরাফুল। এ সময় পুলিশ তাঁকে ধাওয়া করে হাতেনাতে গ্রেপ্তার করে।
মূল বিষয়গুলি
- ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুরের রূপনগর থানার প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালানোর সময় মো.
- সোমবার (৯ নভেম্বর) ডিএমপির উপপুলিশ কমিশনার (মিডিয়া) মো.
- পুলিশের দাবি, আশরাফুল কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সদস্য।
- আশরাফুল কুমিল্লার মুরাদনগর উপজেলার ছোট আলীর চর এলাকার হাবিবুর রহমানের ছেলে।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আশরাফুল জানিয়েছেন, স্থানীয় জসীম নামের এক আওয়ামী লীগ নেতার পরামর্শে তিনি থানার সামনে ককটেল নিক্ষেপ করেন। এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।






মন্তব্য (০)