পিরোজপুরে যুবকের শ্বশুরবাড়ি থেকে ককটেল ও তৈরির সরঞ্জাম উদ্ধার
পিরোজপুরে অভিযান চালিয়ে ৩০ পিস ইয়াবাসহ সোহাগ মীর (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে শ্বশুরের বাড়িতে অভিযান চালিয়ে তিনটি ককটেল ও ককটেল তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যার পর পিরোজপুর সদর উপজেলার চুঙ্গাপাসা গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।
আটক সোহাগ মীর পিরোজপুর সদর উপজেলার আলামকাটি এলাকার মৃত সালাম মীরের ছেলে।
‘পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে চুঙ্গাপাসা গ্রামে অভিযান চালিয়ে ৩০ পিস ইয়াবাসহ সোহাগ মীরকে আটক করে ডিবি পুলিশ।’
— জি বাংলা ডেস্ক
পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে চুঙ্গাপাসা গ্রামে অভিযান চালিয়ে ৩০ পিস ইয়াবাসহ সোহাগ মীরকে আটক করে ডিবি পুলিশ।
আরও পড়ুন
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ছাত্রদল নেতা নিহত
পরে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হলে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে শ্বশুর রাজ্জাক হাওলাদারের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় বাড়িটি থেকে তিনটি ককটেল ও বিস্ফোরকজাতীয় ককটেল তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
মূল বিষয়গুলি
- পিরোজপুরে অভিযান চালিয়ে ৩০ পিস ইয়াবাসহ সোহাগ মীর (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
- মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যার পর পিরোজপুর সদর উপজেলার চুঙ্গাপাসা গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।
- আটক সোহাগ মীর পিরোজপুর সদর উপজেলার আলামকাটি এলাকার মৃত সালাম মীরের ছেলে।
- পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে চুঙ্গাপাসা গ্রামে অভিযান চালিয়ে ৩০ পিস ইয়াবাসহ সোহাগ মীরকে আটক করে ডিবি পুলিশ।
পিরোজপুর জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হোসেন আল মাহাবুব বিষয়টি নিশ্চিত করে জানান, সোহাগ মীর বর্তমানে ডিবি হেফাজতে রয়েছেন। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।






মন্তব্য (০)