নাফ নদী থেকে ২ লাখ ইয়াবাসহ গ্রেফতার ১
কক্সবাজারের টেকনাফে বিশেষ অভিযান চালিয়ে নাফ নদী হয়ে মিয়ানমার থেকে বাংলাদেশে পাচারের সময় ২ লাখ ১০ হাজার ইয়াবা ট্যাবলেট ও একটি ফোন জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। অপর একজন পালিয়ে গেছেন।
শনিবার (১৪ নভেম্বর) সকালে টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী এ তথ্য নিশ্চিত করেন।
আটক ব্যক্তির নাম মো. হোসেন (৫০)। তিনি সাবরাং ইউনিয়নের গোলার পাড়া এলাকার লালু মিয়ার ছেলে। এ ঘটনায় একই এলাকার বসুর ছেলে মো. শাকেরকে পলাতক আসামি করা হয়েছে।
‘কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি জানতে পারে, টেকনাফ ব্যাটালিয়নের অধীন সাবরাং বিওপির দায়িত্বপূর্ণ জিন্নাখাল এলাকা দিয়ে নাফ নদী হয়ে মিয়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান বাংলাদেশে প্রবেশ করতে পারে।’
— জি বাংলা ডেস্ক
লে. কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি জানতে পারে, টেকনাফ ব্যাটালিয়নের অধীন সাবরাং বিওপির দায়িত্বপূর্ণ জিন্নাখাল এলাকা দিয়ে নাফ নদী হয়ে মিয়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান বাংলাদেশে প্রবেশ করতে পারে। এ তথ্যের ভিত্তিতে সাবরাং বিওপির বিশেষ টহল দল একটি স্পিডবোট নিয়ে নাফ নদীর সম্ভাব্য প্রবেশপথে অবস্থান নেয়।
আরও পড়ুন
কক্সবাজারে ২ হাজার ৫০ পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা নারী আটক
তিনি বলেন, রাতে থার্মাল ইমেজার ও রাডারের মাধ্যমে মিয়ানমার থেকে আসা দুই সন্দেহভাজন ব্যক্তির গতিবিধি শনাক্ত করে বিজিবি। পরে তাঁদের গতিবিধি পর্যবেক্ষণ করতে থাকে আভিযানিক দল। একপর্যায়ে তাঁদের বস্তাসহ সাঁতরে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখা যায়।
মূল বিষয়গুলি
- কক্সবাজারের টেকনাফে বিশেষ অভিযান চালিয়ে নাফ নদী হয়ে মিয়ানমার থেকে বাংলাদেশে পাচারের সময় ২ লাখ ১০ হাজার ইয়াবা ট্যাবলেট ও একটি ফোন জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদে…
- শনিবার (১৪ নভেম্বর) সকালে টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) অধিনায়ক লে.
- আটক ব্যক্তির নাম মো.
- তিনি বলেন, রাতে থার্মাল ইমেজার ও রাডারের মাধ্যমে মিয়ানমার থেকে আসা দুই সন্দেহভাজন ব্যক্তির গতিবিধি শনাক্ত করে বিজিবি।
এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে রাতের অন্ধকারে একজন সন্দেহভাজন ব্যক্তি সাঁতরে পাশের কেওড়াবাগানে পালিয়ে যান। পরে অপর ব্যক্তিকে একটি বস্তাসহ নাফ নদী থেকে আটক করা হয়। বস্তাটি তল্লাশি করে বিশেষভাবে মোড়কজাত ২ লাখ ১০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
বিজিবি অধিনায়ক আরও জানান, আটক ব্যক্তি, জব্দ করা ইয়াবা ও অন্যান্য আলামত নিয়মিত মামলার মাধ্যমে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।






মন্তব্য (০)