ডায়াবেটিস প্রতিরোধে জনসচেতনতার পাশাপাশি সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী
দেশে আশঙ্কাজনক হারে বাড়ছে ডায়াবেটিসে আক্রান্তের সংখ্যা। এ রোগ প্রতিরোধে জনসচেতনতা তৈরির পাশাপাশি সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।
বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে শনিবার (১৪ নভেম্বর) সকালে পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম চত্বরে শিশু স্বর্গ ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত সচেতনতামূলক ম্যারাথনে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ডায়াবেটিস এখন শুধু ব্যক্তির নয়, প্রতিটি পরিবারের জন্যই বড় স্বাস্থ্যঝুঁকি। এ রোগের ক্রমবর্ধমান ঝুঁকি মোকাবিলায় হাসপাতালের পাশাপাশি সামাজিক ও জনসম্পৃক্ত বিভিন্ন কর্মসূচির মাধ্যমে সচেতনতা বাড়াতে হবে। সম্মিলিত প্রচেষ্টায় বাংলাদেশসহ পঞ্চগড় জেলাকেও ডায়াবেটিসের ঝুঁকিমুক্ত করে গড়ে তোলা সম্ভব।
‘মিজানুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা সুলতানা, জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) মির্জা নাজমুল ইসলাম কাজল, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোখলেছুর রহমান এবং শিশু স্বর্গ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও পরিচালক কবির আহমেদ আকন্দসহ জেলা প্র…’
— জি বাংলা ডেস্ক
তিনি আরও বলেন, প্রতিদিন রাতে খাবার খাওয়ার পর ঘুমাতে না গিয়ে কিছুটা সময় হাঁটাহাঁটি করা উচিত। এতে স্বাস্থ্য সুরক্ষার পাশাপাশি ডায়াবেটিসের মতো রোগ প্রতিরোধে সহায়তা পাওয়া যাবে। সুস্থ থাকতে নিয়মিত ব্যায়াম ও শারীরিক কসরত চালু রাখারও পরামর্শ দেন তিনি।
আরও পড়ুন
মাহদীর বাসায় পেট্রোলবোমা হামলার অভিযোগ, ওসির দাবি ‘নাটক’
বিশ্ব ডায়াবেটিস দিবসে ম্যারাথনের আয়োজন করায় শিশু স্বর্গ ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা জানান প্রতিমন্ত্রী। এ ধরনের আয়োজনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
মূল বিষয়গুলি
- দেশে আশঙ্কাজনক হারে বাড়ছে ডায়াবেটিসে আক্রান্তের সংখ্যা।
- বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে শনিবার (১৪ নভেম্বর) সকালে পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম চত্বরে শিশু স্বর্গ ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত সচেতনতামূলক ম্যারাথনে অংশ নিয়ে তিন…
- প্রতিমন্ত্রী বলেন, ডায়াবেটিস এখন শুধু ব্যক্তির নয়, প্রতিটি পরিবারের জন্যই বড় স্বাস্থ্যঝুঁকি।
- তিনি আরও বলেন, প্রতিদিন রাতে খাবার খাওয়ার পর ঘুমাতে না গিয়ে কিছুটা সময় হাঁটাহাঁটি করা উচিত।
এর আগে সকাল সাড়ে ৮টায় অডিটোরিয়াম চত্বরে ফিতা কেটে ম্যারাথনের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী। প্রায় দুই শতাধিক প্রতিযোগীর সঙ্গে তিনিও প্রায় পাঁচ কিলোমিটার পথ দৌড়ে অতিক্রম করেন। পরে একই স্থানে আয়োজিত আলোচনা সভায় অংশ নেন তিনি।
এ সময় পঞ্চগড়ের পুলিশ সুপার আবু সাইম, সিভিল সার্জন ডা. মিজানুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা সুলতানা, জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) মির্জা নাজমুল ইসলাম কাজল, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোখলেছুর রহমান এবং শিশু স্বর্গ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও পরিচালক কবির আহমেদ আকন্দসহ জেলা প্রশাসন ও পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে সরকারি অডিটোরিয়াম চত্বরে বিনামূল্যে ডায়াবেটিস ও রক্ত পরীক্ষা এবং ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিদের স্বাস্থ্যসেবা দেওয়ার ব্যবস্থাও করা হয়।






মন্তব্য (০)