১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৪৪৪.৯১ -০.১৫ | DS30: ২,০৫৯.৪০ +০.০৩ | লেনদেন: ৬,৯৯০.১২ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৪৪৪.৯১ -০.১৫ | DS30: ২,০৫৯.৪০ +০.০৩ | লেনদেন: ৬,৯৯০.১২ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৪৪৪.৯১ -০.১৫ | DS30: ২,০৫৯.৪০ +০.০৩ | লেনদেন: ৬,৯৯০.১২ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৪৪৪.৯১ -০.১৫ | DS30: ২,০৫৯.৪০ +০.০৩ | লেনদেন: ৬,৯৯০.১২ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ |
সারাদেশ

মাস্টারকে গ্রেফতার: শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল বন্ধ

মাস্টারকে গ্রেফতার: শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল বন্ধ
ফেরি পুরোনো ছবি

শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি কাকলীর প্রথম শ্রেণির মাস্টার মোশাররফ হোসেনকে গ্রেফতারের প্রতিবাদে অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা করেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) ফেরির কর্মকর্তা-কর্মচারীরা।

এতে শনিবার (১৪ নভেম্বর) ভোর থেকে গুরুত্বপূর্ণ এ নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। দুই প্রান্তে পারাপারের অপেক্ষায় আটকা পড়েছে প্রায় ১৫০টি যানবাহন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত ১০ নভেম্বর একটি মাদরাসার শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকেরা শিক্ষা সফরে কক্সবাজার ও বান্দরবান যান। সফর শেষে শুক্রবার চাঁদপুরের হরিনা ফেরিঘাট থেকে ফেরি কাকলীতে করে শরীয়তপুরের নরসিংহপুরের উদ্দেশে রওনা হন তাঁরা। ফেরি থেকে শিক্ষার্থী ও অভিভাবকদের নামিয়ে দেওয়ার পর কয়েকজন শিক্ষার্থী ফেরির সামনের অংশে অবস্থান করছিল। এ সময় বালুবাহী একটি বাল্কহেডের সঙ্গে ফেরিটির সংঘর্ষ হয়। এতে ফেরিতে থাকা একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে শিক্ষার্থীদের চাপা দেয়। এ ঘটনায় তরিকুল নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়।

‘শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি কাকলীর প্রথম শ্রেণির মাস্টার মোশাররফ হোসেনকে গ্রেফতারের প্রতিবাদে অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা করেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) ফেরির কর্মকর্তা-কর্মচারীরা।’

— জি বাংলা ডেস্ক

নৌ পুলিশ জানায়, ফেরি ও বাল্কহেডের সংঘর্ষের ঘটনায় চাঁদপুর সদর থানায় নৌ পুলিশের এক উপপরিদর্শক (এসআই) মামলা করেছেন। মামলায় ফেরি ও বাল্কহেডসংশ্লিষ্ট চারজনকে আসামি করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

আরও পড়ুন ডিএমপির অভিযানে গ্রেফতার ৪৭৮, মামলা ৬২ ডিএমপির অভিযানে গ্রেফতার ৪৭৮, মামলা ৬২ সারাদেশ এইমাত্র

তবে ফেরির কর্মকর্তা-কর্মচারীদের দাবি, দুর্ঘটনার পর চাঁদপুরের আলুবাজার নৌ পুলিশ ফাঁড়ি ফেরি কাকলীর প্রথম শ্রেণির মাস্টার মোশাররফ হোসেনকে অন্যায়ভাবে গ্রেফতার করেছে। এর প্রতিবাদে তাঁকে মুক্তি না দেওয়া পর্যন্ত ফেরি পরিচালনা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। তবে জরুরি রোগীবাহী অ্যাম্বুলেন্স পারাপারের জন্য ফেরি চালু রাখার কথা জানিয়েছেন আন্দোলনকারীরা।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি কাকলীর প্রথম শ্রেণির মাস্টার মোশাররফ হোসেনকে গ্রেফতারের প্রতিবাদে অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা করেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিব…
  • এতে শনিবার (১৪ নভেম্বর) ভোর থেকে গুরুত্বপূর্ণ এ নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে।
  • সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত ১০ নভেম্বর একটি মাদরাসার শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকেরা শিক্ষা সফরে কক্সবাজার ও বান্দরবান যান।
  • নৌ পুলিশ জানায়, ফেরি ও বাল্কহেডের সংঘর্ষের ঘটনায় চাঁদপুর সদর থানায় নৌ পুলিশের এক উপপরিদর্শক (এসআই) মামলা করেছেন।

ফেরি চলাচল বন্ধ থাকায় দুই প্রান্তে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়েছে। এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন দূরপাল্লার যাত্রী, ট্রাকচালক ও ব্যবসায়ীরা। বিশেষ করে কাঁচামাল ও পচনশীল পণ্যবাহী যানবাহন সময়মতো গন্তব্যে পৌঁছাতে না পারায় বড় ধরনের ক্ষতির আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

ট্রাকচালক সাগর বলেন, ফেরি বন্ধ থাকায় দীর্ঘ সময় ধরে ঘাটে অপেক্ষা করতে হচ্ছে। এতে সময় ও অর্থ দুটিই নষ্ট হচ্ছে। গাড়িতে থাকা কাঁচামাল ও পচনশীল পণ্য নষ্ট হওয়ার আশঙ্কাও রয়েছে। সময়মতো গন্তব্যে পৌঁছাতে না পারলে ব্যবসায়ীরা বড় ধরনের লোকসানে পড়বেন।

বাসচালক জলিল জানান, তিনি যশোর থেকে যাত্রী নিয়ে চট্টগ্রামে যাচ্ছিলেন। ঘাটে এসে ফেরি চলাচল বন্ধ থাকার বিষয়টি জানতে পারেন। আগে থেকে জানলে এ রুটে আসতেন না উল্লেখ করে তিনি বলেন, এখন যাত্রী ও চালক সবাই চরম ভোগান্তিতে পড়েছেন। দ্রুত সমস্যার সমাধান করে ফেরি চলাচল স্বাভাবিক করার দাবি জানান তিনি।

একই ভোগান্তির কথা জানান যাত্রী ছলেমান। তিনি বলেন, দীর্ঘ সময় ধরে ঘাটে অপেক্ষা করতে হচ্ছে। এতে নারী, শিশু ও বয়স্ক যাত্রীরা সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছেন। জরুরি কাজে যাওয়া মানুষও সময়মতো গন্তব্যে পৌঁছাতে পারছেন না। দ্রুত ফেরি চালু করে যাত্রীদের দুর্ভোগ কমানোর দাবি জানান তিনি।

বিআইডব্লিউটিসির মাস্টার অ্যাসোসিয়েশন (বীমা) কেন্দ্রীয় কমিটির সহসভাপতি আব্দুর রব বলেন, ফেরি দুর্ঘটনার শিকার হলে নৌ অধ্যাদেশ অনুযায়ী সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ব্যবস্থা নিতে পারে। তবে নৌ পুলিশকে একাধিকবার জানানোর পরও তাঁদের একজন মাস্টারকে অন্যায়ভাবে আটক করা হয়েছে। তাঁর দাবি, নিহত শিক্ষার্থীর পরিবারও কোনো অভিযোগ করেনি; বরং দুর্ঘটনার জন্য বাল্কহেডকে দায়ী করেছে। এরপরও ফেরির মাস্টারকে গ্রেফতার করা হয়েছে। মোশাররফ হোসেনকে মুক্তি না দিলে সারা দেশে ফেরি চলাচল বন্ধের কর্মসূচি দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

বিআইডব্লিউটিসির নরসিংহপুর ফেরিঘাটের উপব্যবস্থাপক ইকবাল হোসেন বলেন, ফেরির মাস্টাররা উচ্চতর প্রশিক্ষণপ্রাপ্ত। দুর্ঘটনার দিন চ্যানেলে প্রবেশের সময় অবৈধ বাল্কহেডগুলোকে একাধিকবার সতর্ক করা হয়েছিল। এরপরও বাল্কহেডটি ফেরিকে ধাক্কা দেয়। এ ঘটনায় ফেরির মাস্টারকে গ্রেফতার করায় তাঁর মুক্তির দাবিতে কর্মকর্তা-কর্মচারী ও মাস্টাররা কর্মবিরতি পালন করছেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। দ্রুত সমস্যার সমাধান করে ফেরি চলাচল স্বাভাবিক করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

এ বিষয়ে চাঁদপুর অঞ্চলের নৌ পুলিশ সুপার মুশফিকুর রহমান বলেন, প্রচলিত আইন অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে। দুর্ঘটনার পেছনে ফেরি ও বাল্কহেডের চালক উভয়ের দায় রয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে। বাকি বিষয়গুলো তদন্ত করে দেখা হচ্ছে। তবে ফেরি কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতির বিষয়ে তিনি কোনো মন্তব্য করতে চাননি।

সারাদেশ থেকে আরও

ডায়াবেটিস প্রতিরোধে জনসচেতনতার পাশাপাশি সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী ডায়াবেটিস প্রতিরোধে জনসচেতনতার পাশাপাশি সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রীদেশে আশঙ্কাজনক হারে বাড়ছে ডায়াবেটিসে আক্রান্তের সংখ্যা। এ রোগ প্রতিরোধে জনসচেতনতা তৈরির পাশাপাশি সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন… ২১ মিনিট আগে গাজীপুরে শ্রমিক অসন্তোষ, ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ গাজীপুরে শ্রমিক অসন্তোষ, ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধবেতন বৃদ্ধির দাবিতে গাজীপুরে আজও শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে। শনিবার (১৪ নভেম্বর) সকালে কালিয়াকৈর উপজেলার পল্লীবিদ্যুৎ এলাকায় শ্রমিকরা কাজে… ২৪ মিনিট আগে দুবাই থেকে সকালে দেশে ফিরে বিকেলেই প্রবাসীর মৃত্যু দুবাই থেকে সকালে দেশে ফিরে বিকেলেই প্রবাসীর মৃত্যু ১ ঘণ্টা আগে মাদারগঞ্জে আগুনে গবাদি পশুসহ বসতঘর পুড়ে ছাই, নিঃস্ব কৃষক মাদারগঞ্জে আগুনে গবাদি পশুসহ বসতঘর পুড়ে ছাই, নিঃস্ব কৃষকজামালপুরের মাদারগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতঘর, তিনটি গাভী ও দুটি ছাগল পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৩ থেকে ৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে… ১ ঘণ্টা আগে

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

মাস্টারকে গ্রেফতার: শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল বন্ধ

১৪ নভেম্বর ২০২৬, ১১:১২ এএম · সারাদেশ

শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি কাকলীর প্রথম শ্রেণির মাস্টার মোশাররফ হোসেনকে গ্রেফতারের প্রতিবাদে অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা করেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) ফেরির কর্মকর্তা-কর্মচারীরা।

ফটোকার্ড

মাস্টারকে গ্রেফতার: শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল বন্ধ

মাস্টারকে গ্রেফতার
শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল বন্ধ

মাস্টারকে গ্রেফতার
শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল বন্ধ

শিরোনাম
ডিএমপির অভিযানে গ্রেফতার ৪৭৮, মামলা ৬২টানা ১৫ দিন নিজের প্রস্রাব খেয়েছেন, কারণ জানালেন পরেশআন্তর্জাতিক ষড়যন্ত্রের কারণে দেশে মাদক আসছে: ত্রাণমন্ত্রীবন বাঁচাতে পর্নোগ্রাফি ভিডিও, অভিনব উদ্যোগ অস্ট্রেলিয়ায়ফেসবুকে অনন্ত জলিল/যারা টিআরপির জন্য কাজ করেছেন, আল্লাহ যেন তাদের হেদায়েত দান করেন‘ডিসেম্বরের পরেও চাকরি করতে হবে’ ওসিকে ছাত্রলীগ নেতার হুমকিমাহদীর বাসায় পেট্রোলবোমা হামলার অভিযোগ, ওসির দাবি ‘নাটক’মাস্টারকে গ্রেফতার: শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল বন্ধ ডায়াবেটিস প্রতিরোধে জনসচেতনতার পাশাপাশি সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রীগাজীপুরে শ্রমিক অসন্তোষ, ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ