সারাদেশে বিনামূল্যে এআই প্রশিক্ষণ দেবে সরকার, আবেদন যেভাবে
১৮ থেকে ৩৫ বছর বয়সী তরুণ-তরুণীদের বিনামূল্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিষয়ে মৌলিক প্রশিক্ষণ দেবে যুব উন্নয়ন অধিদপ্তর। দক্ষ জনশক্তি গড়ে তুলতে দেশের ৬৪ জেলায় এ প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হবে।
সম্প্রতি অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এআইভিত্তিক বেসিক প্রশিক্ষণ কোর্সের তৃতীয় ব্যাচে ভর্তির জন্য আবেদন আহ্বান করা হয়েছে। আগ্রহীরা আগামী ২৪ নভেম্বর ২০২৬ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত www.dydaiproject.com/apply ওয়েবসাইটে অনলাইনে আবেদন করতে পারবেন। নির্ধারিত সময়ের পর আবেদন লিংক স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে।
সফলভাবে আবেদন জমা দেওয়ার পর আবেদনের কপি ডাউনলোড করতে হবে। বৈধ আবেদনকারীদের এসএমএসের মাধ্যমে পরীক্ষার তারিখ ও সময় জানানো হবে। পরীক্ষার সময় মেসেজের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে আনতে হবে।
‘যুব উন্নয়ন অধিদপ্তর জানিয়েছে, সংশ্লিষ্ট জেলার উপপরিচালকের সভাপতিত্বে গঠিত ভর্তি কমিটি লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে প্রশিক্ষণার্থী নির্বাচন করবে।’
— আইটি ডেস্ক
বিজ্ঞপ্তি অনুযায়ী, বৈধ আবেদনকারীদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৮ নভেম্বর এবং মৌখিক পরীক্ষা ২৯ নভেম্বর। পরীক্ষার স্থান ও সময়সূচি এসএমএসের মাধ্যমে জানানো হবে। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে ৩০ নভেম্বর। নির্বাচিতদের এসএমএসের মাধ্যমেও জানানো হবে।
আরও পড়ুন
অফিসের কাজ বাদ দিয়ে ভিডিও গেম খেলার জন্য বেতনসহ ছুটি দিচ্ছে এই সংস্থা
প্রশিক্ষণ শুরু হবে ১ ডিসেম্বর, চলবে ২০২৭ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত। ৫০ দিনে মোট ৩০০ ঘণ্টার এ প্রশিক্ষণে প্রতিদিন ছয় ঘণ্টা ক্লাস হবে।
মূল বিষয়গুলি
- ১৮ থেকে ৩৫ বছর বয়সী তরুণ-তরুণীদের বিনামূল্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিষয়ে মৌলিক প্রশিক্ষণ দেবে যুব উন্নয়ন অধিদপ্তর।
- সম্প্রতি অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এআইভিত্তিক বেসিক প্রশিক্ষণ কোর্সের তৃতীয় ব্যাচে ভর্তির জন্য আবেদন আহ্বান করা হয়েছে।
- সফলভাবে আবেদন জমা দেওয়ার পর আবেদনের কপি ডাউনলোড করতে হবে।
- বিজ্ঞপ্তি অনুযায়ী, বৈধ আবেদনকারীদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৮ নভেম্বর এবং মৌখিক পরীক্ষা ২৯ নভেম্বর।
যুব উন্নয়ন অধিদপ্তর জানিয়েছে, সংশ্লিষ্ট জেলার উপপরিচালকের সভাপতিত্বে গঠিত ভর্তি কমিটি লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে প্রশিক্ষণার্থী নির্বাচন করবে। বাছাইয়ের ক্ষেত্রে কম্পিউটার ও আইসিটি বিষয়ে প্রাথমিক জ্ঞান এবং ইংরেজিতে দক্ষতাসম্পন্ন প্রার্থীরা অগ্রাধিকার পাবেন। আবেদনকারীদের কমপক্ষে এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
প্রশিক্ষণটি সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হবে। অংশগ্রহণকারীরা প্রতিদিন ২০০ টাকা করে যাতায়াত ভাতা পাবেন। এ ছাড়া প্রশিক্ষণ চলাকালে খাবারের ব্যবস্থাও থাকবে। প্রশিক্ষণ শেষে উত্তীর্ণদের সনদ দেওয়া হবে।
প্রশিক্ষণ ও ভর্তি-সংক্রান্ত বিস্তারিত তথ্য যুব উন্নয়ন অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে পাওয়া যাবে।






মন্তব্য (০)