১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৪৪৪.৯১ -০.১৫ | DS30: ২,০৫৯.৪০ +০.০৩ | লেনদেন: ৬,৯৯০.১২ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৪৪৪.৯১ -০.১৫ | DS30: ২,০৫৯.৪০ +০.০৩ | লেনদেন: ৬,৯৯০.১২ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৪৪৪.৯১ -০.১৫ | DS30: ২,০৫৯.৪০ +০.০৩ | লেনদেন: ৬,৯৯০.১২ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৪৪৪.৯১ -০.১৫ | DS30: ২,০৫৯.৪০ +০.০৩ | লেনদেন: ৬,৯৯০.১২ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ |
আন্তর্জাতিক

বন বাঁচাতে পর্নোগ্রাফি ভিডিও, অভিনব উদ্যোগ অস্ট্রেলিয়ায়

বন বাঁচাতে পর্নোগ্রাফি ভিডিও, অভিনব উদ্যোগ অস্ট্রেলিয়ায়
সংগৃহীত

বন উজাড় ঠেকাতে অভিনব উদ্যোগ নিয়েছেন অস্ট্রেলিয়ার তাসমানিয়ার শিল্পী কিরশা কেশেলে। প্রাচীন বনাঞ্চল সংরক্ষণে অর্থ সংগ্রহের জন্য তিনি চালু করেছেন প্রাপ্তবয়স্কদের কনটেন্টভিত্তিক প্ল্যাটফর্ম ‘অনলি ফার্নস’। পর্নোগ্রাফিক ভিডিও দেখার বিনিময়ে দর্শকদের কাছ থেকে অর্থ সংগ্রহ করে তা বন রক্ষার কাজে ব্যয় করার পরিকল্পনা করেছেন তিনি। তবে ব্যতিক্রমী এই উদ্যোগ প্রশংসার পাশাপাশি পরিবেশবাদীদের সমালোচনারও মুখে পড়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়েছে, কিরশা কেশেলে তাসমানিয়ার মিউজিয়াম অব ওল্ড অ্যান্ড নিউ আর্টের (মোনা) প্রতিষ্ঠাতা ডেভিড ওয়ালশের স্ত্রী। বন সংরক্ষণকে অর্থনৈতিকভাবে টেকসই করতেই তিনি এ উদ্যোগ নিয়েছেন। প্রকল্পের আওতায় তাসমানিয়ার বনাঞ্চল ও করাতকলকে কেন্দ্র করে তৈরি করা হয়েছে ১২টি প্রাপ্তবয়স্কদের ভিডিও।

প্রকল্পটির বিশেষত্ব হলো, বন উজাড়ের সঙ্গে যুক্ত শ্রমিকদেরই বন সংরক্ষণের কাজে যুক্ত করার পরিকল্পনা। সাধারণত যেসব শ্রমিক গাছ কাটার কাজে নিয়োজিত, তাঁদের অর্থের বিনিময়ে বনাঞ্চলে কাঠের হাঁটার পথ ও শিল্পকর্ম তৈরির কাজে নিয়োগ দেওয়া হবে। এতে গাছ না কেটেও তাঁদের কর্মসংস্থান ও আয় বজায় থাকবে বলে আশা করছেন কেশেলে।

‘ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়েছে, কিরশা কেশেলে তাসমানিয়ার মিউজিয়াম অব ওল্ড অ্যান্ড নিউ আর্টের (মোনা) প্রতিষ্ঠাতা ডেভিড ওয়ালশের স্ত্রী।’

— আন্তর্জাতিক ডেস্ক

কেশেলের ভাষ্য, পরিবেশ সংরক্ষণের অনেক আন্দোলনে বনশ্রমিকদের প্রতিপক্ষ হিসেবে দেখা হয়। এতে শ্রমিক ও পরিবেশবাদীদের মধ্যে বিরোধ তৈরি হয়। কিন্তু শ্রমিকদের বাদ দিয়ে বন রক্ষা করা বাস্তবসম্মত নয়। তাই প্রকল্পের সফলতার জন্য তাঁদের কর্মঘণ্টা ও আয় অক্ষুণ্ন রাখা জরুরি।

আরও পড়ুন নগ্ন ছবির লোভে পাকিস্তানকে যুদ্ধের ছক দিলেন ভারতীয় পাইলট নগ্ন ছবির লোভে পাকিস্তানকে যুদ্ধের ছক দিলেন ভারতীয় পাইলট আন্তর্জাতিক ১ ঘণ্টা আগে

প্রকল্পের ভিডিও তৈরির সব খরচ বহন করেছে মোনা ও কেশেলে। এতে অভিনয়শিল্পী, নির্মাণকর্মী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের পারিশ্রমিক দেওয়া হয়েছে। পাশাপাশি তৈরি করা হচ্ছে একটি প্রামাণ্যচিত্র ও বই। কাঠের শিল্পকর্ম তৈরিতে স্থানীয় করাতকলগুলোকে কাজে লাগানোর পরিকল্পনাও রয়েছে।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • বন উজাড় ঠেকাতে অভিনব উদ্যোগ নিয়েছেন অস্ট্রেলিয়ার তাসমানিয়ার শিল্পী কিরশা কেশেলে।
  • ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়েছে, কিরশা কেশেলে তাসমানিয়ার মিউজিয়াম অব ওল্ড অ্যান্ড নিউ আর্টের (মোনা) প্রতিষ্ঠাতা ডেভিড ওয়ালশের স্ত্রী…
  • প্রকল্পটির বিশেষত্ব হলো, বন উজাড়ের সঙ্গে যুক্ত শ্রমিকদেরই বন সংরক্ষণের কাজে যুক্ত করার পরিকল্পনা।
  • কেশেলের ভাষ্য, পরিবেশ সংরক্ষণের অনেক আন্দোলনে বনশ্রমিকদের প্রতিপক্ষ হিসেবে দেখা হয়।

প্রকল্পে অংশ নিতে প্রায় ২০ জন অনলি ফ্যানস কনটেন্ট নির্মাতা তাসমানিয়ার বার্নি শহরে যান। সেখানে করাতকল ও বনাঞ্চলকে কেন্দ্র করে বিভিন্ন দৃশ্য ধারণ করা হয়। ভিডিওগুলোতে পশুর পোশাক পরা অভিনয়শিল্পীদের পাশাপাশি বনশ্রমিক ও পরিবেশবাদীদের চরিত্রেও অভিনয় করেছেন নির্মাতারা।

তবে প্রকল্পটি থেকে কত আয় হবে, তা এখনো নিশ্চিত নয়। দর্শকদের আগ্রহ ও সাবস্ক্রিপশনের ওপর নির্ভর করবে সংগ্রহ করা অর্থের পরিমাণ। কেশেলের আশা, দর্শকদের পাশাপাশি তাঁর স্বামী ও অন্য দাতারাও এতে আর্থিক সহায়তা দেবেন।

তবে বন রক্ষার নামে কাঠশিল্পের সঙ্গে সহযোগিতার এ উদ্যোগ নিয়ে আপত্তি তুলেছে পরিবেশবাদী সংগঠনগুলো। জুলাইয়ে ফরেস্ট কংগ্রেস থেকে নিজেদের প্রত্যাহার করে নেয় দ্য ওয়াইল্ডারনেস সোসাইটি। সংগঠনটির অভিযোগ, কাঠশিল্পের সঙ্গে সমঝোতা করে বন উজাড়ের মূল সমস্যার সমাধান সম্ভব নয়। বনশিল্পের সঙ্গে যুক্ত প্রতিষ্ঠানগুলো তাদের ক্ষতিকর বাণিজ্যিক ও শিল্পচর্চা সংশোধনে কার্যকর পদক্ষেপ নেয়নি বলেও দাবি তাদের।

অন্যদিকে বব ব্রাউন ফাউন্ডেশন প্রকল্পটিকে ‘কাঠ কাটা সমর্থনকারী পরিকল্পনা’ হিসেবে আখ্যা দিয়েছে। তাদের অভিযোগ, প্রাচীন বনভূমির মাত্র ৩ থেকে ৪ শতাংশ সংরক্ষণের উদ্যোগ নেওয়া হচ্ছে। বাকি ৯৬ শতাংশ বন উজাড় ও পুড়িয়ে ফেলার ঝুঁকিতে থেকে যাচ্ছে। তাদের মতে, বন ধ্বংসের মতো গুরুতর সংকট কোনো শিল্পকর্মের প্রদর্শনী দিয়ে সমাধান করা সম্ভব নয়।

কেশেলে অবশ্য বলছেন, যেসব প্রাচীন বন রক্ষার উদ্যোগ নেওয়া হয়েছে, সেগুলোর গুরুত্ব নিয়ে দুই পক্ষের মধ্যে বড় ধরনের মতবিরোধ নেই। বনশিল্পের সঙ্গে যুক্ত ব্যক্তিরাও এসব বন সংরক্ষণের উদ্যোগে অংশ নিচ্ছেন। বন রক্ষার পাশাপাশি শ্রমিকদের অর্থনৈতিক ক্ষতি এড়ানোই তাঁর লক্ষ্য।

২০২৩ সালে পরিবেশবাদী, বিজ্ঞানী, আদিবাসী পালাওয়া জনগোষ্ঠীর প্রবীণ এবং বনশিল্পের প্রতিনিধিদের নিয়ে ফরেস্ট কংগ্রেস গঠন করেন কেশেলে। ‘অনলি ফার্নস’ সেই উদ্যোগেরই একটি অংশ। তাঁর বিশ্বাস, বন সংরক্ষণের জন্য শুধু আন্দোলন নয়, বিকল্প অর্থনৈতিক ব্যবস্থাও গড়ে তুলতে হবে।

আন্তর্জাতিক থেকে আরও

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

বন বাঁচাতে পর্নোগ্রাফি ভিডিও, অভিনব উদ্যোগ অস্ট্রেলিয়ায়

১৪ নভেম্বর ২০২৬, ১১:২৫ এএম · আন্তর্জাতিক

বন উজাড় ঠেকাতে অভিনব উদ্যোগ নিয়েছেন অস্ট্রেলিয়ার তাসমানিয়ার শিল্পী কিরশা কেশেলে। প্রাচীন বনাঞ্চল সংরক্ষণে অর্থ সংগ্রহের জন্য তিনি চালু করেছেন প্রাপ্তবয়স্কদের কনটেন্টভিত্তিক প্ল্যাটফর্ম ‘অনলি ফার্নস’। পর্নোগ্রাফিক ভিডিও দেখার বিনিময়ে দর্শকদের কাছ থেকে অর্থ সংগ্রহ করে তা বন রক্ষার কাজে ব্যয় করার পরিকল্পনা করেছেন তিনি।

ফটোকার্ড

বন বাঁচাতে পর্নোগ্রাফি ভিডিও, অভিনব উদ্যোগ অস্ট্রেলিয়ায়

বন বাঁচাতে পর্নোগ্রাফি ভিডিও
অভিনব উদ্যোগ অস্ট্রেলিয়ায়

বন বাঁচাতে পর্নোগ্রাফি ভিডিও
অভিনব উদ্যোগ অস্ট্রেলিয়ায়

শিরোনাম
সৌরবিদ্যুতে ৬২ শতাংশ ব্যয় সাশ্রয় করলো ডাক বিভাগের ১৪ কেন্দ্রডিএমপির অভিযানে গ্রেফতার ৪৭৮, মামলা ৬২টানা ১৫ দিন নিজের প্রস্রাব খেয়েছেন, কারণ জানালেন পরেশআন্তর্জাতিক ষড়যন্ত্রের কারণে দেশে মাদক আসছে: ত্রাণমন্ত্রীবন বাঁচাতে পর্নোগ্রাফি ভিডিও, অভিনব উদ্যোগ অস্ট্রেলিয়ায়ফেসবুকে অনন্ত জলিল/যারা টিআরপির জন্য কাজ করেছেন, আল্লাহ যেন তাদের হেদায়েত দান করেন‘ডিসেম্বরের পরেও চাকরি করতে হবে’ ওসিকে ছাত্রলীগ নেতার হুমকিমাহদীর বাসায় পেট্রোলবোমা হামলার অভিযোগ, ওসির দাবি ‘নাটক’মাস্টারকে গ্রেফতার: শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল বন্ধ ডায়াবেটিস প্রতিরোধে জনসচেতনতার পাশাপাশি সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী