১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৪৪৪.৯১ -০.১৫ | DS30: ২,০৫৯.৪০ +০.০৩ | লেনদেন: ৬,৯৯০.১২ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৪৪৪.৯১ -০.১৫ | DS30: ২,০৫৯.৪০ +০.০৩ | লেনদেন: ৬,৯৯০.১২ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৪৪৪.৯১ -০.১৫ | DS30: ২,০৫৯.৪০ +০.০৩ | লেনদেন: ৬,৯৯০.১২ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৪৪৪.৯১ -০.১৫ | DS30: ২,০৫৯.৪০ +০.০৩ | লেনদেন: ৬,৯৯০.১২ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ |
বিনোদন

টানা ১৫ দিন নিজের প্রস্রাব খেয়েছেন, কারণ জানালেন পরেশ

টানা ১৫ দিন নিজের প্রস্রাব খেয়েছেন, কারণ জানালেন পরেশ
ফাইল ছবি

নিজের প্রথম প্রস্রাব টানা ১৫ দিন পান করেছিলেন বলিউড অভিনেতা পরেশ রাওয়াল। একটি গুরুতর শারীরিক আঘাত থেকে দ্রুত সেরে উঠতে তিনি এ পদ্ধতি অনুসরণ করেছিলেন। অভিনেতার দাবি, এতে তিনি দ্রুত সুস্থ হয়ে উঠেছিলেন। তবে চিকিৎসাবিজ্ঞানে প্রস্রাব পান করে রোগ নিরাময়ের কার্যকারিতার কোনো প্রমাণ নেই।

ঘটনাটি ১৯৯৬ সালের। রাজকুমার সন্তোষী পরিচালিত ‘ঘাতক’ সিনেমার শুটিংয়ের সময় দুর্ঘটনায় হাঁটু ও পায়ে গুরুতর আঘাত পান পরেশ। সিনেমাটিতে অভিনয় করছিলেন সানি দেওলও। এক দৃশ্যের শুটিংয়ে অভিনেতা রাকেশ পাণ্ডে তাঁকে বাজারের মধ্যে দিয়ে টেনে নিয়ে যাওয়ার কথা ছিল। মহড়ার সময় সব ঠিক থাকলেও মূল শুটিংয়ে টান বেশি জোরে হয়ে যায়। পিচ্ছিল জুতা পরে থাকা পরেশ সজোরে হাঁটুতে আঘাত পেয়ে রাস্তায় পড়ে যান।

অন্য দুই অভিনেতা টিনু আনন্দ ও ড্যানি ডেনজংপা তাঁকে মুম্বাইয়ের নানাবতী হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকেরা জানিয়েছিলেন, স্বাভাবিকভাবে উঠে দাঁড়াতে তাঁর অন্তত দুই মাস সময় লাগবে। কিন্তু দেড় মাসের মধ্যেই সুস্থ হয়ে কাজে ফেরেন তিনি। পরবর্তী সময়ে এক সাক্ষাৎকারে এ ঘটনার কথা জানান পরেশ। তাঁর দাবি, দ্রুত সুস্থ হওয়ার পেছনে ভূমিকা ছিল বলিউডের অ্যাকশন পরিচালক বীরু দেবগনের দেওয়া এক পরামর্শের।

‘প্রাচীন ভারতীয় চিকিৎসাশাস্ত্র সুশ্রুত সংহিতা, মিসরের চিকিৎসাবিষয়ক গ্রন্থ এবার্স প্যাপিরাস এবং চীনের প্রাচীন চিকিৎসাশাস্ত্রেও প্রস্রাবের ব্যবহারের উল্লেখ রয়েছে।’

— বিনোদন ডেস্ক

বীরু দেবগন ছিলেন অভিনেতা অজয় দেবগনের বাবা। তিনি পরেশকে সকালে খালি পেটে আগের রাতের প্রথম প্রস্রাব পান করার পরামর্শ দিয়েছিলেন। একই সঙ্গে আগের রাতে অ্যালকোহল পান না করার কথাও বলেছিলেন। বীরুর দাবি ছিল, তাঁর পেশার অনেকেই আঘাত সারাতে এ পদ্ধতি অনুসরণ করেন এবং এতে শরীরের ক্ষতি হয় না।

আরও পড়ুন যারা টিআরপির জন্য কাজ করেছেন, আল্লাহ যেন তাদের হেদায়েত দান করেন যারা টিআরপির জন্য কাজ করেছেন, আল্লাহ যেন তাদের হেদায়েত দান করেন বিনোদন ১৪ মিনিট আগে

পরেশ জানান, তিনি পরামর্শটি পরীক্ষা করে দেখার সিদ্ধান্ত নেন। এরপর টানা ১৫ দিন সকালে নিজের প্রথম প্রস্রাব ধীরে ধীরে চুমুক দিয়ে পান করেন। ১৫ দিন পর পায়ের এক্স-রে করালে চিকিৎসকেরা তাঁর সুস্থ হওয়ার গতি দেখে বিস্মিত হন বলে দাবি করেন অভিনেতা। তাঁর বিশ্বাস, দ্রুত সেরে ওঠার পেছনে ওই পদ্ধতির ভূমিকা ছিল।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • নিজের প্রথম প্রস্রাব টানা ১৫ দিন পান করেছিলেন বলিউড অভিনেতা পরেশ রাওয়াল।
  • অন্য দুই অভিনেতা টিনু আনন্দ ও ড্যানি ডেনজংপা তাঁকে মুম্বাইয়ের নানাবতী হাসপাতালে নিয়ে যান।
  • বীরু দেবগন ছিলেন অভিনেতা অজয় দেবগনের বাবা।
  • পরেশ জানান, তিনি পরামর্শটি পরীক্ষা করে দেখার সিদ্ধান্ত নেন।

প্রস্রাব পান করে চিকিৎসা করার এ পদ্ধতিকে বলা হয় ইউরিন থেরাপি, ইউরোথেরাপি বা ইউরোফ্যাগিয়া। প্রাচীন ভারতীয় চিকিৎসাশাস্ত্র সুশ্রুত সংহিতা, মিসরের চিকিৎসাবিষয়ক গ্রন্থ এবার্স প্যাপিরাস এবং চীনের প্রাচীন চিকিৎসাশাস্ত্রেও প্রস্রাবের ব্যবহারের উল্লেখ রয়েছে। প্রাচীন গ্রিক চিকিৎসক হিপোক্রেটিস ও রোমান পণ্ডিত প্লিনি দ্য এল্ডারও তাঁদের লেখায় এ পদ্ধতির কথা উল্লেখ করেছেন।

পরবর্তী সময়ে ব্রিটিশ ন্যাচারোপাথ জন ডব্লিউ আর্মস্ট্রং ১৯৪৪ সালে প্রকাশিত তাঁর ‘দ্য ওয়াটার অব লাইফ’ বইয়ে ইউরিন থেরাপির উপকারিতা নিয়ে আলোচনা করেন। ভারতের সাবেক প্রধানমন্ত্রী মোরারজি দেশাইও নিয়মিত স্বমূত্র পানকে নিজের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্যের রহস্য হিসেবে উল্লেখ করেছিলেন।

তবে আধুনিক চিকিৎসাবিজ্ঞান এ পদ্ধতিকে স্বীকৃতি দেয় না। গবেষণাতেও প্রস্রাব পান করে রোগ নিরাময়ের কার্যকারিতার নির্ভরযোগ্য প্রমাণ পাওয়া যায়নি। প্রস্রাবের প্রায় ৯৫ শতাংশ পানি হলেও বাকি অংশে থাকে শরীরের বর্জ্য পদার্থ ও লবণ। এতে ব্যাকটেরিয়াও থাকতে পারে। ফলে প্রস্রাব পুনরায় শরীরে প্রবেশ করালে উপকারের বদলে ক্ষতির আশঙ্কা রয়েছে।

চিকিৎসাবিজ্ঞানের মতে, কোনো আঘাত কত দ্রুত সারবে, তা নির্ভর করে শরীরের স্বাভাবিক নিরাময়ক্ষমতা ও যথাযথ চিকিৎসার ওপর। তাই পরেশ রাওয়ালের অভিজ্ঞতা ব্যক্তিগত ঘটনা হিসেবেই বিবেচিত হতে পারে; এটি চিকিৎসার বিকল্প নয়।

বিনোদন থেকে আরও

দীপাবলিতে ‘আয়াতুল কুরসি’ খোদাই করা লকেট পরায় কারিনাকে আইনি নোটিশ দীপাবলিতে ‘আয়াতুল কুরসি’ খোদাই করা লকেট পরায় কারিনাকে আইনি নোটিশ দীপাবলির অনুষ্ঠানে পবিত্র কোরআনের ‘আয়াতুল কুরসি’ খোদাই করা পান্নার লকেট পরায় বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খানেকে আইনি নোটিশ পাঠিয়েছেন… ২ দিন আগে অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে আইনি ব্যবস্থা নেব: লুবাবা অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে আইনি ব্যবস্থা নেব: লুবাবাশিশুশিল্পী হিসেবে আলোচনায় আসা সিমরিন লুবাবা এখন আর বিনোদন অঙ্গনে কাজ করছেন না। তবে মাঝেমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন বিষয় নিয়ে… ২ দিন আগে মিস ইউনিভার্স থেকে বাদ পড়ছেন ১৫ দেশের সুন্দরীরা মিস ইউনিভার্স থেকে বাদ পড়ছেন ১৫ দেশের সুন্দরীরাবিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ সুন্দরী প্রতিযোগিতা মিস ইউনিভার্সের এবারের আসর ঘিরে শুরু হয়েছে নানা আলোচনা। প্রতিযোগিতাটির ৭৫তম বার্ষিকী… ২ দিন আগে প্রথমবার জুটি বাঁধছেন জয়া-শ্রাবন্তী প্রথমবার জুটি বাঁধছেন জয়া-শ্রাবন্তীপ্রথমবারের মতো জুটি বাঁধতে চলেছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান ও শ্রাবন্তী চট্টোপাধ্যায়। জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী পরিচালক… ২ দিন আগে

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

টানা ১৫ দিন নিজের প্রস্রাব খেয়েছেন, কারণ জানালেন পরেশ

১৪ নভেম্বর ২০২৬, ১১:২৭ এএম · বিনোদন

নিজের প্রথম প্রস্রাব টানা ১৫ দিন পান করেছিলেন বলিউড অভিনেতা পরেশ রাওয়াল। একটি গুরুতর শারীরিক আঘাত থেকে দ্রুত সেরে উঠতে তিনি এ পদ্ধতি অনুসরণ করেছিলেন। অভিনেতার দাবি, এতে তিনি দ্রুত সুস্থ হয়ে উঠেছিলেন। তবে চিকিৎসাবিজ্ঞানে প্রস্রাব পান করে রোগ নিরাময়ের কার্যকারিতার কোনো প্রমাণ নেই।

ফটোকার্ড

টানা ১৫ দিন নিজের প্রস্রাব খেয়েছেন, কারণ জানালেন পরেশ

টানা ১৫ দিন নিজের প্রস্রাব খেয়েছেন
কারণ জানালেন পরেশ

টানা ১৫ দিন নিজের প্রস্রাব খেয়েছেন
কারণ জানালেন পরেশ

শিরোনাম
সৌরবিদ্যুতে ৬২ শতাংশ ব্যয় সাশ্রয় করলো ডাক বিভাগের ১৪ কেন্দ্রডিএমপির অভিযানে গ্রেফতার ৪৭৮, মামলা ৬২টানা ১৫ দিন নিজের প্রস্রাব খেয়েছেন, কারণ জানালেন পরেশআন্তর্জাতিক ষড়যন্ত্রের কারণে দেশে মাদক আসছে: ত্রাণমন্ত্রীবন বাঁচাতে পর্নোগ্রাফি ভিডিও, অভিনব উদ্যোগ অস্ট্রেলিয়ায়ফেসবুকে অনন্ত জলিল/যারা টিআরপির জন্য কাজ করেছেন, আল্লাহ যেন তাদের হেদায়েত দান করেন‘ডিসেম্বরের পরেও চাকরি করতে হবে’ ওসিকে ছাত্রলীগ নেতার হুমকিমাহদীর বাসায় পেট্রোলবোমা হামলার অভিযোগ, ওসির দাবি ‘নাটক’মাস্টারকে গ্রেফতার: শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল বন্ধ ডায়াবেটিস প্রতিরোধে জনসচেতনতার পাশাপাশি সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী