১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৪৪৪.৯১ -০.১৫ | DS30: ২,০৫৯.৪০ +০.০৩ | লেনদেন: ৬,৯৯০.১২ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৪৪৪.৯১ -০.১৫ | DS30: ২,০৫৯.৪০ +০.০৩ | লেনদেন: ৬,৯৯০.১২ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৪৪৪.৯১ -০.১৫ | DS30: ২,০৫৯.৪০ +০.০৩ | লেনদেন: ৬,৯৯০.১২ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৪৪৪.৯১ -০.১৫ | DS30: ২,০৫৯.৪০ +০.০৩ | লেনদেন: ৬,৯৯০.১২ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ |
বিনোদন

দীপিকার গলায় আরবি লেখা হার! ছবি ভাইরাল

দীপিকার গলায় আরবি লেখা হার! ছবি ভাইরাল
দীপিকা পাড়ুকোন সংগৃহীত

বলিউড অভিনেত্রী করিনা কাপুর খানের গলায় পবিত্র কোরআনের আয়াত লেখা পেনডেন্ট ঘিরে বিতর্কের মধ্যে নতুন করে আলোচনায় এসেছে দীপিকা পাড়ুকোনের কান চলচ্চিত্র উৎসবের একটি সাজ। ২০২২ সালের ওই আয়োজনে তাঁর পরা নেকলেসে আরবি ভাষায় লেখা ছিল ‘ফি আমানিল্লাহ’ বাক্যটি। এর অর্থ ‘আল্লাহর হেফাজতে’।

তারকাদের ফ্যাশন কখনো কখনো পোশাক ও গয়নার গণ্ডি ছাড়িয়ে আলোচনার কেন্দ্রে চলে আসে। বিশেষ করে কোনো সাজে ধর্মীয় প্রতীক বা পবিত্র বাণীর উপস্থিতি থাকলে তা নিয়ে তৈরি হয় নানা বিতর্ক।

২০২২ সালে কান চলচ্চিত্র উৎসবের বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন দীপিকা। ওই অনুষ্ঠানে তাঁর পরনে ছিল ডিজাইনার সব্যসাচী মুখার্জির নকশা করা জমকালো গয়না। এর মধ্যে বিশেষ নজর কেড়েছিল ‘লখনউ রোজ’ নামের একটি মহারানি নেকলেস। মূল্যবান রত্ন ও আনকাট হিরায় তৈরি গয়নাটিতে আরবি ভাষায় লেখা ছিল ‘ফি আমানিল্লাহ’।

‘বলিউড অভিনেত্রী করিনা কাপুর খানের গলায় পবিত্র কোরআনের আয়াত লেখা পেনডেন্ট ঘিরে বিতর্কের মধ্যে নতুন করে আলোচনায় এসেছে দীপিকা পাড়ুকোনের কান চলচ্চিত্র উৎসবের একটি সাজ।’

— বিনোদন ডেস্ক

নেকলেসটি সব্যসাচির ‘ট্রপিক অব কলকাতা’ কালেকশনের অংশ। ভারতীয় ঐতিহ্যকে আধুনিক ফ্যাশনের সঙ্গে মেলানোর ভাবনা থেকে তৈরি হয়েছিল এই বিশেষ সংগ্রহ। দীপিকার পশ্চিমা পোশাকের সঙ্গে ঐতিহ্যবাহী গয়নাটি আলাদা মাত্রা যোগ করেছিল। সে সময় খুব বেশি আলোচনায় না এলেও করিনাকে ঘিরে সাম্প্রতিক বিতর্কের পর ছবিটি আবার সামনে এসেছে।

আরও পড়ুন টানা ১৫ দিন নিজের প্রস্রাব খেয়েছেন, কারণ জানালেন পরেশ টানা ১৫ দিন নিজের প্রস্রাব খেয়েছেন, কারণ জানালেন পরেশ বিনোদন ১ ঘণ্টা আগে

করিনার গয়না ঘিরে কেন বিতর্ক?

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • বলিউড অভিনেত্রী করিনা কাপুর খানের গলায় পবিত্র কোরআনের আয়াত লেখা পেনডেন্ট ঘিরে বিতর্কের মধ্যে নতুন করে আলোচনায় এসেছে দীপিকা পাড়ুকোনের কান চলচ্চিত্র উৎসবের একটি স…
  • তারকাদের ফ্যাশন কখনো কখনো পোশাক ও গয়নার গণ্ডি ছাড়িয়ে আলোচনার কেন্দ্রে চলে আসে।
  • ২০২২ সালে কান চলচ্চিত্র উৎসবের বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন দীপিকা।
  • নেকলেসটি সব্যসাচির ‘ট্রপিক অব কলকাতা’ কালেকশনের অংশ।

২০২৬ সালের দীপাবলিতে করিনা কাপুর খান পরেছিলেন ৩০ ক্যারেটের একটি পান্নার পেনডেন্ট। তাতে খোদাই করা ছিল পবিত্র কোরআনের আয়াতুল কুরসি। ডিজাইনার পুনিত বালানার তৈরি রুপালি গোটা পট্টির কাজ করা বেইজ রঙের পাগড়ির সঙ্গে গয়নাটি পরেছিলেন অভিনেত্রী।

স্টাইলিস্ট রিয়া কাপুর জানিয়েছিলেন, গয়নাটি ভোপালের রাজপরিবারের সংগ্রহের অংশ। রাজপরিবারের রাজকীয় ভান্ডার থেকেই এটি নেওয়া হয়েছিল বলে জানা যায়। তবে গয়নায় পবিত্র ধর্মীয় আয়াত ব্যবহারের বিষয়টি নিয়ে আপত্তি ওঠে।

গত ১১ নভেম্বর মধ্যপ্রদেশ কংগ্রেসের মুখপাত্র আব্বাস হাফিজ আইনজীবীর মাধ্যমে করিনা ও তাঁর স্টাইলিস্ট রিয়া কাপুরকে আইনি নোটিশ পাঠান বলে প্রতিবেদন প্রকাশিত হয়। তাঁর অভিযোগ, ফ্যাশন অনুষঙ্গ হিসেবে পবিত্র কোরআনের আয়াত ব্যবহার ধর্মীয় অনুভূতিতে আঘাত করতে পারে।

নোটিশে সামাজিক যোগাযোগমাধ্যম থেকে সংশ্লিষ্ট ছবি ও ভিডিও সরানো, প্রকাশ্যে ক্ষমা চাওয়া এবং ভবিষ্যতে ধর্মীয় আয়াতের মর্যাদা রক্ষার নিশ্চয়তা দেওয়ার দাবি জানানো হয়েছে।

বিতর্কের মধ্যে ভোপালের কয়েকটি সংগঠন করিনার সমর্থনে কথা বলেছে। হিন্দু উৎসব সমিতি ও সংস্কৃতি বাঁচাও মঞ্চের পক্ষ থেকে ক্ষমা চাওয়ার দাবির বিরোধিতা করা হয়েছে বলে জানা গেছে। তবে করিনা ও রিয়া এখন পর্যন্ত এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানাননি।

বিনোদন থেকে আরও

কার কার দুঃখ মেঘনা আলম কার কার দুঃখ মেঘনা আলমসৌন্দর্য প্রতিযোগিতার মঞ্চ থেকে যাত্রা শুরু করে প্রথম আলোচনায় আসেন মেঘনা আলম। এরপর মডেলিংয়ের পাশাপাশি কয়েকটি নাটক ও বিজ্ঞাপনচিত্রেও অভিনয়… ১ দিন আগে দীপাবলিতে ‘আয়াতুল কুরসি’ খোদাই করা লকেট পরায় কারিনাকে আইনি নোটিশ দীপাবলিতে ‘আয়াতুল কুরসি’ খোদাই করা লকেট পরায় কারিনাকে আইনি নোটিশ দীপাবলির অনুষ্ঠানে পবিত্র কোরআনের ‘আয়াতুল কুরসি’ খোদাই করা পান্নার লকেট পরায় বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খানেকে আইনি নোটিশ পাঠিয়েছেন… ২ দিন আগে অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে আইনি ব্যবস্থা নেব: লুবাবা অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে আইনি ব্যবস্থা নেব: লুবাবাশিশুশিল্পী হিসেবে আলোচনায় আসা সিমরিন লুবাবা এখন আর বিনোদন অঙ্গনে কাজ করছেন না। তবে মাঝেমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন বিষয় নিয়ে… ২ দিন আগে মিস ইউনিভার্স থেকে বাদ পড়ছেন ১৫ দেশের সুন্দরীরা মিস ইউনিভার্স থেকে বাদ পড়ছেন ১৫ দেশের সুন্দরীরাবিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ সুন্দরী প্রতিযোগিতা মিস ইউনিভার্সের এবারের আসর ঘিরে শুরু হয়েছে নানা আলোচনা। প্রতিযোগিতাটির ৭৫তম বার্ষিকী… ২ দিন আগে

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

দীপিকার গলায় আরবি লেখা হার! ছবি ভাইরাল

১৪ নভেম্বর ২০২৬, ১২:৫৪ পিএম · বিনোদন

বলিউড অভিনেত্রী করিনা কাপুর খানের গলায় পবিত্র কোরআনের আয়াত লেখা পেনডেন্ট ঘিরে বিতর্কের মধ্যে নতুন করে আলোচনায় এসেছে দীপিকা পাড়ুকোনের কান চলচ্চিত্র উৎসবের একটি সাজ। ২০২২ সালের ওই আয়োজনে তাঁর পরা নেকলেসে আরবি ভাষায় লেখা ছিল ‘ফি আমানিল্লাহ’ বাক্যটি। এর অর্থ ‘আল্লাহর হেফাজতে’।

ফটোকার্ড

দীপিকার গলায় আরবি লেখা হার! ছবি ভাইরাল

দীপিকার গলায় আরবি লেখা হার!
ছবি ভাইরাল

দীপিকার গলায় আরবি লেখা হার!
ছবি ভাইরাল

শিরোনাম
স্বঘোষিত ‘নন-পলাতক’ আ.লীগের সভাপতি কামাল উদ্দীন গ্রেপ্তার জামায়াত-শিবিরের গালিগালাজের ভয়ে মানুষ ওদের বিরুদ্ধে কথা বলে না: রাশেদ খাঁনশেখ হাসিনাকে ফেরানোর সব আইনি প্রক্রিয়া সম্পন্ন: আইনমন্ত্রীপ্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব/আফ্রিকার কোনো দেশও হাসিনাকে আশ্রয় দিতে রাজি নয়দীপিকার গলায় আরবি লেখা হার! ছবি ভাইরালসৌরবিদ্যুতে ৬২ শতাংশ ব্যয় সাশ্রয় করলো ডাক বিভাগের ১৪ কেন্দ্রডিএমপির অভিযানে গ্রেফতার ৪৭৮, মামলা ৬২টানা ১৫ দিন নিজের প্রস্রাব খেয়েছেন, কারণ জানালেন পরেশআন্তর্জাতিক ষড়যন্ত্রের কারণে দেশে মাদক আসছে: ত্রাণমন্ত্রীবন বাঁচাতে পর্নোগ্রাফি ভিডিও, অভিনব উদ্যোগ অস্ট্রেলিয়ায়