সিরাজগঞ্জে ইউপি নির্বাচনে বিএনপির ফরম বিতরণ, মনোনয়নে তিন শর্ত
আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সামনে রেখে সিরাজগঞ্জের ৮৩টি ইউনিয়নে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন ফরম বিতরণ শুরু করেছে জেলা বিএনপি। একই সঙ্গে ইউনিয়ন পর্যায়ে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে আগ্রহীদের মধ্যেও ফরম বিতরণ করা হচ্ছে।
শনিবার (১৪ নভেম্বর) বিকেল থেকে রাত পর্যন্ত সিরাজগঞ্জ পৌর ভাসানী মিলনায়তনে আয়োজিত এক সমাবেশে এ কার্যক্রমের উদ্বোধন করেন বিএনপির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও সিরাজগঞ্জ জেলা সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক আমিরুল ইসলাম খান আলীম।
তিনি বলেন, ইউপি চেয়ারম্যান, ইউনিয়ন সভাপতি ও সাধারণ সম্পাদক পদে প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে তিনটি বিষয় বিবেচনা করা হবে। দলের জন্য ত্যাগ স্বীকার, নির্যাতিত হওয়া এবং বিগত আন্দোলন-সংগ্রামে ভূমিকা রাখা ব্যক্তিদের অগ্রাধিকার দেওয়া হবে। পাশাপাশি সমাজে গ্রহণযোগ্য, অভিযোগমুক্ত, শিক্ষিত ও মার্জিত ব্যক্তিদের মনোনয়ন দেওয়া হবে।
‘সমাবেশে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, জেলা সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক ভিপি শামীম খান, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ সুইটসহ জেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান এবং বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক পদপ্রত্যাশীর…’
— জি বাংলা ডেস্ক
সমাবেশে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, জেলা সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক ভিপি শামীম খান, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ সুইটসহ জেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান এবং বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক পদপ্রত্যাশীরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন
এক বছর পরও ফাইলবন্দি ‘কিডস জোন’, ফাঁকা পড়ে আছে শিল্পাচার্য জয়নুল পার্ক
মূল বিষয়গুলি
- আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সামনে রেখে সিরাজগঞ্জের ৮৩টি ইউনিয়নে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন ফরম বিতরণ শুরু করেছে জেলা বিএনপি।
- শনিবার (১৪ নভেম্বর) বিকেল থেকে রাত পর্যন্ত সিরাজগঞ্জ পৌর ভাসানী মিলনায়তনে আয়োজিত এক সমাবেশে এ কার্যক্রমের উদ্বোধন করেন বিএনপির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পা…
- তিনি বলেন, ইউপি চেয়ারম্যান, ইউনিয়ন সভাপতি ও সাধারণ সম্পাদক পদে প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে তিনটি বিষয় বিবেচনা করা হবে।
- সমাবেশে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, জেলা সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক ভিপি শামীম খান, সাংগঠনিক সম্পাদ…






মন্তব্য (০)