দিল্লির দূষণ কমাতে সরকারি কর্মীদের বিষয়ে ব্যতিক্রমী সিদ্ধান্ত
ধোঁয়াশা আর বিষাক্ত বাতাসে নাকাল ভারতের রাজধানী দিল্লি। ভয়াবহ বায়ুদূষণ পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছে দেশটির সরকার। দূষণ কমাতে নানা উদ্যোগ নেওয়া হলেও পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হচ্ছে না।
এবার দূষণ নিয়ন্ত্রণে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে দিল্লি সরকার। সরকারি দপ্তরের ৫০ শতাংশ কর্মীকে বাড়ি থেকে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। বায়ুদূষণের কারণে সড়কে যানবাহনের চলাচল কমানোর লক্ষ্যেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর) দিল্লির পরিবেশমন্ত্রী মনজিন্দর সিং সিরসা এবং পরিবহনমন্ত্রী পঙ্কজ সিং এ সিদ্ধান্তের কথা জানান।
‘সরকারি সূত্রের তথ্য অনুযায়ী, পরিবেশমন্ত্রী মনজিন্দর সিং সিরসার অধীন পরিবেশ, খাদ্য ও সরবরাহ, শিল্প এবং বন ও বন্যপ্রাণী দপ্তরের অর্ধেক কর্মী বাড়ি থেকে কাজ করবেন।’
— আন্তর্জাতিক ডেস্ক
সরকারি সূত্রের তথ্য অনুযায়ী, পরিবেশমন্ত্রী মনজিন্দর সিং সিরসার অধীন পরিবেশ, খাদ্য ও সরবরাহ, শিল্প এবং বন ও বন্যপ্রাণী দপ্তরের অর্ধেক কর্মী বাড়ি থেকে কাজ করবেন। একইভাবে পরিবহনমন্ত্রী পঙ্কজ সিংয়ের দায়িত্বে থাকা পরিবহন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ এবং তথ্যপ্রযুক্তি দপ্তরের ৫০ শতাংশ কর্মীও বাড়ি থেকে দাপ্তরিক কাজ সারবেন।
আরও পড়ুন
ইরান থেকে ড্রোন হামলা, বাহরাইনে আবারও সতর্কতা জারি
দূষণ পর্যবেক্ষণ সংস্থার তথ্য অনুযায়ী, শুক্রবার সকালে দিল্লির গড় বায়ুমান সূচক (একিউআই) ৪০৩ ছাড়িয়ে ‘মারাত্মক’ পর্যায়ে পৌঁছায়। বিকেল ৪টা নাগাদ তা কিছুটা কমে ৩৭৩-এ নামলেও বাতাসের মান ‘অত্যন্ত খারাপ’ পর্যায়েই ছিল।
মূল বিষয়গুলি
- ধোঁয়াশা আর বিষাক্ত বাতাসে নাকাল ভারতের রাজধানী দিল্লি।
- এবার দূষণ নিয়ন্ত্রণে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে দিল্লি সরকার।
- শুক্রবার (১৩ নভেম্বর) দিল্লির পরিবেশমন্ত্রী মনজিন্দর সিং সিরসা এবং পরিবহনমন্ত্রী পঙ্কজ সিং এ সিদ্ধান্তের কথা জানান।
- সরকারি সূত্রের তথ্য অনুযায়ী, পরিবেশমন্ত্রী মনজিন্দর সিং সিরসার অধীন পরিবেশ, খাদ্য ও সরবরাহ, শিল্প এবং বন ও বন্যপ্রাণী দপ্তরের অর্ধেক কর্মী বাড়ি থেকে কাজ করবেন।
তবে জরুরি স্বাস্থ্যসেবা সচল রাখতে এ সিদ্ধান্তে ছাড় রাখা হয়েছে। প্রশাসনের এক কর্মকর্তা জানিয়েছেন, বাড়ি থেকে কাজের নিয়মটি শুধু সচিবালয়ের দাপ্তরিক কর্মীদের ক্ষেত্রে প্রযোজ্য হবে। হাসপাতাল ও জরুরি চিকিৎসাসেবায় নিয়োজিত কর্মীরা যথারীতি কর্মস্থলে উপস্থিত হয়ে দায়িত্ব পালন করবেন।






মন্তব্য (০)