ইরান থেকে ড্রোন হামলা, বাহরাইনে আবারও সতর্কতা জারি
বাহরাইনে দ্বিতীয় দফায় হামলার সতর্কতা জারি করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সম্ভাব্য হামলার আশঙ্কায় সাধারণ মানুষকে দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার পাশাপাশি সরকারি নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।
রোববার (১৫ নভেম্বর) সকালে প্রথম দফায় সতর্কতা জারির পর দ্বিতীয়বারের মতো একই ধরনের সতর্কতা দেয় বাহরাইন কর্তৃপক্ষ।
এদিকে, ইরানের বার্তাসংস্থা ফার্স নিউজের দাবি, দেশটির ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) বাহরাইনে ড্রোন হামলা চালিয়েছে। যুক্তরাষ্ট্রের আগ্রাসনের জবাবে বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাকে লক্ষ্য করে এ হামলা চালানো হয় বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি।
‘গত ২৮ ফেব্রুয়ারি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার পর বাহরাইনের রাজধানী মানামাসহ বিভিন্ন স্থানে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান।’
— আন্তর্জাতিক ডেস্ক
হামলার মধ্যে বাহরাইনের উত্তরাঞ্চলের সালমান এলাকায় বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানা গেছে।
আরও পড়ুন
দিল্লির দূষণ কমাতে সরকারি কর্মীদের বিষয়ে ব্যতিক্রমী সিদ্ধান্ত
বাহরাইনে যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরের সদর দপ্তর অবস্থিত। গত ২৮ ফেব্রুয়ারি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার পর বাহরাইনের রাজধানী মানামাসহ বিভিন্ন স্থানে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। হামলার লক্ষ্যবস্তুর মধ্যে দেশটির একটি বড় হোটেলও ছিল। পরে ইরান দাবি করে, মার্কিন সেনারা নিজেদের সামরিক ঘাঁটি ছেড়ে ওই হোটেলে আশ্রয় নিয়েছিল।
মূল বিষয়গুলি
- বাহরাইনে দ্বিতীয় দফায় হামলার সতর্কতা জারি করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
- রোববার (১৫ নভেম্বর) সকালে প্রথম দফায় সতর্কতা জারির পর দ্বিতীয়বারের মতো একই ধরনের সতর্কতা দেয় বাহরাইন কর্তৃপক্ষ।
- এদিকে, ইরানের বার্তাসংস্থা ফার্স নিউজের দাবি, দেশটির ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) বাহরাইনে ড্রোন হামলা চালিয়েছে।
- হামলার মধ্যে বাহরাইনের উত্তরাঞ্চলের সালমান এলাকায় বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানা গেছে।
ফেব্রুয়ারিতে শুরু হওয়া যুদ্ধে টানা ৪০ দিন পাল্টাপাল্টি হামলার পর পাকিস্তানের মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতিতে সম্মত হয়। তবে সেই উদ্যোগ শেষ পর্যন্ত সফল হয়নি। যদিও বর্তমানে হামলা বন্ধ রয়েছে।
এর মধ্যেই গত কয়েক দিনের ব্যবধানে বাহরাইনে দ্বিতীয়বারের মতো নতুন করে হামলার ঘটনা ঘটল।






মন্তব্য (০)